বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সুরক্ষিত স্কিনের জন্য ৬টি হ্যাকস!

শাহরীন অনি · Mar 29, 2021 · 1 min read

বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সুরক্ষিত স্কিনের জন্য ৬টি হ্যাকস!

"চারিদিকে অসুখবিসুখের ছড়াছড়ি তার সাথে কড়া রোদ! এই বৈশাখে কী করে বের হই? আমি ভাই বাসায়-ই থাকবো !" এমনই তো ভাবছেন তাই না? এবারের বৈশাখটা একেবারেই অন্যরকম যাবে আমাদের সবার জন্যেই। প্রতিবারের মত, বৈশাখকে ঘিরে শাড়ি, গহনা, কানের দুল, ফুল, জুতা সবকিছুই প্রস্তুত করে রাখা হবে না অনেকেরই। সকাল সকাল মঙ্গল শোভাযাত্রা, রমনায় পান্তা ইলিশ আর ছায়ানটের গান, অনেক কিছুই হয়তো আর আগের মত হবে না। তবে, আমরা বাঙ্গালীরা বরাবরই উৎসব প্রেমীক। বিশেষ দিনটি খুব সাধারণ ভাবে হলেও উদযাপন করা চাই-ই চাই।

আজকের লিখাটি মূলত এমন সব উৎসব প্রেমীক বাঙ্গালীদের জন্যেই। যারা মনে প্রাণেতো চাচ্ছেন, বাইরে বের হতে তবে, নানা কারণে একটু ভয় ভয়ও পাচ্ছেন! তার মধ্যে স্কিন আর মেকআপ নিয়ে চিন্তারও শেষ নেই। আচ্ছা! কেমন হয়? এই বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সাথে সাথে স্কিনের সুরক্ষাটাও যদি নিশ্চিত করা যায়? তাই আজকে আমরা জেনে নিব, বৈশাখে লং লাস্টিং মেকআপ আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস! যা এই বৈশাখে রাখবে স্নিগ্ধ আর সাথে দিবে স্বস্তির ছোঁয়া।

লং লাস্টিং মেকআপ আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস কী কী?

প্রথমেই চলুন ছোট্ট করে জেনে নেই, লং লাস্টিং মেকআপ আর স্কিনকে সুরক্ষিত রাখতে হ্যাকস ৬টি কী কী-

(১) দিনের বেলা মেকআপের আগে সানস্ক্রিন মাস্ট। (২) ফেইসের অয়েল কনট্রোল করবে প্রাইমার। (৩) লাইট ওয়েট ফাউন্ডেশন বা বিবি ক্রিম সিলেক্ট করুন। (৪) মেকআপ লং লাস্টং রাখতে সেটিং স্প্রে। (৫) ইনস্ট্যান্ট সফট,স্মুথ এবং সিল্কি চুল পেতে হেয়ার সিরাম। (৬) সারাদিন রিফ্রেশ থাকতে পকেট পারফিউম।

দিনের বেলা মেকআপের আগে সানস্ক্রিন মাস্ট

আমরা সবাই জানি, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে। সানস্ক্রিনে থাকা এসপিএফ (SPF) এর মেইন কাজটাই হচ্ছে, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের স্কিনকে সুরক্ষিত রাখা। তাই, দিনের বেলা সানস্ক্রিন মাস্ট। তবে, সারাদিনের জন্যে বের হলে চেষ্টা করবেন, এসপিএফ (SPF) ৫০ বা ৫০+ আছে এমন কোন সানস্ক্রিন ব্যবহার করতে। এতে দিনের বেলা ৭ থেকে ৮ ঘণ্টার জন্যে নিশ্চিত থাকতে পারবেন। আর সুবিধামত রিঅ্যাপ্লাই করে নিবেন।

