৬টি খাবার যা শীতে আপনাকে রাখবে সুরক্ষিত!

সাজগোজ উপ সম্পাদক · Jan 04, 2015 · 1 min read

৬টি খাবার যা শীতে আপনাকে রাখবে সুরক্ষিত!

রোগ প্রতিরোধ সিস্টেমের একটা কৌশলী অংশ হলো ডায়েট। শীতে কম তাপমাত্রায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক নাজুক থাকে, তাই ঠাণ্ডা, কাশি, জ্বর লেগেই থাকে। যে খাবারগুলো আপনার শরীরকে এই শীতে সুরক্ষিত রাখতে সাহায্য করবে তা নিয়ে এবারের লেখা।

০১. গাজরঃ

শীতে সহজলভ্য এবং বাচ্চাদেরও পছন্দের এই সবজিতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকে যা শরীরের অতি প্রয়োজনীয় একটি রোগ প্রতিরোধকারী উপাদান, ভিটামিন এ-এর উৎস। শুধুমাত্র একটি গাজরে আমাদের শরীরের নিত্য চাহিদার ১৭৫% ভিটামিন এ রয়েছে। স্যুপ, সালাদে আপনি ইচ্ছামতো গাজর খেতে পারেন। গাজর খেতে না চাইলে সবুজ শাকসবজি, মিষ্টি আলু খেতে পারেন। এসবেও বিটা ক্যারোটিন রয়েছে।

০২.গ্রীন টিঃ

গ্রীন টি যেকোনো চায়ের চেয়ে অনেক গুন বেশি উপকারী। এই চা নিজেই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সাথে এর দারুণ কার্যকরী অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুনাগুণ রয়েছে। গ্রীন টি খেতে আপত্তি থাকলে আপনি মধু, লেবু ইত্যাদি ফ্লেভার মিশিয়ে খেয়ে দেখতে পারেন।

০৩.দইঃ

দই প্রোবায়োটিকের প্রাকৃতিক উৎস। প্রোবায়োটিক হলো যেসব ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী। এই ব্যাকটেরিয়াগুলো হজমে সহায়তা করে, খাদ্য ভেঙ্গে শরীরের জন্য শোষণযোগ্য পুষ্টি যোগায়, দেহের সর্বোচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে। যাদের দুধ হজমে সমস্যা হয়, তাদের জন্য দই একটি ভালো বিকল্প খাবার।

০৪.মাশরুমঃ

চীনা খাবার ছাড়া আমাদের সাধারণত মাশরুম খাওয়া হয়না। শীতকালীন সবজির সাথে মাশরুমও কেটে দিয়ে দিন। অন্যান্য উদ্ভিদের তুলনায় মাশরুমের গায়ে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। তাই মাশরুম খেলে আপনার শরীরের রক্ষাকারী কোষগুলো ঐ ব্যাকটেরিয়াগুলোর সামনে প্রতিরোধ গড়ে তোলে, এটাকে বলতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ট্রায়াল। এতে আপনার দেহ যেকোনো সময়ের চেয়ে রোগ আটকাতে বেশি প্রস্তুত থাকে। মাশরুমের আরেকটা বড় গুণ হলো এতে ক্যান্সাররোধী প্রাকৃতিক উপাদান আছে।

০৫.রসুনঃ

রসুন যে একটি গুণধারী মশলা, তা হয়তো আমরা অনেকেই জানি। রসুনের এনজাইম লেভেল বাড়ানোর ক্ষমতা আছে, এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ নিঃসরণে সাহায্য করে যা বিশেষভাবে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে। রসুন কেটে বা থেঁতো করে রান্নায় দেবার আগে কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন, তাতে এর এনজাইম বৃদ্ধির ক্ষমতা বাড়বে।

০৬. মধুঃ

প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান আছে মধুতে যা এই শীতে জীবাণুর সাথে লড়তে সাহায্য করবে। কাশির জন্য মধু একটি প্রাকৃতিক ওষুধ হিসেবে পরিগণিত। প্রতি রাতে এক বা দুই চামচ মধু খেয়ে নিন, উপকার পাবেন। তবে মধু খাঁটি কিনা সে ব্যাপারটি খেয়াল রাখবেন। বাজারের অধিকাংশ মধুতে চিনি মিশ্রিত থাকে।

প্রচুর টাটকা শাকসবজি পাওয়া যায় শীতকালে। এই শীতে স্বাস্থ্যকর ডায়েট বাছুন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকুন।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

ছবিঃ ওয়ালকনভার্ট.কম

সম্পর্কিত লেখা

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?
সুস্থতা

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?

ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আমাদের সকলেরই আছে। বয়সের সাথে সাথে যা কমতে থাকে। বয়স বৃদ্ধির ফলে আমাদের দেহে পুষ্টির অভাব দেখা দেয়। যার ক...

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন
সুস্থতা

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন

ক'দিন ধরেই নাহিদের মা বলছে তার পায়ের ব্যথাটা বেড়েছে। নাহিদের মনে হচ্ছে আবহাওয়ার জন্যই এমনটা হচ্ছে। চারদিকে মহা আয়োজনে সবাই শীত উৎসব পালনের জন্য ব্যস্ত...

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?
সুস্থতা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?

এখনকার সময়ে ডায়াবেটিস খুব কমন একটি রোগ। আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। এ...

আরও পড়ুন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

এক চুমুক চায়ে দিনের শুরু
সুস্থতা

এক চুমুক চায়ে দিনের শুরু

বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের সূর্যের মিষ্টি রোদ পোহানো... কার না ভালো লাগে, তাই না? অথবা ধরুন, খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বসে...

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্...

প্রতিদিন সকালে ১ গ্লাস গরম মধু পানি খাবার উপকারিতা জানেন কি?
সুস্থতা

প্রতিদিন সকালে ১ গ্লাস গরম মধু পানি খাবার উপকারিতা জানেন কি?

আপনি কি মনে করেন, গরম মধু পানি শুধু মাত্র সর্দি কাশির জন্য উপকারী? তাহলে আজকের এই লেখাটি আপনার জন্যই। আপনি জেনে অবাক হবেন যে, প্রতিদিন এই গরম মধু পানি...

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা
মা ও শিশু

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা

আপনার বাসায় কি একজন বাড়ন্ত শিশু রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন তার সুস্থভাবে বেড়ে উঠা কতটা প্রয়োজন, তাই না? তার সুস্বাস্থ্যের জন্য আপনা...

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!
সুস্থতা

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সা...

…