লম্বা ঘন চুলের জন্য ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল!!

মীম তাবাসসুম · May 06, 2015 · 1 min read

লম্বা ঘন চুলের জন্য ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল!!

আজকের রিভিউটা যে প্রোডাক্ট নিয়ে সেটা একটা হেয়ার ওয়েল। নিশ্চয়ই ভাবছেন, ‘আবার কেন? বাজারের সব হেয়ার ওয়েল তো একবার ট্রাই কোরেই ফেলেছি!’ কিন্তু তারপরও কি জানতে চান এই তেলটা চূল পড়া কমাতে আর চুলের দৈর্ঘ্য বাড়াতে আসলে কেমন কাজ করবে? জানতে চাইলে চলুন দেখে নেই আর্টিকেলে।

আমি বেশ আগেই লক্ষ্য করেছিলাম বেশ কিছু পপুলার অনলাইন ম্যাগাজিনেই এই তেলের গুণগান।বেশীরভাগ অ্যাডেই বলা হচ্ছিলো এই পার্টীকূলার তেল নাকি চূল লম্বা হবার হার অবিশ্বাস্য ভাবে বাড়িয়ে দেয়।এছাড়া এটা নিয়মিত চোখের পাতায় আর ভ্রূতে ব্যাবহার করলে নাকি চোখের পাপড়ি আর ভ্রূ ঘন আর কালো হয়। বিভিন্ন রিভিউ পড়ে আমি ধরেই নিয়েছিলাম, যেসব নারীরা এটা ব্যাবহার করে ভালো ফল পেয়েছেন তার আসল কারণ নিশ্চয়ই চুলের সঠিক যত্ন নেয়া, আর কিছুই না। বিভিন্ন ওয়েবসাইটের ক্লেইম পড়ে তা সত্যি কিনা পরীক্ষা করে দেখাটাই আসলে এই তেলটা কেনার কারণ। তাছাড়া amazon.com এর রিভিউতেও দেখলাম এই তেলের অনেক ভালো রিভিউ।

প্রসঙ্গত আর্টিকেলে উল্লেক্ষিত ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল বাংলাদেশে শপ.সাজগোজ.কম-এ পেয়ে যাবেন। ঘরে বসে অনলাইনে  অন্যান্য  হেয়ার গ্রোথ অয়েল নিজে পছন্দ করে কেনার সুবিধা পেতে এই লিঙ্কটিতে ক্লিক করুন।

কিভাবে ব্যবহার করবেন?

এই তেলটা অন্যান্য তেলের চেয়ে বেশ ভারী আর ঘন। এটা শুধু মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। পুরো চুলে লাগাবার দরকার নেই। এছাড়া চোখের পাপড়ি আর ভ্রূতেও রাতে শোবার আগে ব্যাবহার করতে পারেন।

আমার অভিজ্ঞতা

যখন থেকে আমি প্রথম এই তেলটা ব্যাবহার করা শুরু করেছি তখন থেকেই আমি চুলের গ্রোথের হিসাব রাখা শুরু করি। আসলেই তেলটা কাজ করছে কিনা বোঝার জন্য। তেলটা বেশ ঘন হওয়ায় এটা বেশ সময় নিয়ে মাথায় লাগাতে হয়। আমি প্রতি রাতে শোবার আগে মাথায় তেল লাগাই আর পরদিন সকালে বা দুপুরে শ্যাম্পু করে ধুয়ে ফেলি।এটা বেশ সহজেই শ্যাম্পুর সাথে চূল থেকে উঠে যায়। আর চূল শুকিয়ে যাবার পর বেশ সফট আর সিল্কি লাগে।

তো? আমার চূল কি আগের থেকে দ্রুত বাড়ছে?

এবারে পালা ‘দ্য মিলিয়ন ডলার কোশ্চেনের’, এই তেল টা কি আমার চূল আগের থেকে দ্রুত লম্বা করতে পেরেছে?

ফ্যাক্ট

স্বাস্থ্যবান মানুষের চূল প্রতি মাসে ১/২ ইঞ্চি করে বাড়ে, আর এক বছরে বাড়ে ৬ ইঞ্চি।

দিন ১-

তেল টা কিনে প্রথম বার ব্যাবহার করি। এটা অতিরিক্ত ঘন হবার কারণে প্রথম বার শ্যাম্পু করার সময় একটু বেশি শ্যাম্পু লাগে। চূল ধোয়ার পর চূল অনেক ঝরঝরে আর সফট হয়।

