৪টি স্কিন টাইটেনিং মাস্ক ঝুলে পড়া ত্বককে করবে টানটান!

সাজগোজ উপ সম্পাদক · Dec 23, 2013 · 1 min read

৪টি স্কিন টাইটেনিং মাস্ক ঝুলে পড়া ত্বককে করবে টানটান!

ওজন হারানো, গর্ভাবস্থা বা বয়সজনিত কারণে আমাদের মুখের চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে তা ঝুলে পড়তে পারে। তবে বেশির ভাগের ক্ষেত্রে দেখা যায় বয়স বেড়ে যাওয়ার কারণেই ত্বক ঝুলে পড়ছে। ত্বকের ইলাস্টিসিটি লস হওয়া প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এটি এজিং এর সাইন। একে ইলাসটোসিস বলা হয়। এর থেকে স্থায়ী ভাবে পরিত্রাণের উপায় নেই। কিন্তু ত্বকের নিয়মিত যত্ন নিয়ে ত্বকের ভাঁজ পড়ার প্রক্রিয়াটিকে একটু দেরি করানো যায়। এই কাজটি করতেই আজ আপনাদের ৪টি স্কিন টাইটেনিং মাস্ক নিয়ে জানাবো। তার পূর্বে কিছু কারণ আছে যার কারণে স্কিন তার ইলাস্টিসিটি লুজ করে সেগুলো জেনে নেই...

  • স্ট্রেস

অনেক বেশি স্ট্রেসের কারণে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, যার প্রভাব ত্বক এবং শরীরের ওপর পড়ে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রোটিন রিডাকশন হতে থাকে, আর এটিই ত্বকের ইলাস্টিসিটির জন্য দায়ী।

  •  U.V রেডিয়েশন

এই ক্ষতিকারক রেডিয়েশন ত্বকের অনেক সমস্যার জন্য দায়ী। যেমন ট্যানিং, রিঙ্কেল , ইলাস্টিসিটি লুজ।

  •  ডায়েট

অনেক বেশি চিনি খেলে মুখের ত্বক ঝুলে পড়ে। অস্বাস্থ্যকর খাবার ত্বকের অনেক অসুস্থতার কারণ। তার মধ্যে ইলাস্টিসিটি হারানো একটি।

অনেকেই পার্লারে স্কিন টাইটেনিং ফেসিয়ালের নাম শুনেছেন কিন্তু হয়ত বুঝে পান না কী এমন জাদু দিয়ে তারা আপনার ঝুলে পড়া ত্বককে টানটান করে তুলছে। চলুন তাহলে দেখে আসি সেই জাদুর ছোঁয়া।

পূর্ববর্তী ফেসিয়ালের সম্পর্কিত সবগুলো আর্টিকেলে হয়ত লক্ষ্য করেছেন ফেসিয়ালের সাধারণত ৩টি ধাপ থাকে ক্লিঞ্জিং, স্ক্রাবিং এবং সবশেষে মাস্ক লাগানো। তাই প্রথমে একটি কটন বল দুধে ডুবিয়ে পুরো মুখে বুলিয়ে নেবেন এতে আপনার মুখের সব ময়লা চলে আসবে কটন বলে। তবে যতক্ষণ না একটি ময়লা মুক্ত তুলার পিণ্ড পাচ্ছেন ততক্ষণ এই প্রক্রিয়া চালাতে থাকুন। এরপর আমরা সবাই জানি স্ক্রাবিং এর ফলে আমাদের ত্বকের মরা কোষ ঝরে যায়। এর সাথে যদি ত্বক ঝুলে পড়া থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপাদান মেলানো যায় তাহলে তো সোনায় সোহাগা। এক টেবিল চামচ অলিভ অয়েল, ১/৩ চা চামচ কফি, ১ চা চামচ মধু এক সাথে মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করে সার্কুলার মুভমেন্টে মুখ ম্যাসেজ করুন ৫ মিনিট। তারপর পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। এখন আমি কয়েক ধরনের মাস্কের কথা বলবো কেননা সব উপাদান সবার মুখে স্যুট করে না উপরন্তু সব উপাদান সব সময় হাতের কাছে পাওয়া যায় না।

