নিজেকে কতটা জানেন আপনি?

sub-editor · Dec 28, 2017 · 1 min read

নিজেকে কতটা জানেন আপনি?

আচ্ছা আপনি নিজেকে কতটা জানেন? জানি আশেপাশের অনেক কিছু সম্পর্কেই আপনি অনেক খানিই জ্ঞাত। কিন্তু কথা হল আপনি এতকিছু যে জানেন ঠিক আছে কিন্তু নিজের সম্পর্কে আসলে কতখানি জানেন। নিজেকে কতটা চেনেন। আপনি আসলে কেমন তা সম্পর্কে আপনি জানেন তো?

আমি বলছি বলে তা নয়, আপনার নিজের জন্য নিজেকে জানাটা অনেক বেশি জরুরী। কথা হল নিজেকে কীভাবে জানবেন। নিজেকে জানার কিছু উপায় আছে যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব।

[picture]

(১) প্রথমেই আপনার পছন্দ-অপছন্দের একটা লিস্ট করে ফেলুন। কারণ আপনার কি পছন্দ কি অপছন্দ তা জানাটা দরকার। আপনার কাছে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা নয় সেটারও লিস্ট করুন।

(২) সময় অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার সেই মূল্যবান সময় আপনি কিসে ব্যয় করতে চান আর কিসে ব্যয় করতে চান না সেটাও অবশ্যই খুঁজে বের করুন।

(৩) আপনার আশেপাশের মানুষগুলোকে এবং সম্পর্কগুলোকে মূল্যায়ন করুন। আশেপাশের মানুষগুলো আসলে কেমন এবং আপনি তাদের নিয়ে কি ভাবছেন। আশেপাশের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক আসলে কেমন? কোন সম্পর্কগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ আর আসলেও সেই মানুষগুলোর কাছে এই সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ কিনা তাও বিবেচনা করুন।

(৪) নিজেকে জিজ্ঞেস করুন মানুষের কোন জিনিসটা আপনার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। এবং সাথে সাথে এটাও জানুন যে আপনার নিজের কোন জিনিসটা আপনার বিরক্ত লাগে।

(৫) সব মানুষের সবকিছু ভালো না লাগাটাই স্বাভাবিক। তাই বিরক্ত লাগার সাথে সাথে কোন ব্যাপারগুলো আপনার ভালো লাগে তা খুঁজে বের করুন। অবশ্যই নিজের ভালো লাগার জিনিসগুলোও খুঁজে বের করবেন। কারণ মনে রাখবেন আপনি মানুষকে তখনই ভালোবাসতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন।

(৬) মানুষ আপনার সাথে ভালো কী কী করছে তা খুঁজে বের করুন যা আপনি করছেন না আসলে। আর হ্যা একই কাজ করার জন্য নয় বরং অন্যের ভালো কাজ থেকে ইনস্পিরিয়েশন নিন এজন্য যাতে করে আপনি চাইলে আরও অনেক ভালো কিছু করতে পারেন।

(৭) ভাবুন আসলে আপনি সবার আড়ালে কেমন? সবসময় সবাই সামনে থাকে না তখন আপনি আসলে কীভাবে কথা বলতে পছন্দ করেন, কেমন জামা-কাপড় পরতে ভালোবাসেন এবং কীভাবে থাকতে পছন্দ করেন। তাহলেই সবার সামনে থাকা আপনাকে আর আসলেই আপনি কেমন তা খুঁজে পাবেন।

(৮) আপনি আসলে কোন কোন বিষয়ে আগ্রহী তার একটা লিস্ট করে ফেলুন। শুধু লিস্ট করেই থেমে যাবেন না। সেগুলো করার চেষ্টা করুন। এতে করে দেখবেন আপনার না জানা অনেক ট্যালেন্ট আপনার সামনে চলে আসছে যা আপনি নিজেও জানতেন না।

(৯) মানুষ আপনাকে কীভাবে ট্রিট করছে তা বুঝার চেষ্টা করুন। তারা কি সবাই আপনাকে একইভাবে ট্রিট করছে? এই প্রশ্নের উত্তর আপনাকে বলে দিবে আপনার অনেক দুর্বলতার কথা। যেগুলো আসলে ঠিক করা দরকার।

