লম্বা চুল পেতে ১২টি টিপস আপনার জানা আছে কি?

রোজা স্বর্ণা · Jun 20, 2013 · 1 min read

লম্বা চুল পেতে ১২টি টিপস আপনার জানা আছে কি?
‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’– জীবনানন্দ দাশের এই লাইনটিই প্রমাণ করে চুল কতটা গুরুত্বপূর্ণ। তাইতো চুল বিখ্যাত কবিদের কবিতাতেও নিজের জায়গা করে নিয়েছে সগৌরবে। প্রাচীনকাল থেকেই বড় চুলের ফ্যাশনটা খুবই জনপ্রিয়। মাঝখানে এর একটু খরা গেলেও এখন আবার লম্বা চুলের ফ্যাশনের জয়জয়কার। একটু সতর্ক থাকলেই আপনিও কিন্তু লম্বা চুল পেতে পারেন। লম্বা চুল দেখতে যেমন সুন্দর, তেমনি এর বিশেষ যত্নেরও প্রয়োজন। সঠিক পরিচর্যা আপনাকে দিতে পারে কম সময়ের মধ্যে আকর্ষণীয় লম্বা চুল। এবার চলুন জেনে নেওয়া যাক লম্বা চুল পেতে কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

লম্বা চুল পেতে ১২ টি টিপস

১. তামাক, ক্যাফেইন এবং কোমল পানীয়ের সোডা চুলের বৃদ্ধি কমিয়ে দেয়। তাই যতটা সম্ভব এসব এড়িয়ে চলার চেষ্টা করুন। ২. স্বাস্থ্যকর, পুষ্টি সম্বলিত এবং সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় টাটকা ফল, সবজি, বাদাম, ছোলা, ডিম, দুধ ও মাংস থাকা উচিত। কারণ চুলের সঠিকভাবে বেড়ে উঠার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে অতিরিক্ত চিনি ও চর্বি যুক্ত খাবার এড়িয়ে চলুন। লম্বা চুল পেতে উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিন - shajgoj.com ৩. চুলের দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে ফ্যাটি এসিড, যা পাওয়া যায় মাছ এবং প্রাণিজ প্রোটিন থেকে। তাই উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করতে ভু্লবেন না। ৪. আপনি যদি চান তবে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। যেমন – বায়োটিন, জিংক, ভিটামিন বি-কমপ্লেক্স, আয়রন, ভিটামিন ই, ভিটামিন এ এবং ওমেগা ৩। তবে এর আগে আপনার ডাক্তারের পরামর্শ নেয়া ভাল। ৫. আরো একটি জরুরী কথা মনে রাখা দরকার, তা হচ্ছে ভেজা চুল আঁচড়াবেন না। এ সময় চুলের গোঁড়া নরম থাকে। ফলে চিরুনির আঘাতে চুল ঝরার প্রবণতা বাড়ে। ৬. চুলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এজন্য প্রথমে ঈষদুষ্ণ বা হালকা গরম এবং পরে ঠান্ডা পানি ব্যবহার করা ভাল। লম্বা চুল পেতে জলপাই তেল - shajgoj.com ৭. চুল ভাল রাখতে হলে নিয়মিত চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখা বাঞ্ছণীয়। সঠিক উপায়ে চুলে তেল ও শ্যাম্পু ব্যবহার করতে হবে। ৮. চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করতে হবে। বাজারে বিভিন্ন চুলের উপযোগী ভিন্ন ভিন্ন শ্যাম্পু পাওয়া যায়। বেঁছে নিন আপনার উপযুক্তটি। ৯. সপ্তাহে ২-৩ বার চুল ও স্ক্যাল্প-এ তেল ম্যাসাজ করে সারারাত রাখুন, চুলের ধরণ তৈলাক্ত হলে শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে লাগালেই চলবে। বেছে নিতে পারেন জলপাই, নারিকেল, আমন্ড বা জোজোবা তেল। ১০. চুলের ডগা ফাটার সমস্যা থাকলে প্রতি মাসেই ট্রিম করে নিতে ভুলবেন না। এতে চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে। ১১. প্রতি রাতেই মোটা দাঁতের চিরুনি এবং প্যাডেল ব্রাশ দিয়ে ভাল মত চুল আঁচড়ে নিন। এতে মাথার ত্বকের রক্ত চলাচল বাড়বে; সেই সাথে চুল-ও বেড়ে উঠবে দ্রুত। ১২. আপনি চাইলে চুলের প্যাক-ও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে – লম্বা চুল পেতে মেহেদী প্যাক - shajgoj.com
  • তৈলাক্ত চুলে ডিমের সাদা অংশ, মেহেদী এবং আমলকির রস দিয়ে তৈরি করে নিতে পারেন প্যাক।
  • চুল শুষ্ক হলে ব্যবহার করুন ডিমের কুসুম, আমন্ড তেল, মধু ও গ্লিসারিন। সব উপকরণ এক সাথে মেশান, পেষ্ট-এর মত করে লাগিয়ে রাখুন পুরো মাথায়; ৪০-৪৫ মিনিটের মত। এই প্যাক সপ্তাহে একবার লাগানোই যথেষ্ট।
আপনি চাইলে আপনার পছন্দমতো হেয়ার প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!  

সর্বোপরি পরিমিত ঘুম, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবন যাত্রা এবং দুশ্চিন্তা মুক্ত থাকাটাই সব কিছুর মূলমন্ত্র।

 

ছবিঃ সংগৃহীত - Shutterstock

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?
চুলের যত্ন

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?

বাঙালি নারীদের কাছে লম্বা চুলের আলাদা গুরুত্ব রয়েছে। নারীদের সৌন্দর্যে চুলের অবদান অনস্বীকার্য। ঘন, কালো ও লম্বা চুল অনেকেরই পছন্দ। বিজ্ঞানীদের মতে প্...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

…