সোনামনির ত্বকের যত্ন | কিভাবে হবে?

সাজগোজ সম্পাদক · Feb 13, 2014 · 1 min read

সোনামনির ত্বকের যত্ন | কিভাবে হবে?
 

বড়দের চেয়ে বাচ্চাদের ত্বক অনেক বেশী সংবেদনশীল  তাই প্রয়োজন কিছু বাড়তি যত্ন। আবহওয়ার তারতম্যের সাথে মানিয়ে নেবার ক্ষমতাও তাদের সীমিত। একটু এদিক সেদিক হলেই  ত্বক হয়ে যেতে পারে শুষ্ক বা দেখা দিতে পারে rash। আর এসব নিয়ে মায়েদের টেনশনেরও শেষ নেই। সেই সব মায়েদের জন্যে কিছু টিপস।

(১) হালকা কুসুম গরম পানি

সোনামনির ত্বকের যত্নে হালকা কুসুম গরম গোসলে পানি ব্যবহার - shajgoj হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার  ত্বক পরিষ্কার করা সব থেকে উত্তম। সাবান ত্বক শুষ্ক করে ফেলে তাই গন্ধহীন কোন বাথ ওয়েল পানিতে যোগকরে বাচ্চাকে গোসল করান তাহলে বাচ্চার ত্বক নরম থাকবে।

(২) সাবান বাছাই

যেসব সাবানে প্রচুর ফেনা সৃষ্টি হয় সেসব  সাবান ব্যবহার না করাই ভাল কারন তা বাচ্চার ত্বক থেকে ন্যাচারাল ওয়েল শুষে নেয়। তাছাড়া এন্টি ব্যাক্টেরিয়াল বা সুগন্ধীযুক্ত সাবান ব্যবহার থেকে বিরত থাকুন।

(৩) মশ্চারাইজার ব্যবহার

গোসল করার পর বাচ্চার শরীর ভাল করে মুছে ফেলতে হবে যাতে কোথাও পানি না থাকে। তারপর একটা ভাল মানের মশ্চারাইজার সারা গায়ে আলতো করে লাগিয়ে দিন। অল্প পরিমান sorbolene বা aqueous ক্রিম ন্যাপি এলাকায় দিয়ে দিন । সোনামনির ত্বক যদি খুব শুষ্ক বা ত্বকের যদি কোন সমস্যা থাকে যেমন একজিমা তাহলে সাবান পুরোপুরি বাদ দিতে হবে। সেক্ষেত্রে শুধু মশ্চারাইজার লাগান।

(৪) শীতের গোসল

শীতকালে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই কারন শীত এমনিতেই মুখের আর্দ্রতা কেড়ে নিয়ে ত্বক শুষ্ক করে তোলে তাই প্রয়োজন হলে দিনে দুই তিন বার মশ্চারাইজার লাগাতে পারেন।

(৫) গরম- শীতে কাপড় বাছাই

ত্বক আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম বা ঠান্ডায় এই নিয়ন্ত্রন প্রক্রিয়া ভেংগে পড়ে। তাই গরমে হালকা ঢিলেঢালা সুতী বা সিন্থেটিক/সুতী কাপড় পরানো উচিৎ। আর শীতে কোন গরম কাপড় যেমন উলের তৈরী কিছু পরালে তার নিচে সুতীর কিছু পরিয়ে নিতে হবে না হলে বাচ্চার চুলকানী হতে পারে। খুব ঠান্ডায় বাচ্চাদের হাত বা পায়ের পাতা নীলাভ দেখায় তবে এটা কোন বড় সমস্যা নয়। অনাবৃত জায়গা গুলো ঢেকেদিন তাহলেই দেখবেন নীলাভ ভাব চলে যাবে।
  • গরমের দিনে সোনামনি কে নিয়ে বাইরে যাবার আগে আরামদায়ক কিছু পরিয়ে নিন সাথে টুপি, সানগ্লাস নিতে ভুলবেন না। অল্প পরিমানে সানস্ক্রিন SPF-15 আনাবৃত অংশ যেমন মুখ, পায়েরপাতা, হাতে লাগিয়ে দিন।
  • বাচ্চাদের ন্যাপি বার বার পরিবর্তন করুন। প্লাস্টিক ওভার প্যান্ট পরিহার করুন। ভাল মানের ন্যাপকিন ব্যবহার করার চেষ্টা করুন।

(৬) শ্যাম্পু ব্যবহার 

ছোট্ট সোনামনির চুলের যত্নে শ্যাম্পু ব্যবহার না করাই ভাল। আর করলেও  খুব মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। বাচ্চার চুলের রং নিয়ে টেনশন করবেন না হোক না তা লালচে বা বাদামী। সাধারণত আট বছরের মধ্যে চুলের রং স্বাভাবিক হয়ে যায়। বিঃদ্রঃ বাচ্চার নখ খুবই পাতলা তাই প্রথম কয়েক মাস তা কাটার প্রয়োজন নেই। নবজাতকের নখ চামচ বা সমতল আকৃতির হতে পারে কিন্তু তিন চার বছরের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায়। লিখেছেনঃ সিনথিয়া  মডেলঃ জান্নাত 

সম্পর্কিত লেখা

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব
মা ও শিশু

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব

বাচ্চাদের ত্বক অনেক বেশী তুলতুলে আর আদরময়। এই ত্বক অনেক বেশী নরম আর তাই আপনার বাচ্চার ত্বক সবসময় আপনার ত্বকের চেয়ে অনেক বেশী সংবেদনশীল । সংবেদনশীলতার...

বাচ্চাদের ত্বকের যত্ন | শুধরে নিন ৪টি ভুল!
ত্বকের যত্ন

বাচ্চাদের ত্বকের যত্ন | শুধরে নিন ৪টি ভুল!

ছোট বাচ্চাদের ত্বক বড়দের ত্বক থেকে একদমই আলাদা। এ কারণে আমাদের ত্বকের যত্নে যে নিয়মগুলো আমরা মেনে চলি সেই নিয়মগুলো বাচ্চাদের ত্বকের ক্ষেত্রে একেবারেই...

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?

এর আগে আমি তৈলাক্ত ও সেনসেটিভ ত্বক নিয়ে পোস্ট দিয়েছিলাম। আজকে দেব শুষ্ক ত্বক নিয়ে। গরম কালে যদিও শুষ্ক ত্বকের অধিকারীদের কষ্ট কম তারপরেও তারা অনেক...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

আরও পড়ুন

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?
মা ও শিশু

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?

মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ যেটাই বলি না কেন, প্রত্যেকটি মায়ের কাছে এই সময়টা খুবই স্পেশাল। বাচ্চা হওয়ার পর মায়েরা আস্তে আস্তে নতুন রুটিনে অভ্...

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই
মা ও শিশু

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই

আজকাল মায়েদের মুখে প্রায়ই একটা অভিযোগ শুনতে পাওয়া যায়- তার বাচ্চা খেতে চায়না বা যুদ্ধ করে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। আসলেই কি তাই? খিদে পেলেও খেতে চায়না...

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!
সুস্থতা

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সা...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

…