3G কী? কেন? কীভাবে..??

সাজগোজ সম্পাদক · Oct 06, 2013 · 1 min read

3G কী? কেন? কীভাবে..??

দেশের (বিশেষত: ঢাকায়) অনেকেই এখন উদ্বেলিত সাম্প্রতিক আলোড়ন এই 3G নিয়ে। আসুন, একটু সহজ ভাষায় জেনে নিই, কী এই 3G?

সেই যখন মোবাইল ফোন বাজারে এলো, তখন আমরা ফোনে একটু কথা আর একটু টেক্সট মেসেজ পাঠাতে পারলেই খুশি থাকতাম। এরপর  এলো MMS (Multimedia Message Service). মোবাইল ফোন থেকে ইন্টারনেট আগে ছিল WAP (Wireless Access Protocol)- ভিত্তিক। পরে তা web-ভিত্তিক হয়।ইমেইল,  ফেসবুক, ইউটিউব- এ সবই এখন হাতের মুঠোয়, তবে স্পিডটা কম। কাজেই প্রয়োজন আরো স্পিড, আরো বেশি প্রাণবন্ত ডেটা-ট্রান্সফার। আর সেটাই দেবে  3G।

3G (3rd Generation) প্রযুক্তিটি মূলত: উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ব্যান্ডউইড্থ।এর মূল মজাই হলো ইন্টারনেট স্পিড, ভিডিও কল, লাইভ ভিডিও-স্ট্রিমিং ও আই.পি. টিভি। 200 kbps (প্রতি সেকেন্ডে ২০০ কিলোবিট) এর বেশি স্পিড হলেই সেটা  3G-র আওতাভূক্ত। তবে শুধু বেশি স্পিড পেলেই তাকে 3G বলা চলে না, এর রয়েছে আরো কিছু বৈশিষ্ট্য, যা একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড (IMT-2000) দ্বারা ব্যাখ্যা করা যায় (বিষয়টি বেশি টেকনিক্যাল বলে এখানে আলোচনা করা হলো না)। 3G-র আরো একটি বড় বৈশিষ্ট্য হলো  একই হ্যান্ডসেট ও নাম্বার নিয়ে নিরবিচ্ছিন্ন ইন্টারন্যাশনাল রোমিং, যেখানে স্থিরাবস্থায় একজন গ্রাহক 2 mbps স্পিড পেতে পারেন (দ্রুতগতির গাড়িতে বসে এই স্পিড কমপক্ষে  348 kbps হবে)।

অনেকেই জানতে চান কীভাবে তাঁর হ্যান্ডসেটে 3G পাবেন? প্রথমত: আপনার সেটটি 3G সাপোর্ট করে কি না তা আগেই জেনে নিন। যারা 3G compatible হ্যান্ডসেট কিনেছেন, তারা সেটিংস-এ নেটওয়ার্ক সিলেকশন অপশনে গিয়ে HSPDA অথবা WCDMA/UMTS সিলেক্ট করুন। আপনি যেখানে আছেন, সেখানে যদি 3G কাভারেজ থাকে তাহলে আপনার সেট-এর যেখানে নেটওয়ার্ক ডিসপ্লে করে সেখানে H অথবা 3G লেখা দেখতে পাবেন (যেখানে 2G-র ক্ষেত্রে E/EDGE/GPRS লেখা দেখতে পাচ্ছেন)।

আমরা সবাই চাই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে। পৃথিবী যখন 4G নিয়ে ব্যস্ত, আমরা তখন সদ্য 3G-র জগতে পা রেখেছি। সামনে করার আছে অনেক কিছু, তবে তা সবই হওয়া উচিত শুভ কাজে। তরুণেরা যদি বন্ধুদের সাথে ভিডিও কল বা ওয়েবসাইট থেকে মুভি নামানোর জন্যে 3G ব্যবহার করে, তা আশাব্যঞ্জক নয়। নতুন প্রযুক্তির সুফল নিতে হলে ভাবতে হবে দিগন্তরেখার সীমারেখা ছাড়িয়ে, তাহলেই সূচিত  হতে পারে নতুন ইতিহাস।

লিখেছেনঃ কাজী মঞ্জুর করীম

ছবিঃ স্পেকট্রস.কম

সম্পর্কিত লেখা

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?
লাইফ স্টাইল

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?

একটা সময় ছিল, যখন ছবি তোলা বা কারো কাছে ক্যামেরা থাকা যেন বড়সড় ব্যাপার। স্টুডিওতে যেয়ে ছবি তুলতে হতো বা কোনো কিছুর ছবি, ভিডিও এত সহজ ছিল না। অনেকদিন অ...

মোবাইল ফোন | স্বাস্থ্যের উন্নতি না অবনতির কারণ?
সুস্থতা

মোবাইল ফোন | স্বাস্থ্যের উন্নতি না অবনতির কারণ?

২০১৫ সালের পর থেকে হওয়া একাধিক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে মিসক্যারেজ রেট অত্যন্ত বেশির দিকে। এমনটা হওয়ার পিছনে অনেক কারণ দায়ী থা...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

আরও পড়ুন

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

শিশুর ইন্টারনেট আসক্তি কীভাবে কমাবেন?
লাইফ স্টাইল

শিশুর ইন্টারনেট আসক্তি কীভাবে কমাবেন?

বর্তমান যুগ যে প্রযুক্তির যুগ তা তো সবাই জানেন। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এখন সবার হাতের মুঠোয়। ইন্টারনেট কানেকশন এখন সবার বাড়িতেই আছে। আজকাল সব স...

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?
চুলের যত্ন

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

রঙিন চুল বা চুল রঙ করা খুবই জনপ্রিয়, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল। আজকাল অনেক মেয়েই চুল বর্ণিল রঙে সাজাতে পছন্দ করে। ছোট-বড়, স্ট্রেট-কার্লি... সব ধরনের...

…