বাচ্চাদের ত্বকের যত্ন | শুধরে নিন ৪টি ভুল!

সাদিয়া হক · Nov 19, 2016 · 1 min read

বাচ্চাদের ত্বকের যত্ন | শুধরে নিন ৪টি ভুল!

ছোট বাচ্চাদের ত্বক বড়দের ত্বক থেকে একদমই আলাদা। এ কারণে আমাদের ত্বকের যত্নে যে নিয়মগুলো আমরা মেনে চলি সেই নিয়মগুলো বাচ্চাদের ত্বকের ক্ষেত্রে একেবারেই খাটে না। বাচ্চাদের ত্বক খুব বেশি নাজুক আর কোমল হয়, যে কারণে তাদের ত্বকের জন্য প্রয়োজন হয় বিশেষ যত্নের। কিন্তু অনেকেই সঠিক জ্ঞানের অভাবে এই বিশেষ যত্ন নিতে গিয়ে কিছু ভুল করে ফেলেন যা বাচ্চার ত্বক ও স্বাস্থ্য উভয়ের জন্যই খারাপ হয়ে দাঁড়ায়। আজকে বাচ্চাদের ত্বকের যত্নে এরকম সাধারণ কিছু ভুল নিয়ে আলোচনা করব। চলুন তবে দেখা যাক!

বাচ্চাদের ত্বকের যত্ন নেয়ার ক্ষেত্রে ভুলসমূহ

১) নিয়মিত গোসল করানো

বাচ্চাদের ত্বকের যত্নে সবচেয়ে কমন ভুলটি হল রোজ গোসল করানো। অনেকে আবার রোজ সাবান দিয়েও গোসল করান। কিন্তু এতে বাচ্চার উপকারের চেয়ে ক্ষতি বেশী হয়। অতিরিক্ত সাবান পানি ওদের ত্বকের উপরের পাতলা তেলের স্তরকে আস্তে আস্তে ক্ষয় করে দেয়। এ কারণে বাচ্চারা হামাগুড়ি দিয়ে খেলতে শেখার আগে তাদের সপ্তাহে দুই থেকে তিনদিনের বেশি গোসল না করানোই ভালো। বাকি দিনগুলোতে উষ্ণ গরম পানি ও স্পঞ্জ দিয়ে বাচ্চার শরীর মুছিয়ে দিলেই চলবে। আর বাচ্চাদের জন্য অবশ্যই বেবি প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

৩) নিয়মিত রোদ লাগানো

আমাদের দেশে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে এই ভুলটি করা হয়। বাচ্চাদেরকে ভালো করে সরিষার তেল মাখিয়ে কড়া রোদে শুইয়ে রাখা হয়। কখন ভেবেছেন আমাদেরকে যদি এভাবে তেল মাখিয়ে রোজ রোদে বসিয়ে রাখা হত তাহলে আমাদের ত্বকের কী অবস্থা হত! আর বাচ্চাদের ত্বকতো অতিরিক্ত নরম। ফলে ওদের ত্বক আরো দ্রুত পুড়ে কালো হয়ে যায়। তবে এর মানে এই না যে বাচ্চাদের গায়ে রোদ লাগানো যাবে না। বাচ্চাদের অবশ্যই রোদ লাগাতে হবে। তবে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে। সকালে সূর্য ওঠার পরেই যে নরম রোদটা থাকে সেটাই হচ্ছে বাচ্চার ত্বকের জন্য সবচেয়ে উপযোগী। এসময় সূর্যের তেজ থাকে না, বরং হালকা নরম রোদে বাচ্চারা আরাম পায়। তাই সপ্তাহে দুই থেকে তিন দিন সকালে নরম রোদে বাচ্চাদের ১৫ থেকে ২০ মিনিট রাখলেই চলবে।

