অবশিষ্ট খাদ্য দ্রব্য পুনঃব্যবহারের ১০টি টিপস!

সাজগোজ উপ সম্পাদক · Jun 17, 2013 · 1 min read

অবশিষ্ট খাদ্য দ্রব্য পুনঃব্যবহারের ১০টি টিপস!

আমরা প্রতিদিন রান্না করার পর অথবা কোন ফল খাওয়া শেষ হলে অবশিষ্ট অংশটুকু ফেলে দেই। কিন্তু এই অবশিষ্ট খাদ্য দ্রব্যকেও আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন-

(১) ভাত রান্না করার পর এর মাড়টুকু ফেলে না দিয়ে একটি পরিষ্কার পাত্রে ছড়িয়ে রাখুন। এবার এই মাড়ের সাথে ঠাণ্ডা পানি মিশিয়ে পাতলা করে নিন। তারপর চিনি বা মধু মিশিয়ে শরবত বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর পরিবেশন করুন। গরমের সময় এ শরবত শরীরকে ঠাণ্ডা রাখবে।

[picture]

(২) ডিমের খোসা না ফেলে প্লাস্টিক ব্যাগে জমা করুন। বেশ কিছু খোসা জমা হলে আধা বালতি পানিতে সারাদিন ভিজিয়ে রাখুন। এ পানি আপনার টবে বা গাছের গোঁড়ায় ঢালুন। এটি উওম সার হিসেবে কাজ করবে। বিশেষ করে গোলাপ গাছের জন্য।

(৩) বাসি পাউরুটি খেতে না চাইলে ডিমে ডুবিয়ে টোস্ট করে খাবেন। চমৎকার লাগবে। নোনতা টোস্ট পছ্ন্দ হলে ডিমে লবণ, গোল মরিচ গুঁড়ো দিয়ে ফেটে নিবেন এবং এতে রুটির টুকরো ডুবিয়ে ঘি বা তেলে বাদামি করে ভেজে তুলবেন। মিষ্টি পছন্দ করলে ডিমে একটু দুধ চিনি মিশিয়ে ফেটে নিবেন।

(৪) বাসি তরকারির মধ্যে কিছু ঠাণ্ডা পানি মিশিয়ে দিন। এবার এতে লেবুর রস মিশিয়ে উনুনে নেড়েচেড়ে গরম করে নিন। দেখবেন তরকারিটি তাজা হয়ে উঠেছে।

(৫) কাঁচা কোন সবজি কয়েকদিন ঘরে রাখলেই তা শুকিয়ে যায়। কিন্তু এগুলো যদি পানি ভর্তি পাত্রে ডুবিয়ে রাখেন তাহলে দেখবেন আবার তরতাজা হয়ে উঠেছে।

(৬) ছানা তৈরি করার পর পানিটুকু আমরা ফেলে দেই,অথচ এই পানিটুকু ক্যালসিয়ামে ভরপুর। এই পানি না ফেলে মাংস অথবা অন্য কোন তরকারিতে পানির বদলে ব্যবহার করুন। আবার চিনি মিশিয়ে গরম গরম খেলে-ও উপকার পাওয়া যাবে। এ ছাড়া এই পানিটুকু দিয়ে চুল ধুলে খুশকি দূর হবে এবং চুল ঘন কালো ও মসৃণ হবে।

(৭) ডালিমের খোসা, পাকা কালো জামের বিচি ইত্যাদি ফেলে দিবেন না। এগুলো ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে পাতলা কাপড়ে ছেঁকে বোতলে ভরে রেখে দিন। পরিবারের ছোট বড় কারো যদি পেট খারাপ হয় তাহলে এই গুঁড়ো পাউডার পানিতে মিশিয়ে খেতে দিবেন। বেশ উপকার পাওয়া যাবে।

(৮) ডিম টাটকা রাখতে হলে চূণের পানিতে ভিজিয়ে রাখুন। বেশ কিছুদিন টাটকা থাকবে।

(৯) কাঁচা মরিচ বেশি দিন ঘরে রাখতে চাইলে হলুদের গুঁড়ো মেখে ঢাকনা আছে এমন কাঁচের পাত্রে ভরে ঠাণ্ডা জায়গায় রেখে দিন।

(১০) লেবু খাওয়ার পর এর টুকরো গুলো না ফেলে বরং অল্প পানিতে সেদ্ধ করে নিন। এই সেদ্ধ করা লেবুগুলো হাত দিয়ে চটকিয়ে পানিতে মিশিয়ে গোসল করুন।শরীর ঝরঝরে থাকবে।

লিখেছেন - সালমা

সম্পর্কিত লেখা

রূপ লাবণ্য বজায় রাখতে ওয়াটার থেরাপির উপকারিতা
সুস্থতা

রূপ লাবণ্য বজায় রাখতে ওয়াটার থেরাপির উপকারিতা

এই আর্টিকেলটি যথার্থভাবে বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ওয়াটার থেরাপি কী? চুল, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে এবং সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতে পান...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

ফলের খোসার ব্যবহার
বিউটি টিপস

ফলের খোসার ব্যবহার

আমরা সাধারণত ফল খেয়ে সেগুলোর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসা গুলোও আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন- ০১ দাঁতের হলদেটে ভাব দূর করতে কলার খোসার ভেতর...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়
পানীয়

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

ইফতারে আমরা বিভিন্ন মুখরোচক ভাঁজা-পোড়া আইটেম খেয়ে থাকি। কিন্তু ডাক্তাররা বলেন যে ইফতারের সময় তেলযুক্ত খাবারের পরিমাণ যতটা কমানো যায়, ততই ভালো। এর বদলে...

…