নিজের ভালো লাগা, খারাপ লাগা, নিজে কী হতে চান, জীবনের লক্ষ্য এসব জেনে তা অনুযায়ী কাজ করা আরও নানা প্রশ্নের উত্তর পাবেন আপনি যখন নিজেকে জানবেন। জীবনের প্রতিটি পদক্ষেপেই নিজেকে জানার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। আমরা কখনো কখনো তা বুঝি কখনো বা নয়। তাই আগে নিজেকে জানুন।

নিজেকে জানার জন্য এই টিপসগুলো কাজে লাগাতে চেষ্টা করুন। মনে রাখবেন- “ আপনি কখনোই জানতে পারবেন না যদি চেষ্টা না করেন।“

লিখেছেন - আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?
সুস্থতা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?

কথায় আছে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা সোজা। এখন প্রশ্ন আসতেই পারে "নিজেকে কেন নিয়ন্ত্রণ করব?" আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হত...

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!
লাইফ স্টাইল

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!

কর্মব্যস্ত এই জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেনো বিরামহীন ছুটে চলা। মাঝেমধ্যে মনে হয় এক মুহূর্ত যেনো শান্তি নেই, কিছুটা নিস্তার নেই। যে কোনো কাজ, পরামর...

লাইফ স্টাইল

নারী উদ্যোক্তার আত্নবিশ্বাস বাড়াতে ৭ টিপস

“উদ্যোক্তা” শব্দটিকে নারী কিংবা পুরুষ দিয়ে বিশেষায়িত করাটা খুব একটা গৌরবের কিংবা মহিমান্বিত বোধ করার বিষয় নয়। নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের সবাইকে “...

ডিভোর্সের পর প্রস্তুতি | কীভাবে মুখোমুখি হবেন সমাজের?
সম্পর্ক

ডিভোর্সের পর প্রস্তুতি | কীভাবে মুখোমুখি হবেন সমাজের?

ডিভোর্সের পর প্রস্তুতি কেমন হওয়া চাই? আচ্ছা, এ নিয়েই আজ আমরা আলোচনা করবো। তার পূর্বে ডিভোর্স নিয়ে কিছু কথা বলে নেই। সম্পর্কের ছাড়াছাড়ি অত্যন্ত গুরুত্ব...

আরও পড়ুন

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত
লাইফ স্টাইল

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত

আমাদের সবারই জীবনে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া জীবনকে বলা হয় বৈঠা ছাড়া নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করে রাখলে চলার পথ কিছুটা হলেও সহজ হয়ে যায়। কোনো...

ডিপ্রেশন-কে ডিল করার ৬ টি টিপস!
লাইফ স্টাইল

ডিপ্রেশন-কে ডিল করার ৬ টি টিপস!

একটুখানি মন খারাপ লাগা, বিরক্ত লাগা বা ক্লান্ত হয়ে যাওয়া আমাদের জীবনেরই একটা অংশ। কিন্ত কখনো কখনো কিছু ঘটনা আমাদের মনকে খুব গভীর ভাবে নাড়া দিয়ে যায়, য...

আত্মবিশ্বাসী হয়ে উঠুন
লাইফ স্টাইল

আত্মবিশ্বাসী হয়ে উঠুন

আত্মবিশ্বাস মানে হল নিজের প্রতি বিশ্বাস। নিজের যোগ্যতার উপর বিশ্বাস। নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্র...

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী
লাইফ স্টাইল

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার...

মেনোপজ পরবর্তী মানসিক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?
সুস্থতা

মেনোপজ পরবর্তী মানসিক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?

জন্মের পর থেকেই একজন নারী তার জীবনের অনেকগুলো ধাপ পার করে থাকে৷ শৈশব, কৈশোর, তারুণ্য ও একসময় এসে পৌঁছায় মধ্যে বয়সে। প্রতিটা ধাপে তাকে নানা রকম পরিবর্ত...

মেকআপ করার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র নিজেকে ফর্সা হিসেবে উপস্থাপন করা?
মেকআপ

মেকআপ করার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র নিজেকে ফর্সা হিসেবে উপস্থাপন করা?

আমরা সবাই চাই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। তাইতো মেকআপের মাধ্যমে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টার কমতি নেই! কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসেও আমা...

…