চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় ৮টি উপকরণ কোনগুলো?

সিনথিয়া · Jan 25, 2014 · 1 min read

চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় ৮টি উপকরণ কোনগুলো?

চুলে সাজসজ্জা করতে যেমন দরকার স্টাইলিং সেন্স, তেমন দরকার কিছু যন্ত্রপাতি ও প্রসাধনী। আসুন জেনে নেই বাজারে প্রাপ্ত হাজারো পন্য সামগ্রীর মধ্যে থেকে কীভাবে বাছাই করবেন চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় ৮টি সামগ্রী যা প্রত্যেকটি স্টাইলিস্ট রমনীর থাকা বাঞ্চনীয়।

চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় ৮টি উপকরণ

১. চিরুনী

চুলের সাজসজ্জায় চিরুনী - shajgoj.com

বলাই বাহুল্য একটা ভাল মানের চিরুনী থাকা অত্যাবশ্যকীয়। সাধারণ চিরুনীর পাশাপাশি আপনার প্রয়োজন একটা ব্রেসেল ও নাইলোনযুক্ত চিরুনী। যা চুলের জট খুলতে সাহায্য করবে।

২. তেল

চুলের সাজসজ্জায় তেল - shajgoj.com

সুন্দর ও স্বাস্থ্যোজ্বল চুলের জন্য তেল একটি অপরিহার্য উপাদান। এমন কী যাদের চুল খুব পাতলা তাদেরও তেল দেয়া জরুরী। একটা ভালো ব্রান্ড-এর তেল চুলের আগা পর্যন্ত পলিশ করে এবং চুলের কোকড়ানো ভাব কমিয়ে চুলে সোজা ও চকচকে ভাব আনে। তেল দিলেই যে চুলে তেল চিটচিটে ভাব চলে আসে তা নয়। এমন তেল খুঁজে বের করুন যা শুধু চুলের আর্দ্রতা বজায় রেখে রুক্ষতা কমিয়ে আনে।

৩. ব্লো ড্রাইয়ার

চুলের সাজসজ্জায় ব্লো ড্রাইয়ার - shajgoj.com

একটা ভালো মানের ব্লো ড্রাইয়ার চুল শুকানোর সময় অর্ধেকে নামিয়ে আনতে পারে। চুলের সেটিং-টা যদি পার্লার-এর মত চান তাহলে পার্লার গ্রেড-এর ব্লো ড্রাইয়ার ব্যবহার করুন। হয়তো দাম একটু বেশী পড়বে কিন্তু সুন্দর চুলের সেটিং চাইলে একটু বেশী খরচ করতেই হবে। আর সবচেয়ে বড় কথা একটা ভালো মানের ব্লো ড্রাইয়ার অনেক দিন যায় তাই একবারেই একটু বেশী খরচ করুন।

৪. হিট প্রটেক্ট্যান্ট স্প্রে

 

চুলে স্টাইল করতে গিয়ে যদি চুলের উপর তাপ প্রয়োগ করেন যেমন হেয়ার ড্রাইয়ার বা আয়রণ মেশিন ব্যবহার করেন তাহলে অবশ্যই হিট প্রটেক্ট্যান্ট ব্যবহার করতে হবে। বাজারে অনেক ভালো মানের হিট প্রটেক্ট্যান্ট স্প্রে (heat protectant spray) পাওয়া যায় যা চুলকে শুধু আর্দ্রতা ও তাপ থেকেই রক্ষা করে না সাথে সাথে চুলের গোড়াও শক্ত করে।

৫. শ্যাম্পু ও কন্ডিশনার

চুলের সাজসজ্জায় শ্যাম্পু ও কন্ডিশনার - shajgoj.com

কোন কোন হেয়ার স্টাইলিস্ট মনে করেন প্রতিদিন শ্যাম্পু করা ঠিক না আবার অনেকে মনে করেন প্রতিদিন শ্যাম্পু করলে মাথার স্কাল্প পরিষ্কার থাকে এবং চুলের অতিরিক্ত তেল চলে যায় ফলে চুল ঝরঝরে ও ঘন দেখায়। চুলের প্রকারভেদে শ্যাম্পু নির্বাচন করতে হবে। তৈলাক্ত, সাধারণ ও শুষ্ক চুলের জন্য ভিন্ন ভিন্ন শ্যাম্পু বাজারে পাওয়া যায়। আর যাদের খুশকি আছে তাদের জন্য আছে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু। পাতলা চুলের জন্য ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করলে আলাদা করে আর কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে। যারা চুলে রং করেছেন তাদের জন্য সঠিক স্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার বেশী গুরুত্বপূর্ণ।

৬. ফ্লাট আয়রণ

কোকড়ানো চুলকে সোজা, নমনীয়, বা ঢেউ খেলানো ভাব আনতে ফ্লাট আয়রণের বিকল্প নেই।

চুলের সাজসজ্জায় ফ্লাট আয়রণ - shajgoj.com

৭. ১ বা ১ ১/২ইঞ্চি কারলিং আয়রণ

চুলের সাজসজ্জায় কারলিং আয়রণ - shajgoj.com

চুলে ঢেউ খেলানো ভাব আনতে বা রিং রিং স্টাইল করতে আপনার দরকার কারলিং আয়রণ। ১ বা ১ ১/২ইঞ্চি কারলিং আয়রণ বেশ প্রচলিত। অল্প অল্প চুল নিয়ে কারলিং করুন তাহলে চুলে টানটান ভাব থাকবে। একবারে বেশী পরিমান চুল নিয়ে আয়রণে তিন মিনিট পেচিয়ে রাখুন নিমিষেই পাবেন ঢেউ খেলানো চুল।

৮. হেয়ার স্প্রে

চুলের সাজসজ্জায় হেয়ার স্প্রে - shajgoj.com

যেকোনো হেয়ারস্টাইল-এ এটা হলো ফাইনাল ধাপ। যেকোনো স্টাইল-কে অনেকক্ষন অক্ষত রাখতে হেয়ার স্প্রে ব্যবহার করুন ।

তাহলে, আপনার হাতের কাছে আছে তো চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় সব হেয়ার স্টাইলিং সামগ্রী? যদি না থাকে তবে জলদি সংগ্রহ করুন! যেকোনো সময়ই করতে হতে পারে হেয়ার স্টাইল। তো, আপনার সুন্দর সাজের সাথে সুন্দর হোক আপনার চুলের সাজও থাকুন!

ছবিঃ Shutterstock

সম্পর্কিত লেখা

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

আরও পড়ুন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০১)

প্রশ্নটা বেসিকালি ১৩-৩০ বছর বয়সের নারী পুরুষের... কেন? মা বাবা চুলের লালচে আঠালো ভাব , আর ফেটে চৌচির হওয়া আগা দেখে রোজ ২-৩ বার বলবেন , কেন একটাবার মাথ...

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে
চুলের যত্ন

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশন-এর কারণে চুল হয়ে ওঠে...

…