৩) ডায়পার এরিয়ার যত্ন

অনেকক্ষেত্রেই দেখা যায় ডায়পার খুলে আমরা সাথে সাথে আর একটা ডায়পার পরিয়ে দেই। এর ফলে বাচ্চাদের ডায়পার এরিয়া শুকানোর সময় পায় না এবং সেখানে র‍্যাশ দেখা যায়। এজন্য ডায়পার খোলার পর ডায়পার এরিয়া পরিষ্কার করে সেটা শুকনো টিস্যু দিয়ে মুছে কিছুক্ষণ খোলা রেখে দিতে হবে যাতে বাতাসে আর্দ্রতা শুকিয়ে যায়। আর ডায়পার অবশ্যই সময়মত বদলাতে হবে।

৪) ভুল ডিটারজেন্টের ব্যবহার

যেসব ডিটারজেন্টে কড়া সুগন্ধ ও রঙ থাকে সেগুলো বাচ্চার স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। এজন্য বাচ্চার কাপড় সবসময় সেইসব মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ধোয়া উচিত যেগুলোতে কোন অতিরিক্ত সুগন্ধ বা রঙ থাকে না এবং বাচ্চার কাপড় পরিষ্কার করার সময় অবশ্যই সামান্য স্যাভলন ব্যাবহার করা উচিত যাতে করে কাপড়ের জীবাণু নষ্ট হয়ে যায়।

আপনি যদি বাচ্চার ত্বকের যত্নে অথেনটিক প্রোডাক্ট কিনতে চান, তাহলে সাজগোজের ফিজিক্যাল শপ থেকে নিতে পারেন যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আপনি চাইলে অনলাইনেও শপ.সাজগোজ.কম থেকে আপনার বাচ্চার জন্য প্রোডাক্ট কিনতে পারেন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব
মা ও শিশু

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব

বাচ্চাদের ত্বক অনেক বেশী তুলতুলে আর আদরময়। এই ত্বক অনেক বেশী নরম আর তাই আপনার বাচ্চার ত্বক সবসময় আপনার ত্বকের চেয়ে অনেক বেশী সংবেদনশীল । সংবেদনশীলতার...

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!
মা ও শিশু

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!

শিশুরা মনের দিক থেকে যেমন কোমল, তেমনি কোমল তাদের ত্বক। আর এই বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হওয়া উচিত একটু বাড়তি ভাবেই। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বক...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?
মা ও শিশু

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?

এখনকার দিনে ডায়াবেটিস খুব সাধারণ রোগ হয়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় অনিয়ম, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম আর অসময়ের ঘুমের অভ্যাস, এসব কারণেই দি...

আরও পড়ুন

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!
সম্পাদকের পছন্দ

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!

বর্তমান সময়ে করোনা ভাইরাস ক্রাইসিসের কারণে বাচ্চাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাচ্চাদের বাইরে বের হতে ও অন্য কোন বাচ্চাদের সঙ্গে মিশতে বারণ করা...

শীতে শিশুর যত্ন  | মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি থাকবে সুস্থ!
মা ও শিশু

শীতে শিশুর যত্ন | মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি থাকবে সুস্থ!

শীতকাল প্রায় চলেই আসল। শীতে বাচ্চাদের অতিরিক্ত খেয়াল রাখতে হয়, নয়ত ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, হাঁপানী বা অ্যাজমা সহ নানা রকম রোগের কবলে পড়তে পারে। এটি এক...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে বেছে নিন বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে বেছে নিন বেস্ট সানস্ক্রিন!

বাচ্চাদের স্কিনে নারিশমেন্ট এবং ময়েশ্চারাইজারের পাশাপাশি সান প্রোটেকশনেরও দরকার রয়েছে। বাচ্চাকে নিয়ে কোথাও ট্যুরে গেলে বা কড়া রোদে আউটডোরে খেলা করার স...

বাচ্চাদের ওরাল থ্রাশ | কারণ লক্ষণ ও চিকিৎসা কি?
মা ও শিশু

বাচ্চাদের ওরাল থ্রাশ | কারণ লক্ষণ ও চিকিৎসা কি?

অনেকেই জানতে চান যে বাচ্চাদের ওরাল থ্রাশ কি! বাচ্চাদের মধ্যে বিশেষত নবজাতক শিশুদের মধ্যে একটা রোগ প্রায়শই দেখা যায় যেটি হচ্ছে ওরাল থ্রাশ। বাংলায় অনেকে...

…