ফেইসের অয়েল কনট্রোল করবে প্রাইমার

মেকআপকে লং লাস্টিং আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস এর মধ্যে প্রাইমার ব্যবহার করা একটি। প্রাইমার মুখের রোমকূপ, ফাইন লাইন্স লুকাতে সাহায্য করে এবং স্কিনটোন সমান করে ত্বক মসৃণ করতে সাহায্য করে। যার ফলে ফাউন্ডেশন ভালো মতো ত্বকে বসে যায় এবং মেকআপ সুন্দর ও দীর্ঘস্থায়ী হয়। স্কিন টাইপ কম্বিনেশন হলে ত্বকের যে অংশটি ড্রাই সেখানে হাইড্রেটিং প্রাইমার এবং যে অংশটি অয়েলি মনে হয় সেখানে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করতে হবে।

লাইট ওয়েট ফাউন্ডেশন বা বিবি ক্রিম সিলেক্ট করুন

এমনিতেই গরম তার উপর মেকআপ করলে অস্বস্তিতো লাগবেই। কিন্তু বাইরে বের হওয়ার আগে একটু মেকআপ না করলেই না! তবে বেস্ট হয়, এদিনে মেকআপ হালকা রাখলে আর হালকা  মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করাই ভালো। কারণ ফাউন্ডেশন বিবি ক্রিমের থেকে ভারী হয়ে থাকে। আর ভারী মেকআপ বেশিক্ষণ থাকলে অনেকেরই স্কিনে সমস্যা হয়। তাই, স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস এর মধ্যে একটি, মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করা।

ইনস্ট্যান্ট সফট আর সিল্কি চুল পেতে হেয়ার সিরাম

গ্রীষ্মে চুল খুব অল্পতেই হয়ে পড়ে নিষ্প্রাণ, হারিয়ে ফেলে উজ্জ্বলতা। তার উপর সারাদিন বাইরে থাকলে, রোদ, ধুলাবালি ইত্যাদির সংস্পর্শে এসে চুল হয়ে যাবে আরও রুক্ষ আর মলিন। চুল মন মত না হলে, যতই সুন্দর করে সাজগোজ করি না কেন, নিজের কাছে কিন্তু ভালো লাগে না। তাই না? যেকোন সময় চুলকে শাইনি, স্মুথ করতে বাইরে বের হওয়ার সময় ব্যাগে একটি হেয়ার সিরাম ক্যারি করতে পারেন। যে অবস্থাতেই থাকুন না কেন, এটি অ্যাপ্লাই এর সাথে সাথে চুলে ইনস্ট্যান্ট শাইন চলে আসবে।

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে

মেকআপ পুরোপুরি করা হয়ে গেলে অবশ্যই স্কিন টাইপ বুঝে সেটিং স্প্রে দিয়ে মেকআপটি সবশেষে লক করে নিবেন। যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন টাইপ তারা কোনোভাবেই এই স্টেপটি বাদ দিবেন না। সেটিং স্প্রে মেকআপ লং লাস্টিং করে এবং সারাদিন ঠিক রাখতে সাহায্য করে। সেটিং স্প্রে ব্যবহারে স্কিন অনেকটাই গ্লোয়ি এবং ন্যাচারাল লাগবে দেখতে।

সারাদিন রিফ্রেশ থাকতে পকেট পারফিউম

সারাদিন বাইরে থাকার ফলে, শরীরে ঘাম আর ঘাম থেকে দুর্গন্ধ হবেই। এক্ষেত্রে, একটি পকেট পারফিউম সারাদিনের জন্যে লাইফ সেভারের মত কাজ করতে পারে। গরমের মধ্যে পারফিউম ব্যবহার করার ফলে, আপনার মন ও মেজাজ যেমন প্রফুল্ল থাকবে তেমনি কনফিডেন্স লেভেলও বুস্ট হবে।

