শরীরের ওজন বেড়ে যাচ্ছে | যে ৬টি ভুলে আপনার ওয়েট লস হচ্ছে না!

সাদিয়া রিফাত ইসলাম · Apr 29, 2016 · 1 min read

শরীরের ওজন বেড়ে যাচ্ছে | যে ৬টি ভুলে আপনার ওয়েট লস হচ্ছে না!

এখন এমন একটা সময় এসেছে যখন নিজের স্বাস্থ্য নিয়ে কম বেশি সবাই সচেতন হয়ে উঠতে শুরু করেছে। কিশোর, তরুণ বয়সী থেকে শুরু করে করে অপেক্ষাকৃত বেশি বয়সের মানুষও নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নানা রকম ডায়েট প্ল্যান অনুসরণ করছেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, খুব সাধারণ কিছু ছোট ছোট ভুলের জন্য এই ডায়েট প্ল্যানগুলো ওজন কমানোর বদলে ওজন বাড়িয়ে দিচ্ছে। আপনার শরীরের ওজন বেড়ে যাচ্ছে কি? তাহলে ভুলগুলো কি জেনে নিয়ে মিলিয়ে নিন কেন আপনার ওজন না কমে বেড়ে যাচ্ছে।

শরীরের ওজন বেড়ে যাচ্ছে কি?

যে ৬ টি ভুলে আপনার শরীরের ওজন না কমে বেড়ে যাচ্ছে সেগুলো নিয়ে চলুন জেনে নিই -

১) আপনি প্রয়োজনীয় খাবার খাচ্ছেন না

এটা ঠিক যে ওজন কমানোর জন্য শুরুতেই ক্যালরি গ্রহণ কম করতে বলা হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ যেটা করি তা হচ্ছে ক্যালরি গ্রহণের মাত্রা আশঙ্কাজনকভাবে কমিয়ে দেই। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আমাদের শরীরের নিজস্ব প্রক্রিয়াগুলো চালানোর জন্য যথেষ্ঠ পরিমাণ পুষ্টির দরকার। আমরা যদি হঠাৎ করে খাবার পরিমাণ একেবারেই কমিয়ে দেই তবে আমাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলোর সাথে সাথে আমাদের মেটাবলিজম প্রক্রিয়াও কাজ করা কমিয়ে দেবে। ফলাফল যথারীতি ওজন বৃদ্ধি। এজন্য শুরুতেই ক্যালরি গ্রহণের মাত্রা অনেক না কমিয়ে আস্তে আস্তে কমাতে হবে।

২) আপনার কার্বোহাইড্রেট সাদা রঙের

আমাদের দেহের জন্য কার্বোহাইড্রেট যথেষ্ঠ জরুরী একটি উপাদান। আদর্শ খাবারের প্লেটে সবজি ও প্রোটিনের সাথে অবশ্যই কিছুটা কার্বোহাইড্রেট থাকতে হবে। কিন্তু আমরা যে ভুলটা করি তা হল আমরা যে চাল, আটা, ময়দা ব্যবহার করি তার সবটাই হয় সাদা রঙের যা হজম হতে বেশি সময় লাগে। পুষ্টিবিদের মতে এগুলোর বদলে ব্রাউন রাইস বা ব্রাউন ব্রেডের ব্যবহার বাড়ানো উচিত।

৩) ডেইরি জাতীয় খাবার না খাওয়া

আমরা অনেকেই ফ্যাটের ভয়ে দুধ জাতীয় খাবার খাই না। পুষ্টিবিদদের মতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মেয়েদের মেটাবলিজমের হার কমিয়ে দেয়। ফলে ওজন বেড়ে যায়। তাই দুধ খাওয়া একদম বন্ধ না করে স্কীমড মিল্ক বা ননিবিহীন দুধ, টকদই এসব খেতে হবে।

৪) একবেলার খাবার না খাওয়া

অনেকে ওজন কমানোর জন্য একবেলার খাবার বিশেষত সকালের নাস্তা বন্ধ করে দেন যা একেবারেই উচিত না। কারণ সকালের নাস্তা আমাদের জন্য সবথেকে জরুরী খাবার এবং এটি থেকেই সারাদিনের কাজের জন্য দেহ এনার্জী গ্রহণ করে। তাই সকালের নাস্তা হওয়া চাই বিভিন্ন রকম পুষ্টিতে পরিপুর্ণ। অনেকে আবার রাতের খাবার বন্ধ করে দেন যেটাও ঠিক না। রাতের খাবার একেবারে বন্ধ করে না দিয়ে রাতের খাবারটি আটটার মধ্যে খেয়ে নিবেন।

৫) খাবারের হিসাব না রাখা

শরীরের ওজন বেড়ে যাচ্ছে দেখলে তা কমাতে ক্যালরি চার্ট বানাবেন - shajgoj.com

একটা নির্দিষ্ট ডায়েট প্লান অনুসরণ করার সময় সেই ডায়েট প্লান অনুযায়ী খাবারের পরিমাণ হিসাব রাখাটা খুব জরুরী। প্রচলিত ডায়েট প্ল্যানগুলোতে খাবারের পরিমাণ কাপ, চামচ বা গ্রামে হিসাব করে দেয়া থাকে। কিন্তু বেশিরভাগ সময় আমরা চোখের আন্দাজে খাবারের পরিমাপ নির্ধারণ করি যা প্রায় সময়ই ভুল হয়। আর অবধারিতভাবেই ডায়েটের ফলাফল আশানুরূপ হয় না।

৬) দু'টি খাবারের মধ্যে অনেক বেশি সময়ের ব্যবধান

আমাদের খাবারের মধ্যবর্তী সময় যদি অনেক বেশি হয় তাহলেও আমাদের মেটাবলিজমের হার কমে যায় যার ফলে অনেক কম খেলেও ওজন কমার বদলে বাড়তে থাকে। তাই তিন ঘন্টা অন্তর সামান্য সালাদ বা একটি ফল খেতে হবে। এতে মেটাবলিজম ভাল থাকবে, সেই সাথে অতিরিক্ত ক্ষিদে লাগার প্রবণতাও কমে যাবে।

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

আরও পড়ুন

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?
ফিটনেস

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জ...

…