ডার্মা ডায়েরি | শীতেও কোমল মোহনীয় ত্বক

sub-editor · Jan 30, 2018 · 1 min read

ডার্মা ডায়েরি | শীতেও কোমল মোহনীয় ত্বক

শীত মানেই হিমেল হাওয়া; শীত মানেই গরম চায়ের কাপ এ চুমুক। কিন্তু আপনার ত্বক কি ঠিক ততটাই শীত উপভোগ করে যতটা আপনি?

উত্তরটি হচ্ছে- একদমই না।

ঠাণ্ডা রুক্ষ আবহাওয়া এবং শুষ্ক বাতাস আমাদের ত্বকের ন্যাচারাল অয়েলকে নষ্ট করে ফেলে। বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে, প্রতি এক ডিগ্রি তাপমাত্রা কমার ফলে আমাদের স্কিন এর সেবাসিয়াস গ্লান্ড বা তেল গ্রন্থি থেকে ১০% কম তেল তৈরি হয়। ফলে ত্বক খুব সহজেই শুকিয়ে যায় এবং ত্বকে চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিতে পারে। এসময় স্কিন এর বিভিন্ন অসুখ যেমন একজিমা, সোরিয়াসিস, এটপিক ডারমাটাইটিস এর প্রকোপ বেড়ে যায়। আবার যাদের ত্বক খুব তৈলাক্ত তাদের ক্ষেত্রেও ব্রণের প্রাদুর্ভাব বেড়ে যায়। কাজেই এসময় ত্বকের জন্য চাই এক্সট্রা কেয়ার। সঠিক এবং পরিমিত যত্নের অভাবে এসময় যে শুধু আপনার ত্বক তার জৌলুস হারিয়ে নিস্তেজ হয়ে যেতে পারে তা নয়, বরং আপনার এই আলসেমির মাশুল আপনাকে সারাজীবন দিতে হতে পারে অবাঞ্ছিত বলিরেখার মাধ্যমে। তাহলে এখন জেনে নেয়া যাক কীভাবে এই শীতে ত্বকের যত্ন নেয়া উচিত।

[picture]

  • বেছে নিন সঠিক কাপড়

শীতে প্রায়শই আমরা উলের শাল বা মাফলার ব্যাবহার করি। এগুলো ত্বকের সংস্পর্শে এসে ত্বকের রুক্ষতা বাড়িয়ে দিতে পারে। কাজেই উলেন বা কোন সিন্থেটিক কাপড় পরার আগে অবশ্যই কোন লাইট ফেব্রিক যেমন সুতির কাপড় পড়ে নেবেন।

  • নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন

ত্বকের ন্যাচারাল অয়েলের অল্টারনেটিভ হিসেবে প্রতিদিন একটি ভালো মানের ( অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ) ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে কোলাজেনকে রক্ষা করে ত্বককে দীর্ঘ দিন তারুণ্যদীপ্ত রাখে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কোকোনাট মিল্ক খুবই ভালো একটা অপশন। অবশ্যই শুধু মুখ কিংবা গলা নয়, ফুল বডির ময়েশ্চারাইজেশনের দিকে গুরুত্ব দিতে হবে।

  • নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন

অনেকেই ভাবেন যে শীতকালে সানস্ক্রিনের প্রয়োজন নেই, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। সূর্যের ক্ষতিকর ইউভি-এ রশ্মি ঋতুভেদে সারা বছর একই থাকে এবং ত্বকের ডারমাল লেয়ার এ পৌঁছে ত্বককে কালো করে ফেলে। কাজেই এসময় গ্রীষ্মকালের মতোই সানব্লক ব্যবহার বাঞ্ছনীয়।

  • সাপ্তাহিক স্ক্রাবিং করুন

শীতের শুষ্ক বাতাস ত্বকের মরা কোষ দিয়ে ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে ফেলে ফলে ব্রণ, ইনফেকশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। স্ক্রাবিং এই মরা কোষগুলোকে দূর করে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।

সাজগোজের বন্ধুরা,এগুলো ছিল কিছু সহজ এবং কার্যকরী পদ্ধতি শীতে ত্বকের যত্ন নেয়ার। আশা করছি এই সিম্পল স্টেপগুলো ফলো করবে আর সারাবছর থাকবে লাবণ্য ও দীপ্তিময়।

ছবি – কৌশিক ইকবাল

লিখেছেন - ডা. তাসনিম তামান্না হক

 

সম্পর্কিত লেখা

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন
সুস্থতা

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন

ক'দিন ধরেই নাহিদের মা বলছে তার পায়ের ব্যথাটা বেড়েছে। নাহিদের মনে হচ্ছে আবহাওয়ার জন্যই এমনটা হচ্ছে। চারদিকে মহা আয়োজনে সবাই শীত উৎসব পালনের জন্য ব্যস্ত...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

আরও পড়ুন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী
ত্বক

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী

সবাই হয়ত লক্ষ্য করেছেন গুটি গুটি পায়ে শীতের আমেজ চলে এসেছে। রাত বাড়ার সাথে সাথে ঠাণ্ডা ঠাণ্ডা হিমেল হাওয়া শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে। শীতকালে আম...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

পিরিয়ড সাইকেল এর সাথে নিজের প্রোডাক্টিভিটি কীভাবে ধরে রাখবেন?
সুস্থতা

পিরিয়ড সাইকেল এর সাথে নিজের প্রোডাক্টিভিটি কীভাবে ধরে রাখবেন?

পিরিয়ডের জন্য মাসের কয়েকটা দিন শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো নিয়ে আমরা যে আগের চেয়ে কিছুটা সচেতন হয়েছি সে ব্যাপারে সন্দেহ নেই। তবে আমাদের সমাজব্যবস্থ...

রমজানেও পরিপাটি রাখুন নিজেকে
কম্বিনেশন স্কিন

রমজানেও পরিপাটি রাখুন নিজেকে

রমজানে সারাদিন রোজা রেখে ত্বক কিছুটা প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে যায়। সিয়াম সাধনার পাশাপাশি এ সময় প্রয়োজন ত্বকের...

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!
সুস্থতা

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সা...

…