জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি

sub-editor · May 07, 2017 · 1 min read

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি

ফাউন্ডেশন বেইজ মেকাপে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ।তাই, ফাউন্ডেশন নিয়ে সবার প্রশ্নেরও শেষ নেই। সাজগোজে সবসময়ই প্রশ্ন পাওয়া যায় যে, কোন স্কিনে কোন ফাউন্ডেশন ভালো হবে? কম দামের মধ্যে ভালো ফাউন্ডেশন কোনটা? কোন ফাউন্ডেশন লং লাস্টিং হবে?

প্রয়োজন এবং ভালো লাগা থেকেই মেকাপ করা এবং এর সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আমলে রাখার চেষ্টা করি। তাই ঠিক করেছি আজ আমি আপনাদের একই ব্রান্ডের ৩ টা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। আর এর মাধ্যমেই আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এই ফাউন্ডেশনগুলো দামের তুলনায় মানে অনেক বেশী ভালো। আর ব্রান্ডটাও অনেকের কাছে খুব পরিচিত। এটা হলো "ল'রিয়েল "। ল'রিয়েল এর যে ৩ টা ফাউন্ডেশন সম্পর্কেই আজ ডিটেইলস বলব সেগুলো হল - ল'রিয়েল ইনফ্যালিবল ম্যাট ফাউন্ডেশন, ল'রিয়েল ট্রু ম্যাচ ফাউন্ডেশন এবং ল'রিয়েল ল্যুমি ম্যাজিক ফাউন্ডেশন। তো চলুন আর কথা না বাড়িয়ে এদের ডিটেইলস সম্পর্কে জেনে নিই।

[picture]

১. ল'রিয়েল ইনফ্যালিবল প্রো-ম্যাট ফাউন্ডেশন ( L'Oréal Infallible Pro-Matte Foundation )

এই ফাউন্ডেশনটি সম্পর্কে অনেকেই জানেন। কারণ বর্তমানে এটি বেশ জনপ্রিয় একটি ফাউন্ডেশন। ল'রিয়েল ইনফ্যালিবল ফাউন্ডেশনটি একটি প্লাস্টিক টিউবে আসে। এতে ৩৫ এম. এল প্রোডাক্ট থাকে। এটি ম্যাট ফাউন্ডেশন হলেও মূলত এটা সেমি ম্যাট ফিনিশ দেয়। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। কারণ সেমি ম্যাট ফিনিশ স্কিনে অনেক বেশী ন্যাচারাল লাগে। এই ফাউন্ডেশনটি স্কিনে অনেক বেশী লাইটওয়েট এবং কমফোর্টেবল লাগে।

লাস্টিং পাওয়ার

আমি যতগুলো ড্রাগস্টোরের ফাউন্ডেশন ব্যবহার করেছি, তার মধ্যে এই ফাউন্ডেশনটিই অনেক বেশী লাস্টিং করে। এমনকি বাংলাদেশের মতো গরম আবহাওয়াতেও এটি অনেক ভালো লাস্টিং করে। এর লাস্টিং পাওয়ার ২৪ ঘন্টার মতো।এই ফাউন্ডেশনটি মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। এটি ব্লেন্ড করাও খুব ইজি।

শেড রেঞ্জ

এর অনেকগুলো শেড রয়েছে।তাই স্কিন শেড অনুযায়ী চুজ করা সহজ হবে।

14719805_1829244157319367_8158797060338876416_n

কোন ধরণের ত্বকের জন্য উপযোগী?

আপনার স্কিন যদি কম্বিনেশন /অয়েলি হয়ে থাকে তবে এটি আপনার জন্যে একটি বেস্ট ফাউন্ডেশন হবে।

দাম: ১৪৫০- ১৫০০ টাকা।

২. ল'রিয়েল ট্রু ম্যাচ ফাউন্ডেশন ( L'Oréal True Match Foundation )

আমি যখন থেকে মেকাপ করা শুরু করেছি, তখন থেকেই ল'রিয়েল ট্রু ম্যাচ ফাউন্ডেশনটির অনেক গুণগান শুনেছি।এই ফাউন্ডেশনটি একটি কাঁচের বোতলে আসে। এটি সুপার ব্লেন্ডেবল এবং স্কিনে একটি ন্যাচারাল ফিনিশ দেয়। এর সবথেকে ভালো দিক হলো, এটি সব ধরনের স্কিনের জন্যে পারফেক্ট। এই ফাউন্ডেশনটি অয়েল এবং ফ্রেগরেন্স ফ্রি।

