এই ৬টি বিষয় মাথায় রাখলে এই তীব্র গরমেও ত্বক থাকবে দীপ্তিময়

সাজগোজ সম্পাদক · Apr 19, 2017 · 0 min read

এই ৬টি বিষয় মাথায় রাখলে এই তীব্র গরমেও ত্বক থাকবে দীপ্তিময়

প্রচণ্ড এই গরমে সবাই মোটামুটি খারাপ সময় কাটাচ্ছি আমরা, আবহাওয়ার এই পরিবর্তনের ছোয়া লেগেছে আমাদের ত্বকে। আমরা সবাই প্রতিনিয়ত বাহিরে যাই,কেউ অফিসে,কেউ ইউনিভার্সিটি বা কলেজে কিন্তু যখন বাহিরে থেকে আসি তখন আর আমাদের দিকে তাকানো যায় না, ধুলো,ময়লা, রোদে মনে হয় চেহারার উপর কালো একটা স্তর পড়ে যায়।

আজকে শেয়ার করবো এই গরমে কীভাবে নিজেকে সুন্দর রাখবেন।

শসা

১. বাহিরে যাবার আগে ছোট্ট একটি কাজ করুন, একটা শশা, একটা আলু গ্রেট করে সেটার জুসটা বের করে নিন।এবার এই জুসের সাথে ২চামচ টকদই মিশিয়ে ভালো করে ফেটিয়ে আইসবক্সে রেখে বাহিরে চলে যান, বাসায় ফিরে সেই বক্স থেকে একটা আইস নিয়ে পুরো মুখে, হাতে, গলায় মাসাজ করে নিন দেখবেন কালো ভাবটা চলে গেছে নিমেষেই।

এলোভেরা

২. ফ্রেশ এলোভেরা কিনে নিন বাজার থেকে, এবার ভিতরের শ্বাসটা বের করে মধু মিশিয়ে ভালো ভাবে ব্লেড করে নিন।দেখবেন সুন্দর একটা জেল তৈরী হয়েছে,এই জেলটা যতক্ষন বাসায় থাকবেন ততক্ষন ময়েশ্চারাইজার হিসেবে ব্যাবহার করবেন তফাৎটা অল্প কিছু দিনেই নিজের চোখে ধরা পড়বে।এটি আপনি ৭ দিন ফ্রিজে রেখে ব্যাবহার করতে পারবেন।

রাইস স্ক্রাব

৩. সপ্তাহে কমপক্ষে ২ দিন স্ক্রাব করুন। আমার মোস্ট ফেভারিট একটা হোমমেড স্ক্রাবের রেসিপি শেয়ার করি, ভাতের চাল নিয়ে পানিতে ভিজিয়ে রাখুন ১ ঘন্টা তারপর চালটাকে কাগজ বিছিয়ে বা চালনিতে রেখে শুকিয়ে নিন ভালো  করে এবার চালটাকে ব্লেন্ডারে আধা ভাংগা করে ব্লেড করে রেখে দিন।এই চালের গুড়া দুই চামচ এবং এক চামচ টকদই মিশিয়ে স্ক্রাব করুন কমপক্ষে ৩ মিনিট,এটি চাইলে আপনি হাতে,পায়ে, শরীরের যেকোনো অংশে করতে পারেন।এই স্ক্রাব রেগুলার ব্যাবহারে আপনার ত্বক হয়ে উঠবে বেবি সফট এবং ভিতর থেকে উজ্জ্বল।

হোমমেড নাইট ক্রিম

৪. প্রতিদিন ঘুমানোর সময় ত্বকের ধরন বুঝে ভালোমানের একটি নাইট ক্রীম ব্যাবহার করুন। সবচেয়ে ভালো হয় সেটা যদি হয় কোন অর্গ্যানিক বা হোমমেড নাইট ক্রীম, এইসব ক্রীম আপনার ত্বকের কোন ক্ষতি ছাড়াই আপনাকে করে তুলবে উজ্জ্বল এবং সুন্দর।

ডাবের পানি

৫. কোল্ডড্রিংক বাদ দিয়ে পান করুন ডাবের পানি, ন্যাচারাল ফলের জুস এবং প্রচুর পরিমান পানি পান করুন।

সানস্ক্রিন

৬.বাহিরে যাবার সময় অবশ্যই সানস্ক্রীন ব্যাবহার করুন এবং সাথে একটি ছাতা রাখুন এবং পানির বোতল রাখুন।ভূল করেও রাস্তার খোলা পানিতে বানানো শরবত বা এই জাতীয় কিছু খাবেন না।

প্রতিদিন যদি নিজেকে আধাঘন্টা করে সময় দেন তাহলে আপনি নিজেই আপনার ত্বকের পার্থক্যটা বুঝতে পারবেন।চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেকে সুন্দর করার, আর্টিফিশিয়াল প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য অনেক সময় হার্মফুল হতে পারে তাই প্রাকৃতিক উপাদান ব্যাবহার করুন হয়তো ফলাফলটা আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলোর মতো হাতেনাতে পাবেন না, সময় কিছুটা লাগবে কিন্তু ফলাফলটা হবে দীর্ঘস্থায়ী।

ভালো থাকুন, সুন্দর থাকুন এই গরমেও।

লিখেছেনঃ তামিমা জামান তন্নী

ছবিঃ দিমিত্রি

সম্পর্কিত লেখা

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

আরও পড়ুন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

ত্বকের যত্নে আমরা ন্যাচারাল উপাদানগুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং ভরসা করি। কারণ ন্যাচারাল উপাদানগুলোতে কেমিক্যাল থাকে না এবং সাইড এফেক্ট নেই বললেই...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

লম্বা ঘন চুলের জন্য ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল!!
চুল

লম্বা ঘন চুলের জন্য ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল!!

আজকের রিভিউটা যে প্রোডাক্ট নিয়ে সেটা একটা হেয়ার ওয়েল। নিশ্চয়ই ভাবছেন, ‘আবার কেন? বাজারের সব হেয়ার ওয়েল তো একবার ট্রাই কোরেই ফেলেছি!’ কিন্তু তারপরও কি...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

…