দিন ৬-

চুলের টেক্সচার আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। চুলের কার্লি ভাবও কমেছে। আর চূল আগের থেকে অনেক ঘন লাগছে। আমি বলছি না যে মাত্র ছয় দিনে আমার মাথা নতুন চুলে ভরে গেছে কিন্তু চূল বেশ ভারী আর স্বাস্থ্যবান একটা লূক দিচ্ছে। আর নিষ্প্রাণ লাগছে না।

দিন ১৬-

আধামাস ব্যাবহার করার পর। চুলের দৈর্ঘ্য বেশ কেয়ারফুলি মাপলাম। চূল প্রায় ১/৩ ইঞ্চি লম্বা হয়েছে। যা অবশ্যই সাধারণ গ্রোথ রেট থেকে বেশি। আশা করি আরও বেশ কয়েক মাস ব্যাবহার করলে চূল আরও দ্রুত বাড়বে, আর আমি লম্বা ঘন চূল পাবো।

তো নিজের চোখেই দেখে নিলাম ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল চূল লম্বা করতে আসলে কতোটুকু পারদর্শী। এটা যে শুধু চূল লম্বা করে তাই ই না এটা চূল পড়া, ড্যামেজ হওয়ার হার কমিয়ে চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখে। যে কারণে চুলের সৌন্দর্যও বৃদ্ধি পায়।

এই প্রোডাক্টের যে দিক গুলো আমার পছন্দ হয়েছে

-           এটা আসলেই চুলের বৃদ্ধির হার বাড়ায়।

-           চূল পড়া আর ড্যামেজ কমায়।

-           এক বোতল তেল অনেক দিন চলে।

-           নিয়মিত ব্যাবহারে চোখের পাপড়ি আর ভ্রূ ঊল্লেখ যোগ্য হারে ঘন হয়।

এই প্রোডাক্টের যে দিক গুলো আমার পছন্দ হয়নি

-           তেলটা একটু ঘন। শ্যাম্পু করতে সামান্য কষ্ট হতে পারে।

তো দেখলেন তো? ওয়াইল্ড গ্রোথ হেয়ার অয়েল আসলেই চূল পড়ার হার কমিয়ে আপনাকে আপনার মনের মত লম্বা সুন্দর চূল দিতে পারে কিনা? আমার মতে আপনি যদি চান আপনার চূল তাড়াতাড়ি লম্বা হোক আর একী সাথে হোক মসৃণ আর ড্যামেজ ফ্রি তাহলে একবার এই প্রোডাক্ট টা ট্রাই করে দেখতেই পারেন।

দাম

এর দাম পড়বে ১৪৫০ টাকা। যেহেতু এটা শুধু মাথার ত্বকে ব্যাবহার করতে হয়, পুরো চুলে নয় তাই এটা অনেকদিন চলে। যে কারণে আপনার খরচ টা অতিরিক্ত হবে না।

সম্পর্কিত লেখা

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক

এখন শর্ট হেয়ারের ট্রেন্ড চললেও একরাশ লম্বা চুল নজর কাড়ে সবারই। যত্ন নিতে না পারার কারণে অথবা চুলের আগা ফাটার জন্য অনেকেই চুল কেটে ছোট করে ফেলে। নানা ধ...

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?
চুলের যত্ন

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?

বাঙালি নারীদের কাছে লম্বা চুলের আলাদা গুরুত্ব রয়েছে। নারীদের সৌন্দর্যে চুলের অবদান অনস্বীকার্য। ঘন, কালো ও লম্বা চুল অনেকেরই পছন্দ। বিজ্ঞানীদের মতে প্...

আরও পড়ুন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

মজবুত ও লম্বা চুল পেতে নারকেল তেলের DIY হেয়ার মাস্ক
চুলের যত্ন

মজবুত ও লম্বা চুল পেতে নারকেল তেলের DIY হেয়ার মাস্ক

মজবুত ও লম্বা চুল নিয়ে শখ নেই এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। যদিও আমাদের ব্যস্ত জীবনে লম্বা চুল মেনটেইন করতে গিয়ে সবাইকেই কম বেশি হিমশিম খেতে হয়, তব...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

ভ্রূ প্লাকের পর জ্বালা এবং লালচে ভাব দূর করুন ৫টি সহজ উপায়ে!
ত্বকের যত্ন

ভ্রূ প্লাকের পর জ্বালা এবং লালচে ভাব দূর করুন ৫টি সহজ উপায়ে!

প্রতি মাসে আর কিছু না হোক ভ্রূ তোলার বা প্লাক করার জন্য একবার হলেও পার্লারে যেতেই হয়! ভ্রূ সঠিক শেইপে না থাকলে পুরা ফেইসের সৌন্দর্যই যেন নষ্ট হয়ে যায়।...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

…