হেলদি ফ্রুটস | ইফতারে ৫টি ফল খেয়ে সুস্থ থাকুন এই রমজানে

নিগার বর্ষা · May 31, 2018 · 1 min read

হেলদি ফ্রুটস | ইফতারে ৫টি ফল খেয়ে সুস্থ থাকুন এই রমজানে

আলুর চপ, পেঁয়াজু, বেগুনি ছাড়া ইফতার ভাবাই যায় না! কিন্তু রোজার মাঝে এই খাবারগুলো খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। রোজার সময় খাওয়া-দাওয়ার উপর বাড়তি সর্তকতার প্রয়োজন পড়ে। আর এবারের রোজা গরমের সময় হওয়ায় খাওয়া-দাওয়া নিয়ে একটু বেশি খেয়াল রাখার প্রয়োজন। ইফতারে অতিরিক্ত মশলায় ঠাঁসা ও তৈলাক্ত খাবার খাওয়া কমিয়ে এমন কিছু খাবার রাখুন, যা আপনার শরীরকে ঠাণ্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখবে। শুধু তাই নয় সারাদিনের পানির চাহিদা পূরণ  করবে সে খাবারগুলো।

ইফতারে রাখতে পারেন ৫টি হেলদি ফ্রুটস, যা সব সময় শরীরকে ঠাণ্ডা রাখবে। তাহলে চলুন, জেনে নেই কোন ফলগুলো রাখতে পারেন আপনার ইফতারে!

ইফতারে যে ৫টি হেলদি ফ্রুটস রাখতে পারেন

১. কমলা

মৌসুমি ফল হলেও এখন প্রায় সারাবছরই কিন্তু কমলা পাওয়া যায়। কমলায় রয়েছে ৮০% পানি যা এই গরমে আপনার শরীরকে হাইড্রেইটেড রাখবে। এছাড়া এতে রয়েছে পটাসিয়াম, ভিটামিন বি১, ভিটামিন এ, ক্যালসিয়াম ও কপার। ইফতারিতে পান করতে পারেন এক গ্লাস কমলার রস। আর কমলা দিয়ে অনেক ধরনের জুস, স্মুদি, মুজ ইত্যাদি বানিয়ে নিতে পারেন অনায়াসেই!

২. শসা

শসায় আছে ৯৫% পানি, ভিটামিন ও মিনারেল। ফলে শসা খেলে শরীর ভিতর থেকে ঠান্ডা করে থাকে। এতে ক্যালরি কম থাকে আর ফাইবার বেশি থাকে, ফলে ওজন কমাতে সহায়ক। তাই প্রতিদিন খাবারের শসা রাখতে চেষ্টা করুন। এমনকি শসার জুসও খেতে পারেন।

৩. তরমুজ

গরমকালের অন্যতম একটি ফল হলো তরমুজ। তরমুজে ৯২% পানি যা শরীরের পানির চাহিদা পূরণ করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড। ফলের রস কিংবা ফ্রুট সালাদ হিসেবে ইফতারের টেবিলে রাখতে পারেন তরমুজ।

৪. আপেল

কথিত আছে "প্রতিদিন একটি আপেল খান আর ডাক্তারকে রাখুন দূরে"। আপেল আপনার শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। আপেলে রয়েছে পেকটিন, ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য অ্যাসেনশিয়াল পুষ্টি উপাদান। সবুজ আপেল খাওয়াটা খুবই স্বাস্থ্যকর।

৫. আনারস

আনারসের গুণ সম্পর্কেতো আগেও বলা হয়েছে। ফ্রুট সালাদ কিংবা স্মুদিতে আনারস ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ব্রোমেলিন যা এনজাইমের অন্যতম একটি উৎস। এছাড়া আনারসে ভিটামিন সি, ভিটামিন বি৬, ফাইবার, ভিটামিন বি১, ম্যাগনেসিয়াম, প্যানটোথেনিক অ্যাসিড রয়েছে।

এছাড়াও এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে খেতে পারেন টক দই। টক দই শুধু শরীরকেই ঠাণ্ডা রাখে না, বরঞ্চ খারাপ কোলেস্টেরল, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ওজন কমাতে টকদইয়ের কার্যকরী ভূমিকার কথাতো আমরা সবাই জানি। আইসক্রিম বা সফট ড্রিঙ্কস-এর পরিবর্তে খাদ্য তালিকায় তাই টক দই কিন্তু রাখতে পারেন। এছাড়া পছন্দের কোনো ফলের সাথে টকদই মিশিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। সারাদিন রোজার রাখার পর ইফতারটা করুন স্বাস্থ্যকর খাবার দিয়ে। কারণ সুস্থভাবে বেঁচে থাকার উপর আপনার জীবনের সকল কর্মকাণ্ড নির্ভর করে। জীবনে সাফল্যের স্বাদ পেতে হলে কনসেনট্রেশন-এর খুব বেশি প্রয়োজন। তাই খেতে হবে স্বাস্থ্যকর খাবার। অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও অনিয়মে ভর্তি জীবনযাপন কখনোই সুখকর হয়ে উঠে না। জীবন যেহেতু একটাই, তাই কিভাবে একে অনন্য করে বাঁচা যায়, চলুন সেটাই চেষ্টা করি। আজ এ পর্যন্তই রইলো। সুস্থ থাকুন সবাই!   ছবিঃ সংগৃহীত - shutterstock

সম্পর্কিত লেখা

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

ত্বকের যত্নে ও স্বাস্থ্য সুরক্ষায় তরমুজ
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ও স্বাস্থ্য সুরক্ষায় তরমুজ

তরমুজের কথা তো সবারই জানা। সুস্বাদু এই ফলটি সবার প্রিয়। আর অসহ্য গরমের মধ্যে কয়েক টুকরো রসালো তরমুজ এনে দেয় অসাধারণ প্রশান্তি। এই মজাদার তরমুজের রয...

তরমুজের ১০টি গুণ জেনে রক্ষা করুন ত্বক ও স্বাস্থ্য দুটোই
বিউটি টিপস

তরমুজের ১০টি গুণ জেনে রক্ষা করুন ত্বক ও স্বাস্থ্য দুটোই

তরমুজের কথা তো সবারই জানা। সুস্বাদু এই ফলটি সবার প্রিয়। আর অসহ্য গরমের মধ্যে কয়েক টুকরো রসালো তরমুজ এনে দেয় অসাধারণ প্রশান্তি। এই মজাদার তরমুজের রয...

আরও পড়ুন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?
সুস্থতা

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

শরীরে ভিটামিন এ-এর অভাব অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র ভিটামিন এ-এর অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। যার ফলে আপনি বিভিন্ন ধরনের রোগ...

স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!

গ্লোয়িং ও হেলদি লুকিং স্কিন পেতে তো আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে স্কিন কন্ডিশন এত খারাপ হয়ে যায় যে তখন আয়নায় নিজেকে দেখলেই মনটা...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার নিয়ে আমরা অনেকেই জানি। রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল, ছোটছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল, সব ফার্মেসিতে পাওয়া যায়। আ...

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

…