সারাদিনের জন্যে কোথাও বের হওয়ার আগে কম বেশি আমাদের সবারই নানা রকম কনসার্নগুলো কাজ করে। অনেকে আবার খুব বিরক্তও হয়ে যাই, চুল কেন রুক্ষ হয়ে যাচ্ছে, মেকআপ কেন ক্যাকি লাগছে, লিপস্টিক কেন বার বার রিঅ্যাপ্লাই করতে হচ্ছে, স্কিন কেন অয়েলি হয়ে যাচ্ছে এমন কত কত সমস্যা! তাই না? আজকের এই ছোটখাট হ্যাকস ফলোও করলে একি সাথে আপনি যেমন পাবেন লং লাস্টিং মেকআপ তেমনি, স্কিনও ভালো থাকবে। আশা করছি, মেকআপ লং লাস্টিং করতে আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস আপনাদের উপকারে আসবে। তবে, যেকোন উৎসবে যেখানেই যান না কেন, নিজের সুরক্ষা অবশ্যই আগে নিশ্চিত করতে ভুলবেন না।

স্কিনকেয়ার আর মেকআপ প্রোডাক্ট সবকিছুই পেয়ে যাবেন অনলাইনে শপ.সাজগোজ.কম। এছাড়া সাজগোজের ওয়েবসাইট একটু ভিজিট করলেই দেখতে পারবেন আরো অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট। সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি
মেকআপ

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি

ফাউন্ডেশন বেইজ মেকাপে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ।তাই, ফাউন্ডেশন নিয়ে সবার প্রশ্নেরও শেষ নেই। সাজগোজে সবসময়ই প্রশ্ন পাওয়া যায় যে, কোন স্কি...

প্রাইমার হ্যাকস যা বদলে দিবে আপনার মেকআপ এক্সপেরিয়েন্স
মেকআপ

প্রাইমার হ্যাকস যা বদলে দিবে আপনার মেকআপ এক্সপেরিয়েন্স

আমরা যারা সবেমাত্র মেকআপ নিয়ে জানছি, প্রায়ই আমাদের প্রশ্ন থাকে “প্রাইমার ব্যবহার করা কি জরুরি?” অথবা “প্রাইমার কেন ব্যবহার করবো?” প্রাইমার মেকআপ প্র...

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!
মেকআপ

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!

মেকআপ কেউ করে প্রয়োজনে, আবার কেউ করে শখে। প্রয়োজন কিংবা শখ যাই হোক না কেন মেকআপ নারীদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। এত ব্র্যান্ড, এত উপকরণ এই সবক...

আরও পড়ুন

মেকআপ শুরুর আগে প্রাইমার কেন ব্যবহার করবেন?
মেকআপ

মেকআপ শুরুর আগে প্রাইমার কেন ব্যবহার করবেন?

পার্টিতে যাওয়ার জন্য পোশাকের সাথে মিলিয়ে মেকআপ করেছেন। কিছুক্ষণ পর দেখা গেলো মেকআপ ফেটে গিয়ে একদম কেকি লাগছে! সবকিছু ঠিকঠাক মতো অ্যাপ্লাই করার পরেও কী...

ফাউন্ডেশন সেপারেটিং | সরে যাওয়া মেকআপ ঠিক করতে ৮টি টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন সেপারেটিং | সরে যাওয়া মেকআপ ঠিক করতে ৮টি টিপস!

তাসফিয়ার আজ সন্ধ্যাবেলা একটা বিয়ের দাওয়াত আছে। ওর বেস্টফ্রেন্ড সাফার বিয়ে। তাসফিয়া ভাবলো, মেকআপ-টা নিজেই করে নেই। মেকআপ-তো তাসফিয়া ভালোই করে। তো...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!
মেকআপ

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না ক...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

অয়েল ফ্রি ও ম্যাট মেকআপ লুক এর জন্য পারফেক্ট প্রাইমার
রিভিউ

অয়েল ফ্রি ও ম্যাট মেকআপ লুক এর জন্য পারফেক্ট প্রাইমার

বাইরে গেলেই মেকআপ মেল্ট বা কেকি হয়ে যাচ্ছে? আবার মেকআপ করার পরও ওপেন পোরস, ফাইন লাইনস ভিজিবল হয়ে আছে? এই প্রবলেমগুলো বেশ কমন। মেকআপের আগে প্রাইমার অ্য...

…