পেটের মেদ কমানোর ২টি ব্যায়াম জানেন কি?

ফারিয়া ইসলাম · Mar 13, 2015 · 1 min read

পেটের মেদ কমানোর ২টি ব্যায়াম জানেন কি?

পেটের মেদ কমানোর হরেক রকম উপায় আছে হয়তো কিন্তু পেটের মেদ বা শরীর এর মেদ কমানোর জন্য আসলে ব্যায়াম বাধ্যতামূলক। কারণ শুধুমাত্র ডায়েট ঠিক রেখে পরিশ্রম না করে কখনো মেদ কমানো সম্ভব না। তাই মেদ কমাতে করতে হবে নিয়মিত ব্যায়াম। তবে অনেকেই জানেন না কী ধরনের ব্যায়াম পেটের ক্ষেত্রে উপযোগী। পেটের মেদ কমানোর কয়েকটি ব্যায়াম সম্পর্কে আলোচনা করব। আশা করছি আপনাদের উপকার হবে।

পেটের মেদ কমানোর ব্যায়াম

১ম পদ্ধতি

পেটের মেদ কমানোর জন্য ব্যায়াম - shajgoj.com

A. চিত্র অনুযায়ী প্রথমে একটি সমতল জায়গায় পা দু খানি সামনে বাড়িয়ে দিয়ে বসে পরুন। শরীর হবে সোজা। শিরদ্বারা সোজা রাখতে হবে। জোরে জোরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন। এই কাজটি কয়েকবার করুন। তারপর দু হাত এমন ভাবে দুই পাশে ছড়িয়ে দিন যেন যতটুকু সম্ভব সোজা হয়ে থাকে ও সবচেয়ে বেশি দুরুত্ব অতিক্রম করে।

B. তারপর চিত্র বি এর মত করে একবার ঘড়ির কাটার দিকে এবং কাটার বিপরীত দিকে ঘুরতে থাকুন। হাত দুটো তে যেন কোন ভাজ না পড়ে সে দিকে লক্ষ্য রাখুন। এভাবে কয়েকবার করে করুন। কমপক্ষে ১০ বার করে করতে থাকুন।

C. চিত্র সি এর মতন করে দান হাত টি প্রথমে বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল এর শীর্ষ ভাগে ছোঁয়ার চেষ্টা করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠিক একই ভাবে বাম হাত এবং ডান পা কাজে লাগান ও অপেক্ষা করুন। এতে আপনার পেটের উপর কাজ হবে এবং মেদ কমাতে সাহায্য করবে। এভাবে আরো ১০ বার করে করতে থাকুন। এই ব্যায়ামটি প্রতিদিন একই সময়ে করতে হবে।

২য় পদ্ধতি

এই পদ্ধতি তে পেটের মেদ কমানোর সাথে সাথে হাতের এবং পায়ের উরুর মেদ কমাতে সাহায্য করবে। যাদের হাত শারীর এর চেয়ে মোটা ও পায়ে গায়ের তুলনায় বেশি মেদ, তারা খুব সহজেই এই ব্যায়াম এর সাহায্য নিতে পারেন।

পেটের মেদ কমানোর জন্য ব্যায়াম করছে - shajgoj.com

চলুন পদ্ধতিটি শিখে নেই ঝটপট।

১. সোজা হয়ে বসে পা দুটো সামনের দিকে লম্বা করে রাখুন। পূর্বের ন্যায় কয়েকবার নিঃশ্বাস গ্রহণ ও ত্যাগ করুন। এবার দুই পাকে হাঁটুর মাঝ বরাবর ভাঁজ করে নিন। তারপর আস্তে আস্তে হাঁটুকে বুকের কাছে নিয়ে আসুন। বাম থেকে প্রথম চিত্রের মত। যতটুকু সম্ভব বুকের কাছে নিয়ে অপেক্ষা করুন।

২. পাকে বুকের সাথে ধরে রেখে আস্তে আস্তে পিছনের দিকে শুয়ে যান এবং আবার উঠে বসার চেষ্টা করুন। এভাবে কয়েকবার করুন। কমপক্ষে ৮-১০ বার।

৩. হাতের কাছে ডাম্বেল থাকলে তা নিয়ে অথবা ভারি কিছু নিয়ে ৩য় ও ৪র্থ চিত্রের মত নিচ থেকে উপরে ও উপর থেকে নিচে রাখুন। ১০ থেকে ১৫ বার এভাবে করুন। তবে লক্ষ্য রাখবে কোমর যেন সোজা থাকে।

প্রথম প্রথম ১৫ মিনিট ব্যায়াম করুন। তারপর আস্তে আস্তে সেই সময় বাড়িয়ে নিন। আশা করছি আপনিও খুব শীঘ্রই চিকন পেটের অধিকারী হতে পারবেন। তবে ব্যায়াম সবসময় একই সময়ে করতে চেষ্টা করুন।

ছবি - সংগৃহীতঃ সাজগোজ.কম, পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

আরও পড়ুন

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?
ফিটনেস

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?

শরীর মোটা নয় কিন্তু পেটে অনেক মেদ কিংবা দেহের কিছু কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করছি। এমন কথা অনেক বেশি শোনা যায় আজকাল। এর কি কোন গতি নেই...

পেটের মেদ কমাতে ১৩টি খাবার সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

পেটের মেদ কমাতে ১৩টি খাবার সম্পর্কে জানা আছে কি?

আজকাল কি শরীরটা একটু ভারী লাগছে? পেটের শেইপ কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না? এত শখের জামা কাপড়গুলো পরলে আর ভালো লাগছে না? এখনই সময় সচেতন হবার। নিশ্চয়ই...

…