দুর্বল নখের পরিচর্যা

সাজগোজ সম্পাদক · May 09, 2013 · 0 min read

দুর্বল নখের পরিচর্যা

অনেক কারনেই নখ শুষ্ক, দুর্বল বা ভঙ্গুর হয়ে যেতে পারে। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে যেমন ৩৫ এর পরে এটি একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়ায়। আর কিছু জিনিষের ব্যবহার এটাকে আরো ত্বরাণ্বিত করে। এ থেকে পরিত্রাণ পেতে হলে কী করতে হবে সেগুলো জেনে নেয়া যাক।

  • প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট একস্ট্রা ভার্জিন অলিভ ওয়েলের মধ্যে নখ ভিজিয়ে রাখুন। এভাবে টানা একমাস করার পরে সপ্তাহে অন্তত দুইদিন করে করুন, দেখবেন দুর্বল নখের সমস্যা অনেকাংশে কমে যাবে।
  • ভিটামিন সি ও ই যুক্ত ভাল মানের কিউটিকল ক্রিম ব্যবহার করুন যা ভঙ্গুর ও শুষ্ক নখে পুষ্টি যোগায়।
  • থালাবাসন ধোয়া, ঘর মোছা  বা বাগান চর্চার সময় হ্যান্ড গ্লাবস পরার অভ্যেস গড়ুন কারন সাবান বা ডিটারজেন্ট নখের জন্যে খুবই ক্ষতিকর।
  • খাদ্যতালিকায় বায়োটিন ( এক প্রকার বি ভিটামিন) যুক্ত খাবার যেমন কলিজা, ডিম, কলা, মাশরুম, ফুলকঁপি, এভোকেডো, মসুরের ডাল, আঁশযুক্ত খাবার ইত্যাদি যোগ করুন। প্রয়োজনে বায়োটিন যুক্ত ভিটামিন ট্যাবলেটও খেতে পারেন কারন নখ পুরু ও শক্ত করতে বায়োটিন খুবই কার্যকরী।
  • শরীরে ভিটামিন এ,সি,ডি ও ক্যালসিয়ামের ঘাটতি হলে নখ পাতলা হয়ে ভেংগে যেতে পারে। তাই আমিষ ও ক্যালসিয়াম যুক্ত খাবার বেশী করে খান। সুর্যের তাপ থেকেও আমরা ভিটামিন ডি পেতে পারি।
  • মাসে একবার বা দুইবাবের বেশী নেইল পলিশ রিমুভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কখনোই এসিটোন যুক্ত নেইল পলিশ রিমুভার ব্যবহার করবেন না। এটা নখ শুষ্ক করে।
  • নখে রক্ত চলাচল বাড়ানোর জন্যে মশ্চারাইজিং লোশন দিয়ে হাত, নখ ও কিউটিকল ম্যাসেজ করুন। এই প্রক্রিয়া নখ বড় ও শক্ত করতে সাহায্য করে।
  • প্রচুর পরিমানে পানি পান করুন এতেকরে  নখ ও ত্বকের শুষ্কতা কমে যাবে।

 লিখেছেনঃ সিনথিয়া

সম্পর্কিত লেখা

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

আরও পড়ুন

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ
নেইলস

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে এ...

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?
চুলের যত্ন

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?

স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু চাইলেই কি আর মনের মতো চুল পাওয়া যায়? চুল ঘন ও লম্বা হবে, চুলের গোড়া শক্ত থাকবে, সহজে ঝরে পড়বে না- এমনটা...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

…