এই গরমে নিজেকে ফ্রেশ ও সুরভিত রাখতে ১২টি টিপস

জান্নাতুল মৌ · Mar 15, 2018 · 1 min read

এই গরমে নিজেকে ফ্রেশ ও সুরভিত রাখতে ১২টি টিপস

গরম তো পড়েই গেছে। আর এই গরমে রোদের প্রখরতার প্রভাব পড়ছে আমাদের উপর। তাই তো গরমের সময়ে নিজেকে ফ্রেশ রাখাটা অনেক বেশী কঠিন হয়ে পড়ে। প্রচন্ড গরম হওয়াতে ঘাম থেকে শরীরের দূর্গন্ধের কারণেও নিজের কাছে অনেক বেশী অস্বস্তি লাগে। আশেপাশের লোকজনের কথা আর নাই বা বললাম। চলুন জেনে নেই এই গরমে নিজেকে ফ্রেশ ও সুরভিত রাখতে কিছু টিপস।

প্রচণ্ড গরমে নিজেকে ফ্রেশ ও সুরভিত রাখতে কিছু টিপস

১. পারফিউম-এর কথা নতুন করে বলার কিছুই নাই। এই গরমের সময়ে পারফিউমের জুড়ি নেই। বাইরে গেলে হ্যান্ড ব্যাগে ছোট পারফিউম নিয়ে নিতে পারেন। এতে যখন প্রয়োজন পড়বে তখনই ব্যবহার করতে পারবেন পারফিউম।

২. পারফিউম অনেক সময়ই লং-লাস্টিং হয় না। তাই পারফিউমকে লং-লাস্টিং করতে, যে সকল স্থানে পারফিউম ব্যবহার করবেন,  সেখানে একটু ভ্যাসলিন মেখে নিয়ে তার উপরে পারফিউম লাগান। এতে পারফিউমের স্মেল লং-লাস্টিং হয়। এছাড়া ময়েশ্চারাইজার লাগানোর পরে পারফিউম ব্যবহার করলেও সেইম ইফেক্ট পাওয়া যাবে।

৩. পারফিউমের ব্যাপারে একটি বিষয় অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকেই আছেন, পারফিউম নিয়ে এলোপাথাড়ি স্প্রে করতে থাকেন। তারা মনে করেন, এতে অনেক ভাল স্মেল আসবে এবং অনেকক্ষণ লাস্টিং করবে। আসলে ব্যাপারটা কিন্তু একদম ই তা নয়।

৪. পারফিউম নিয়ে আপনার হাতের কনুই, কব্জির পালস পয়েন্ট এবং কানের পেছনের দিকে দুই পাশে স্প্রে করে নিবেন। কারণ, এই জায়গাগুলো পাতলা এবং ওয়ার্ম হয়, যা পারফিউমের স্মেল ধরে রাখে।

এই গরমে নিজেকে ফ্রেশ রাখতে পারফিউম ব্যবহার - shajgoj.com

৫. পারফিউম ব্যবহারে আর একটি কথা না বললেই নয়। তা হলো, ঘামের দূর্গন্ধ বেশী বলে খুব কড়া স্মেলের পারফিউম ব্যবহার করতে যাবেন না যেন। এতে আপনার নিজের কাছেও ভালো ফিল হবে না। আর আশেপাশের লোকজনও বিরক্ত হবে।

৬. সব সময় হালকা মিষ্টি ফ্লোরাল/ফ্রুটি স্মেলের পারফিউম /বডি স্প্রে / বডি মিস্ট ব্যবহার করতে চেষ্টা করুন। এতে আপনার নিজের কাছেও ফ্রেশ লাগবে।

৭. ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। অনেক হ্যান্ড স্যানিটাইজারেই সুন্দর স্মেল থাকে। এগুলো আপনাকে জীবাণুমুক্ত রাখবে এবং সুন্দর স্মেলও দিবে।

৮. তাছাড়া নিজেই তৈরী করে নিতে পারেন ডিওডোরেন্ট। এজন্য -

একটি ছোট কৌটায় ২ টেবিল চামচ নারিকেল তেল, ১ টেবিল চামচ কর্ন স্টার্চ এবং ১ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, আপনার ডিওডোরেন্ট ব্যবহারের জন্য রেডি। অল্প একটু নিয়ে আপনার আন্ডারআর্মস-এ ব্যবহার করুন। এটা আপনার আন্ডারআর্মের ঘাম রোধ করবে এবং দূর্গন্ধও দূর করবে। এটি আপনি কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন।

৯. একটি স্প্রে বোতলে রাবিং এলকোহল ভরে নিন। এই স্প্রে বোতলটি আপনার সাথে রাখুন সবসময়। যখনই মনে হবে আপনার আন্ডারআর্মস থেকে বাজে গন্ধ বের হতে শুরু করেছে, তখনই এটা আন্ডারআর্মস-এ স্প্রে করে নিন। ব্যস, দূর্গন্ধ গায়েব।

তবে, বেকিং সোডা এবং রাবিং এলকোহলের বিষয়ে একটু বলে রাখি। এগুলো স্কিনের জন্যে খুব একটা ভালো নয়। এদের নিয়মিত ব্যবহার স্কিনকে খসখসে করে দেয় এবং যাদের স্কিন সেনসিটিভ তারা এই পদ্ধতি না অবলম্বন করলেই ভালো। তাই সবচেয়ে ভালো হয়, ট্রাভেল সাইজ পারফিউম ব্যবহার করলে।