৪টি স্কিন টাইটেনিং মাস্ক

১. জেলাটিন মাস্ক

এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এক প্যাকেট জেলাটিনের সঙ্গে ৩ চামচ কমলার রস ও লেবুর রস মিশিয়ে চুলায় জ্বাল দিন জেলাটিন গলে যাওয়া পর্যন্ত। একটু ঠাণ্ডা হতে দিন মিশ্রণটিকে তারপর মুখে অ্যাপ্লাই করুন। জেলাটিন ত্বককে যেমন নরম করে তেমনি শুকিয়ে যাওয়ার পর টানটানে ভাব বজায় রাখে।

২. বাঁধাকপি ও চালের গুঁড়ার মাস্ক

২-৩টি বাঁধাকপির পাতা ভালো করে বেটে নিন এর সাথে ২ টেবিল চামচ চালের গুঁড়া ও কয়েক ফোঁটা বাদাম /অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর মুখে, গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। যদি আপনার অয়েলি ত্বক হয়ে থাকে তবে তেলের বদলে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।

৩. অরেঞ্জ মাস্ক

আপনার যদি তৈলাক্ত অথবা কম্বিনেশন ত্বক হয়ে থাকে তবে আপনি ক্লিনজিং এবং এক্সফলিয়েসনের পর এই মাস্কটি ব্যবহার করতে পারেন। ১ চামচ কমলার খোসা চূর্ণের সাথে ১ চামচ বেসন, এক চিমটি হলুদ, এক চামচ গুঁড়ো দুধ, এক চামচ গোলাপ জল সব একসাথে মিশিয়ে স্মুদ পেস্ট তৈরি করুন। তারপর এটি মুখে গলায় লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি আপনার ত্বককে টাইট করবে, ফেস হোয়াইটিং এর কাজও করবে।

৪. এগ মাস্ক

একটি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। এর সাথে দুই টেবিল চামচ ওট মিল, এক চা চামচ বাদামের তেল, এক চা চামচ কমলার রস মিশান। পরিষ্কার মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি হল ন্যাচারাল উপায়ে ত্বক টানটান রাখার আরেকটি রেমিডি।

৪টি স্কিন টাইটেনিং মাস্ক নিয়ে তো জানলেন। এবার চলুন জেনে নেওয়া যাক ঝুলে পড়া ত্বককে টানটান করতে কিছু কার্যকর টিপস।

ঝুলে পড়া ত্বককে টানটান করতে ৮টি টিপস

০১. ভিটামিন ই এবং সি যুক্ত খাবার বেশি করে খাবেন। এগুলো ত্বক টাইটেনিং এর জন্য উপকারী। যেমন কমলা, মিষ্টি আলু, গাজর, জাম্বুরা ইত্যাদি।

০২. বাইরে যাবার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন।

০৩. প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি ত্বকের সেলে আর্দ্রতা যোগায় আর ইলাস্টিসিটি ইমপ্রুভ করে।

০৪. প্রোটিন গ্রহণ করবেন নিয়মিত। এটি আমাদের ত্বকের কোলাজেন আর টাইটেনিং এর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। প্রতিদিন আপনার খাদ্য তালিকায় মাছ ও বাদাম রাখুন।

০৫. প্রতিদিন ৩০ মিনিটের ব্যায়াম আপনার ত্বকের ঝুলে যাওয়া রোধ করে আর এটি তো আর বলার অপেক্ষা রাখে না যে ব্যায়াম আমাদের শরীরের সব organ এর সুস্থতার জন্য উপকারী।

০৬. খুব প্রয়োজন না হলে গরম পানি দিয়ে গোসল করবেন না। কেননা গরম পানি চামড়া শুষ্ক করে দেয়।

০৭. প্রমাণিত হয়েছে পালং শাক, ডিমের কুসুম, অ্যান্টি –অক্সিডেন্ট যুক্ত খাবার ত্বকের ইলাস্টিসিটির সমস্যা ২০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়।

০৮. মাছের তেল যুক্ত ক্যাপসুল যদি প্রতিদিন গ্রহণ করা যায় তবে আপনার হার্ট তো ভালো থাকবেই সেই সঙ্গে টানটানে ত্বক রক্ষার জন্য অনেক উপকারী হবে।

