মজাদার বাকলাভা

তাহসিন অর্না · Mar 04, 2020 · 1 min read

মজাদার বাকলাভা

মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বলকান অঞ্চলের বহুল প্রচলিত একটি মিষ্টি হচ্ছে বাকলাভা। খুবই সুস্বাদু এই মিষ্টি কিংবা ডেজার্টটি বাদাম কুঁচির সাথে স্তরে স্তরে বাটার এবং তার সাথে মিষ্টি করার জন্য চিনির শিরা বা মধু দিয়ে প্রস্তুত করা হয়। মেহমানদারী কিংবা যেকোন অনুষ্ঠানে খাবারের পর একটা মিষ্টি আইটেম কিংবা ডেজার্ট না হলেই যেন নয়। আর ভিন্নধরনের বাকলাভা হলেই তো আর কোনো কথাই নেই। কিন্তু বাহির থেকে কিনে তো খাওয়াই হয়। সহজ এবং মজাদার এই আইটেমটি কিন্তু আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন। কিভাবে তাই ভাবছেন তো? আমরা আজকে আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যের সুস্বাদু ও আকর্ষণীয় ডেজার্ট বাকলাভা তৈরির সহজ ঘরোয়া উপায়। তো, দেরি না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন মজাদার এই আইটেমটি।

মজাদার বাকলাভা তৈরির পদ্ধতি

উপকরণ

  • গলানো বাটার- ২ কাপ
  • পেস্তা- ১.৫ কাপ
  • চিনি- ১ কাপ
  • ফিলো শিট- ২০-২৫ টা
  • কাঠ এবং পেস্তা বাদাম ক্রাশ- ১ কাপ (এক চামচ গোলাপজল দিয়ে ক্রাশ করে নিতে হবে)
  • লেবুর রস- ১.৫ টেবিল চামচ
  • পানি- ১ কাপ
  • লেবুর খোসা- কয়েকটা

প্রস্তুত প্রণালী

১) প্রথমে ওভেন ১০ মিনিট ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে।

২) তারপর বাকলাভা তৈরির পাত্রে ফিলো শিটগুলো সেই মাপে কেটে নিন।

৩) এবার বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে একেএকে ১০টা ফিলো শিট বিছিয়ে দিতে হবে।

৪) লক্ষ্য রাখবেন প্রতিটা ফিলো শিটে বাটার ব্রাশ করার পর শিটগুলো উলটিয়ে বিছাতে হবে, যেন বাটারের সাইডটি নিচের দিকে থাকে।

৫) এবার কাঠবাদামকুঁচি বিছিয়ে দিয়ে আবার ফিলো শিট দিয়ে দিতে হবে। এবার এর উপর হালকা করে বাটার দিয়ে দিন।

৬) এখন বাকি শিটগুলো ঠিক একইভাবেই ব্রাশ করে বিছিয়ে দিতে হবে।

৭) তারপর ১৫ মিনিট ওভেনে বেক করতে হবে।

৮) ১৫ মিনিট পর ধারালো ছুড়ি দিয়ে পছন্দমতো শেপে কেটে নিন।

৯) তারপর আবার ১৫ মিনিটের জন্য ওভেনে বেক করে নিতে হবে। এতে উপরের লেয়ার গোল্ডেন ব্রাউন হবে।

১০) ১৫ মিনিট পর আবার শেপ অনুযায়ী কেটে নিন এবং ২ ঘন্টা ধরে ঠাণ্ডা হতে দিন।

১১) এবার চিনির শিরা তৈরি করে ফেলতে হবে। শিরা তৈরি করতে ১ কাপ চিনি ও ১ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে।

১২) ফুটে উঠলে এতে লেবুর রস লেবুর খোসা দিয়ে দিন। এতে সুন্দর একটি ফ্লেভার আসবে।

১৩) তারপর গরম শিরা ঠান্ডা বাকলাভার উপর ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিন।

ব্যস, তৈরি হয়ে গেলো খুবই সুস্বাদু ভিন্নধর্মী ডেজার্ট বাকলাভা। উপরের পদ্ধতিগুলো ফলো করেই ঘরে বসে তৈরি করতে পারেন মজাদার এই ডিশটি। তো, দেড়ি না করে আজই তৈরি করুন মধ্যপ্রাচ্যের বহুল প্রচলিত ডেজার্ট  বাকলাভা এবং উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: কোটোইরুডো.ইট

সম্পর্কিত লেখা

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

গ্লাস স্কিন ও ইনস্ট্যান্ট গ্লোয়িং ইফেক্ট পেতে স্কিন কেয়ারে রাখুন শিট মাস্ক
রিভিউ

গ্লাস স্কিন ও ইনস্ট্যান্ট গ্লোয়িং ইফেক্ট পেতে স্কিন কেয়ারে রাখুন শিট মাস্ক

মাসখানেক আগের কথা। রোজকার ব্যস্ততায় স্কিনের আলাদাভাবে তেমন যত্ন নেওয়া হচ্ছিল না। এদিকে ত্বকের গ্লো ধীরে ধীরে কমে যাচ্ছিল। যেহেতু আমি প্রতিদিন বেশ ব্যস...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আরও পড়ুন

ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে শিট মাস্কের ব্যবহার জানা আছে কি?
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে শিট মাস্কের ব্যবহার জানা আছে কি?

ইনস্ট্যান্টলি ফেইস গ্লোয়িং আর হাইড্রেটেড করতে আমরা কত কিছুই করে থাকি, তাই না? আর স্পেশাল অকেশন বা পার্টিতে যাওয়ার আগে সব থেকে বেশি মনে হয়, ইসস! স্কিনট...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

লেমন চিজকেক ক্রাম্ব বারস
বেকিং

লেমন চিজকেক ক্রাম্ব বারস

খাবারের পর মিষ্টি কিছু না হলে কি হয়? ডেজার্ট পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। ডেজার্ট-এ লেবুর ঘ্রাণ অনেকেই পছন্দ করে থাকেন। এরকমই একটি ডেজার্ট ডি...

…