shade selector

শেড রেঞ্জ এর শেড রেঞ্জ বেশ লম্বা। আপনার স্কিন শেড অনুযায়ী ম্যাচ করা খুবই ইজি হবে। অনেকেই শেড নিয়ে ঝামেলায় পড়ে। তবে ল'রিয়েল ট্রু ম্যাচ ফাউন্ডেশন এ শেড নিয়ে ঝামেলা হওয়ার চান্স খুবই কম। এর আর একটা ভালো দিক হলো, এতে এস.পি.এফ ১৭ আছে, যা আপনাকে সান প্রটেকশনও দিবে। কভারেজ এবার আসি, কভারেজ এ। এই ফাউন্ডেশনটি আপনাকে লাইট টু মিডিয়াম কভারেজ দিবে যা প্রতিদিন এবং বিশেষ করে দিনের বেলার মেকাপের জন্যে বেশী পারফেক্ট।

কোন ধরণের ত্বকের জন্য উপযোগী?

সব ধরণের ত্বকের অধিকারীরাই এই ফাউন্ডেশনটি ব্যবহার করতে পারবেন।f6dbf528d390ded2f17ed0fd1ad7292b

দাম: ১৪৫০ টাকা।

৩. ল'রিয়েল ট্রু ম্যাচ ল্যুমি ফাউন্ডেশন  ( L'Oréal True Match Lumi)

অনেকেই প্রশ্ন করে থাকে, আপু ড্রাই স্কিনের জন্যে কোন ফাউন্ডেশন ভালো হবে?? তাদের জন্যেই ল'রিয়েল ল্যুমি ম্যাজিক ফাউন্ডেশনটি। ল'রিয়েল ল্যুমি ম্যাজিক ফাউন্ডেশনটি একটি হেভি গ্লাস প্যাকেজিং এ আসে এবং এতে খুবই সুন্দর রোজ গোল্ড কালারের পাম্প রয়েছে। এটি এই ফাউন্ডেশন এর খুব ভালো একটি দিক।  পাম্পটির সাহায্যে ফাউন্ডেশন সহজেই বের করা যায়।

কোন ধরণের ত্বকের জন্য উপযোগী?

প্রথমেই বলেছি, এটি ড্রাই স্কিনের জন্যে ভালো একটা ফাউন্ডেশন। এটি ডিউয়ি/গ্লোয়ি ফিনিশ দেয়। এটার টেক্সচার লিকুইড টাইপ। শেড রেঞ্জ এবার আসি শেড রেঞ্জ এ। এই ফাউন্ডেশনটির শেড রেঞ্জ মোটামুটি ভালোই বলা যায়।এতে ৬ টি শেড রয়েছে। এই ফাউন্ডেশনটি মিডিয়াম কভারেজ দেয়।loreal-true-match-foundation-4

লাস্টিংপাওয়ার

এর লাস্টিং পাওয়ার ৫-৭ ঘন্টা। ড্রাই স্কিনের জন্যে এই ফাউন্ডেশনটি ভালো হলেও, আপনার যদি নরমাল স্কিন হবে তবেও এই ফাউন্ডেশনটি আপনি ব্যবহার করতে পারবেন।

দাম: ১৮০০ টাকা।

এই তো জেনে নিলেন, ল'রিয়েল এর খুবই জনপ্রিয় ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে। আশা করছি, এখন আপনি নিজেই নির্বাচন করতে পারবেন যে, কোন ফাউন্ডেশনটি আপনার দরকার।

কোথায় পাবেন? এদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করলে পেতে পারেন। আর দেশে যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম-এ আসলেই পেয়ে যাবেন। তাছাড়া অনলাইন-এ অর্ডার করে দেশের যেকোনো প্রান্তে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি পারেন। অনলাইনে অর্ডার করতে এখানে ক্লিক করুন।

ছবি - পিন্টারেস্ট.কম, গ্লোঅফগ্রেস ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

আরও পড়ুন

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

অথেনটিক ল’রিয়াল প্রোডাক্ট | অনলাইন-এ চিনবেন কিভাবে?
চুল

অথেনটিক ল’রিয়াল প্রোডাক্ট | অনলাইন-এ চিনবেন কিভাবে?

প্রতিটি মানুষ চায় নিজেকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে। এতে প্রকাশ পায় মানুষের আত্নবিশ্বাস। আর শুধুমাত্র নিজেকে গুছিয়ে রাখার দৌড়ে আমরা কত শত প্রসাধন...

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?
মেকআপ

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?

পারফেক্ট একটা বেইজ মেকআপ পেতে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আজকাল তো সাজের সময় ফাউন্ডেশন সবচেয়ে বেশি ব্যবহার হয়। তবে ম্যাট ফিনিশের ফাউ...

…