চুলের আগায় রুক্ষতা নিরাময় করুন ১টি বামের সাহায্যে!

মরিয়ম আখতার · Dec 01, 2015 · 1 min read

চুলের আগায় রুক্ষতা নিরাময় করুন ১টি বামের সাহায্যে!

চুলের আগায় রুক্ষতা! আঁচড়াতে গেলে এই আগায় এসে সব যেন আটকে যায়। এই জট ছাড়াতে গিয়ে কত চুল যে ছিঁড়ে যায় তার হিসেব নেই। কিন্তু কেন এমন হয়? প্রশ্ন আসে এর থেকে পরিত্রাণের উপায় কি আছে? অনেক বেশি নিম্নমানের কমার্শিয়াল হেয়ার প্রোডাক্ট ব্যবহারের কারণে এবং অপুষ্টিকর খাবার খাওয়ার কারণে চুল দুর্বল হয়ে পরার সাথে সাথে আগায় রুক্ষতা চলে আসে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমরা আগা ছেঁটে নেয়াকে একমাত্র উপায় মনে করি।

কিন্তু চুলের আগা না কেটেও যে এই রুক্ষতা কমানো সম্ভব তা মাথাতেই আসে না। পরিত্রাণের উপায় না থাকলেও এই রুক্ষতায় লাগাম দেয়ার উপায় আছে! চুলের আগা একবার রুক্ষ হলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব সহজ হয় না। অনেকেই ভেবে থাকেন একবার চুল রুক্ষ হলে তা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। এইটা একেবারেই ভুল ধারণা। ঘরোয়া উপায়েই চুলের আগের অবস্থা ফিরিয়ে আনা সম্ভব। আগার রুক্ষতা রোধে আজ হেয়ার নারেশিং বামের একটি রেসিপি দেয়া হল। নিচে উল্লেক্ষিত কিছু উপাদান যোগার করে আজই তৈরি করে ফেলুন সুপার নারেশিং হেয়ার বাম। নিয়মিত চুলের রুক্ষ আগায় লাগান। তবে অবশ্যই চুল পরিষ্কার অবস্থায় লাগাবেন।

চুলের আগায় রুক্ষতা নিরাময়ে বাম

যা যা লাগবে

  • শিয়া বাটার ৬০ গ্রাম
  • ৩০ গ্রাম কোকো বাটার
  • নারকেল তেল ৩০ গ্রাম
  • ২০ জোজোবা অয়েল
  • ২০ গ্রাম ক্যামেলিয়া সিড অয়েল
  • ৩ গ্রাম ক্যাস্টর অয়েল
  • ১২ গ্রাম আখরোট তেল
  • ২২ গ্রাম প্রাকৃতিক মোম
  • ১ গ্রাম ভিটামিন ই
  • ল্যাভেন্ডার, লেমনগ্রাস এবং রোজমেরী অ্যাসেনসিয়াল অয়েল (৩:২:১ অনুপাতে)

এই উপাদানগুলো যেকোনো  মেগাশপে পেয়ে যাবেন।

 তৈরির পদ্ধতি 

চুলের আগায় রুক্ষতা নিরাময়ে বাম - shajgoj.com
  • একটি প্যানে অ্যাসেনসিয়াল অয়েল বাদে সব উপকরণ নিয়ে চুলায় দিন। চুলার আঁচ মিডিয়াম রাখুন। একটি চামচ দিয়ে উপকরণগুলো নাড়তে থাকুন। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
  • কাঁচ বা টিনের কৌটায় ঢেলে রাখার আগে অ্যাসেনসিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার গরম গরম মিশ্রণটিকে সেট হবার জন্য রেফ্রিজারেটরে রাখতে হবে। এবার আপনার নিজের হাতে তৈরি করা হেয়ার বাম তৈরি ব্যবহার করার জন্য।

ব্যবহারের উপায় 

(১) আপনার চুলের আগা খুব বেশি রুক্ষ হলে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এছাড়াও সপ্তাহে ৩/৪ দিন লাগাতে পারেন।

(২) অল্প পরিমাণে হেয়ার বাম আঙ্গুলে নিন। তারপর দুই হাতে দুই আঙ্গুলে মেখে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে চুলের আগায় লাগিয়ে নিবেন।

(৩) হালকা ভেজা চুলে হেয়ার বাম লাগালে খুব তাড়াতাড়ি চুল শুষে নিবে। চুলে অতিরিক্ত তৈলাক্তভাব থাকবে না। যদি চুলে তেল চিটচিটে হয়ে যায় তবে বুঝতে হবে আপনি বেশি পরিমাণে বাম চুলে লাগিয়ে ফেলেছেন।

মনে রাখবেন বাড়িতে তৈরি এই হেয়ার নারেশিং বাম ১ মাস রেখে ব্যবহার করতে পারবেন। নিয়মিত ব্যবহারে চুলের আগায় রুক্ষতা ১০০ ভাগ দূর হবে এমন নয়। তবে চুলের আগায় আগের থেকে কোমলতা আসবে। খুব সহজেই তৈরি করতে পারবেন এই বামটি। তাই ঘরে বসেই তৈরি করুন এই বামটি এবং আপনার চুলের আগায় রুক্ষতা দূর করুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

আরও পড়ুন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

…