১১. ঘামের কারণে শরীরের দূর্গন্ধ ড্রেসে চলে যাওয়া স্বাভাবিক।  তাই ড্রেস ওয়াশ করার পর, একটা ভালো মানের ফেবরিক সফটনার ব্যবহার করুন। এতে আপনার ড্রেসে সুন্দর স্মেল আসবে। যা আপনাকে সারাদিন ফ্রেশ রাখতে সাহায্য করবে।

১২. এক গ্লাস পানিতে ২-৩ টা লেবুর টুকরো নিয়ে সেই পানিটা পান করুন। দিন শুরু করুন এই পানি দিয়ে। এতে সারাদিন আপনার ফ্রেশ ফিল হবে। এছাড়া আপনার রেগুলার ওয়াটার বোতলেও লেবুর টুকরো দিয়ে নিয়ে পারেন।

এই তো জেনে নিলেন, এই গরমে নিজেকে ফ্রেশ ও সুরভিত রাখতে কিছু টিপস। আশা করছি, এই গরমে কিছুটা হলেও হেল্প হবে আপনাদের। ভালো থাকুন, সুন্দর ও সতেজ থাকুন।

ছবি- সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

পারফিউমের স্মেল লং-লাস্টিং করতে কী করবেন?
সুগন্ধি

পারফিউমের স্মেল লং-লাস্টিং করতে কী করবেন?

বাইরে যাওয়ার সময় পারফিউম অ্যাপ্লাই করতে আমরা অনেকেই পছন্দ করি। আমাদের কালেকশনে নিশ্চয়ই বিভিন্ন ফ্র্যাগ্রেন্সের পারফিউম রয়েছে, তাই না? কিন্তু পারফিউম ন...

পারফিউম ব্যবহার করার ১০টি অসাধারণ উপকারিতা
বিউটি টিপস

পারফিউম ব্যবহার করার ১০টি অসাধারণ উপকারিতা

পারফিউম ইউজ করা কি আপনার জন্য খুব বড় একটি ফ্যাক্ট? পারফিউমের সুবাস আপনার খুবই ভালো লাগে? প্রতিদিনই আপনার বাইরে গেলে পারফিউম ইউজ করতেই হয়? যদি ভুলক্রমে...

বাজেটের ভেতরেই আছে অসাধারণ ৬টি পারফিউম!
সুগন্ধি

বাজেটের ভেতরেই আছে অসাধারণ ৬টি পারফিউম!

ইতিপূর্বে বিশ্বের সবচেয়ে পপুলার কিছু পারফিউম নিয়ে একজন লেখক লিখেছিলেন। সেই পোস্টের কমেন্টে অনেক পাঠক আমাদের জানান, লাক্সারি পারফিউম যেহেতু প্রতিদিন ইউ...

বর্তমান সময়ের সেরা ১০টি লেডিজ পারফিউম
বিউটি টিপস

বর্তমান সময়ের সেরা ১০টি লেডিজ পারফিউম

সব বয়সি মেয়েদের মনেই সুগন্ধি বা পারফিউম এক অন্যরকম শৌখিন জায়গা দখল করে আছে। প্রয়োজনে অথবা শখে বাইরে যাওয়ার সময় পারফিউম ব্যবহার করাটা সাজগোজের এক অন্যত...

আরও পড়ুন

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন
বিউটি টিপস

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

ছেলেদের জন্য চমৎকার ক্ল্যাসিক কিছু কোলন নিয়ে কিছুদিন আগে লিখেছি। সেখানেই কথা দিয়েছিলাম এর পরপরই খুব কম বাজেটের ভেতরের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়েও...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

মুখে দূর্গন্ধ নিয়ে বিব্রত | দূর হবে ৩টি টিপস জানলেই?
সুস্থতা

মুখে দূর্গন্ধ নিয়ে বিব্রত | দূর হবে ৩টি টিপস জানলেই?

সকালে ঘুম থেকে উঠলেন। ঘুম ঘুম চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারলেন আপনার নিঃশ্বাসটা কেমন যেন। ভালো করে খেয়াল করে বুঝতে পারলেন আপনার মুখ থেকে দূর...

বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সুরক্ষিত স্কিনের জন্য ৬টি হ্যাকস!
বিউটি টিপস

বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সুরক্ষিত স্কিনের জন্য ৬টি হ্যাকস!

"চারিদিকে অসুখবিসুখের ছড়াছড়ি তার সাথে কড়া রোদ! এই বৈশাখে কী করে বের হই? আমি ভাই বাসায়-ই থাকবো !" এমনই তো ভাবছেন তাই না? এবারের বৈশাখটা একেবারেই অন্যরক...

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে
মেকআপ

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে

চিন্তা করছিলাম নেক্সট প্রোডাক্ট রিভিউটা কী নিয়ে লিখব। তারপর মনে করলাম যেহেতু ঈদের সিজন এখনও তাজা আর সামনে আরও অনেক সেলিব্রেশনের অকেশন আসছে (ঈদ উল আযহা...

…