সব শেষে কথা দিয়ে গেলাম যদি বয়স বেড়ে যাওয়ার কারণে ত্বকের টানটান ভাব হারিয়ে ফেলেন তাহলে উপরের ফেসিয়ালটি করে দেখুন অবশ্যই উপকার পাবেন। এর সঙ্গে আমি আরেকটি কথা যোগ করতে চাইব যে যদি অতিরিক্ত ওজন কমার কারণে বা বয়সজনিত সমস্যা ছাড়া অন্য কোন কারণে ত্বক ঝুলে পড়ে তবে চেষ্টা করুন ফেসিয়াল নয় বরং ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে। এই তো গেলো ত্বককে টানটান করবে তার ঘরোয়া কিছু সমাধান ও টিপস। এবার চলুন শপ সাজগোজ এর ৪টি স্কিন উপকারী প্রডাক্টস দেখে নেই...

ছবি - সংগৃহীতঃ ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

ত্বকে ভাঁজ পড়া ও চামড়া ঝুলে যাওয়া থেকে পরিত্রাণে ১৮টি টিপস!
ত্বকের যত্ন

ত্বকে ভাঁজ পড়া ও চামড়া ঝুলে যাওয়া থেকে পরিত্রাণে ১৮টি টিপস!

ত্বকের ইলাস্টিসিটি (elasticity) মানে হল স্কিন-এর সঙ্কোচন প্রসারণ করা এবং তাৎক্ষনিক তা নরমাল অবস্থায় ফিরিয়ে আনার ক্ষমতা। সাধারণ ভাষায় ত্বক লুজ হয়ে যাওয়...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ওজন কমিয়ে বডি শেইপ ফিরে পাওয়ার উপায়!
ফিটনেস

ওজন কমিয়ে বডি শেইপ ফিরে পাওয়ার উপায়!

একবার আপনার ওজন হ্রাস হয়ে গেলেই কিন্তু আপনার শরীরের সঠিক শেইপ ফিরে আসে না। চামড়ার নিচের বাড়তি ফ্যাট কমে যাওয়ার কারণে চামড়া ঝুলে পড়ে। যার কারণে ওজন কম...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

আরও পড়ুন

চুলের ইলাস্টিসিটি জেনে সঠিক উপায়ে চুলের যত্ন নিচ্ছেন তো?
চুলের যত্ন

চুলের ইলাস্টিসিটি জেনে সঠিক উপায়ে চুলের যত্ন নিচ্ছেন তো?

আমাদের চুলের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে চুলের হেলথ বোঝা যায়। এবার একটু ভেবে বলুন তো, আপনার একটি চুল ধরে যদি টান দেন তাহলে কী হয়?...

ত্বকের যত্ন | ১৫টি তেলের গুণাগুণ জেনে করে নিন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্ন | ১৫টি তেলের গুণাগুণ জেনে করে নিন স্কিন কেয়ার

প্রত্যেকেই তাদের শরীরে দৃঢ়, সুন্দর ও টানটান ত্বক চান। কিন্তু স্বভাবতই বাস্তবে ত্রুটিহীন হওয়া সম্ভব না। ধারণাটা হলো, ত্রুটিহীন হওয়া না বরং যেভাবে রয়েছে...

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!
ত্বকের যত্ন

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!

কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি পানীয়। বর্তমানে, জনপ্রিয়তার দিক থেকে চায়ের পরেই এর অবস্থান। আমার মত যারা কফি প্রেমী আছেন তাদের জন্য আজকের এই লেখা। ...

ব্রেস্ট ঝুলে পড়ার কারণ ও সমাধান
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ব্রেস্ট ঝুলে পড়ার কারণ ও সমাধান

দিন দিন আমার ব্রেস্ট ঝুলে যাচ্ছে, দেখতে খুবই বাজে লাগে! এখন আমি কী করব? প্রশ্নটি আমরা প্রায়ই শুনে থাকি। এতে আতঙ্কিত বা মন খারাপ করার কিছু নেই। অনেক কা...

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  
ফিটনেস

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  

নারীদের জন্য সবচেয়ে বিব্রতকর একটি সমস্যা হচ্ছে স্তনের আকৃতি নষ্ট হয়ে যাওয়া কিংবা স্তন ঝুলে যাওয়া। নানা কারণে এই সমস্যাটি হয়ে থাকে। বয়স, ওজন, যত্নের অভ...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

…