নারকেলের পাতা দিয়ে নিজেই তৈরি করুন গ্লাস ম্যাট !

sub-editor · Sep 10, 2016 · 1 min read

নারকেলের পাতা দিয়ে নিজেই তৈরি করুন গ্লাস ম্যাট !

পাটি বোনা দেখেছেন কখনো? আজ সেই বুননের কৌশল অ্যাপ্লাই করে আমরা গ্লাস ম্যাট তৈরি করবো। কিন্তু এই শহরে নারকেলের পাতা পাতা কি চাইলেই পাওয়া যায়!কখনো গ্রামে যাওয়া হলে সেই সুযোগটি হাতছাড়া করবেন না। একটু সময় বের করে নারকেলের পাতা কাউকে দিয়ে যোগার করিয়ে নিন।

 [picture]

গ্রামের উঠনে বসে গল্প করতে করতে নিজেই তৈরি করে ফেলুন। তারপর যদি কোন কারণে নারকেলের পাতা যোগার সম্ভব না হয় তবে আপনি ফিতা দিয়েও এই বুননটি করতে পারবেন।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-1

যা যা লাগবে

  • চিকন করে কাটা অনেকগুলো নারকেলে পাতা/ ফিতা
  • আর একটু ধৈর্য বা ইচ্ছা শক্তি

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-2

নারকেলের পাতা লম্বালম্বিভাবে চিকন করে কেটে নিন। এবার ছবির মতো করে মোট ৮টি  স্টিক এভাবে রাখুন। বঝার সুবিধার্থে  আমরা আরেক গোছা স্টিক নিব এর নাম দিই আড়াআড়ি সেকশন। তবে শুরু করা যাক।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-3

১ম ধাপ

এবার আমরা আরও একটি স্টিক নিয়ে ঠিক ছবির মতো করে আড়াআড়িভাবে রাখব। ভালো করে খেয়াল করে দেখুন প্রথমে লম্বালম্বি স্টিকের  দুটি উপরে এরপরের দুটি নিচে ঠিক এভাবে উপরে ২টি আবার নিচে দুটি করে স্টিক বুনে যেতে হবে।বুনা শেষের দিকে আসলে থেমে যান।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-4

২য়ধাপ

 এবার আরেকটি স্টিক নিন। একটু  ভিন্নতা এনে লম্বালম্বি স্টিকের ১ নম্বর স্টিক নিচে রেখে পরের ২ এবং ৩ নম্বর স্টিক উপরে রাখুন। এভাবে এখন থেকে ৪ নিচে আবার ৫ এবং ৬ উপরে। সোজা কথা এই ধাপে এসে  লম্বালম্বি সেকশনের একটি স্টিক নিচে পরের দুটি স্টিক উপরে এভাবে এই ধাপের বুনন শেষ করুন।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-5

৩য় ধাপ

এই ধাপে এসে  লম্বালম্বি সেকশনের ১ ও ২ নম্বর স্টিক নিচে রেখে  আড়াআড়ি সেকশনের স্টিকটি দুকিয়ে দিব। এবারের রিদমটি হবে ২টি নিচে ২টি উপরে।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-6

৪র্থ ধাপ

এখন আর নতুন করে কিছু পরিবর্তন করার নেই। জাস্ট ২য় ধাপটির  পুনরাবৃত্তি করে শেষ করুন।তারপর আবার ৩য় ধাপ এর মতো করে করুন। এভাবে গ্লাস ম্যাটের সাইজ করে নিন।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-6

শেষ ধাপ

বুনন শেষের দিকে এলে উল্টে ফেলুন । বাড়তি অংশগুলো সমান করে কেটে ফেলতে পারেন অথবা বাড়তি অংশগুলো বুননের ভেতর দিয়ে ধুকিয়ে টাক দিয়ে দিন। সোজা কথায় উল্টো দিকের বুননের ভেতরের একটি উপরে রেখে আরেকটি নিচে রেখে  আটকে নিন।

Weaving-patterns-herringbone-pattern-step-by-step-pictures-15

ছবি - প্যারেন্টসফোরাম.কম

লিখেছেন - আসমা আকতার

সম্পর্কিত লেখা

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক নিজে কিভাবে তৈরির করবেন?
ঠোঁটের সাজ

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক নিজে কিভাবে তৈরির করবেন?

স্ক্রাবিং এমন একটি প্রোসেস, যা স্কিন হোক বা লিপ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠোঁটের যত্নে যত কিছুই করি না কেন, তার মধ্যে অন্যতম হলো স্ক্রাবিং। লিপ স্ক্র...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

বাচ্চাদের জন্যে পরীক্ষার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ ?
মা ও শিশু

বাচ্চাদের জন্যে পরীক্ষার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ ?

স্কুল ছুটির পর ছেলেকে আনতে গিয়েছি । মুখ যতটা সম্ভব কালো করে সে এসে আমার হাত ধরলো। এই মুখ কালোর কারণ আমি জানি তাই কিছু জানতে চাইলাম না। অবশ্য এখন কিছু...

আরও পড়ুন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

ঘরে বসেই করে নিন স্পা
বিউটি টিপস

ঘরে বসেই করে নিন স্পা

ব্যস্ত শহর, ব্যস্ত গাড়ি, ব্যস্ত করিডোর, এতো কিছুর ভিড়ে হায় হয় না অবসর...এই লাইনগুলোর মতোই আমরা আজ ব্যস্ত। আর মেয়ে হলে তো কথাই নেই। ব্যস্ততা যেন আ...

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা
ফিটনেস

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা

সংস্কৃত শব্দ Yoga এর মানে হচ্ছে স্রষ্টার সাথে এক হয়ে যাওয়া। টানটান করে শরীরের পেশিগুলোকে চাগিয়ে নেয়াটা আসলে হাজার বছর পূর্বে শরীর ও আত্মার প্রতি ন...

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

…