চামচ দিয়ে ১০টি ব্রিলিয়ান্ট বিউটি ট্রিকস!

sub-editor · Dec 07, 2016 · 1 min read

চামচ দিয়ে ১০টি ব্রিলিয়ান্ট বিউটি ট্রিকস!

আপনার মেকআপ বক্সের সবচাইতে কাজের জিনিসটি কি? আপনি হয়তো বলবেন আপনার প্রিয় মেকআপ ব্রাশ, আইশ্যাডো অথবা মাশকারা? আপনি কি জানেন, মেকআপের জন্য সবচাইতে কার্যকরী জিনিসটি হলো রান্নাঘরে রাখা নিরীহ চামচটি?

হ্যাঁ, এটি ব্যবহার করেই একেবারে নিখুঁত মেকআপ করে ফেলতে পারবেন ১০টি উপায়ে! তাহলে জেনে নেয়া যাক উপায়গুলো-

[picture]

(১) চোখের নিচের ফোলা ভাব দূর করুন রাতে ঘুমাতে যাবার আগে দুইটি চামচ রেখে দিন ফ্রিজে। সকালে বের করে নিয়ে চামচের পেছন দিকটি চোখের ওপরে কিছুক্ষণ রাখুন। এতে ত্বকের নিচে রক্তপ্রবাহ ভালো হবে, কমে যাবে ফোলা ভাব।

(২) নিখুঁত উইং আইলাইনার দিতে পারেন

চামচটাকে চোখের ওপর উল্টো করে ধরে এর ধার দিয়ে এঁকে নিন আইলাইনার। নিখুঁত উইং এর আকৃতি চলে আসবে কোনো চিন্তা ছাড়াই।

Get-The-Perfect-Winged-Liner-Using-A-Spoon

(৩) মাশকারা ছড়ানো রোধ করুন মাশকারা দেবার সময়ে ত্বকের এদিকে ওদিকে ছড়িয়ে গিয়ে বাকি মেকআপের বারোটা বেজে যায়। সেই ছড়ানো মাশকারা তুলতে আবার আরেক হাঙ্গামা। এসব থেকে রেহাই পেতে হলে চোখের ওপরের পাতায় একটা চামচ ধরে রেখে তারপর মাশকারা দিন। নিচের পাতায় দেবার সময়ে চোখের নিচে চামচ ধরে রাখুন। এতে ত্বকে মাশকারা ছড়াবে না।

Apply-Mascara-Without-The-Mess-Using-A-Spoon

(৪) ভেঙ্গে যাওয়া আইশ্যাডো ঠিক করুন ভেঙ্গে যাবার পর সেই আইশ্যাডো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। কিন্তু শখের জিনিস ফেলে দিতেও চান না অনেকে। এ অবস্থায় কী করবেন? রাবিং স্পিরিট অথবা কয়েক ফোঁটা গ্লিসারিন দিন এই ভেঙ্গে যাওয়া আইশ্যাডোর ওপর। এর পর একটি চামচের উল্টো পিঠ দিয়ে চেপে চেপে বসিয়ে দিন আইশ্যাডো গুঁড়োগুলো। আগের মতোই নতুন হয়ে যাবে।

Repair-Broken-Eyeshadow-With-A-Spoon

(৫) চোখের পাপড়ি কার্ল করুন চোখের পাপড়ি কার্ল করার চিন্তা করতে গেলেই ভয় পান অনেকে। কিন্তু আটাও ঠিক যে আইল্যাশ কার্ল করলে দেখতে অনেক সুন্দর লাগে। আইল্যাশ কার্লারের বদলে ব্যবহার করতে পারেন ধাতব চামচ। হেয়ার ড্রায়ার দিয়ে একটু গরম করে নিন চামচটিকে। পাপড়ির ওপর সাবধানে ধরুন চামচ, এরপর আঙ্গুলের ডগা দিয়ে চেপে চেপে পাপড়ি কার্ল করে নিন।

Curl-Your-Lashes-With-A-Spoon

(৬) ভ্রু আঁকার সময়ে শেপ ঠিক রাখুন চোখের ওপর উল্টে রাখুন চামচটিকে। এরপর চামচের ধারটিকে অনুসরণ করে একে ফেলুন নিখুঁত শেপের ভ্রু।

Get-The-Perfect-Eyebrow-Arch-Using-A-Spoon

(৭) ইচ্ছে মতো রঙের লিপস্টিক তৈরি করুন অনেক সময়েই দেখা যায় দরকারি রঙের লিপস্টিক কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য রঙের লিপস্টিক মোটেই মানাচ্ছে না পোশাক অথবা মেকআপের সাথে। চটজলদি তৈরি করে নিতে পারেন দরকারি রঙের লিপস্টিক, চামচ ব্যবহার করেই। পছন্দের রঙের আইশ্যাডো অথবা ব্রঞ্জার তুলে নিন একটি ব্রাশে। এরপর একটি চামচে অল্প করে পেট্রোলিয়াম জেলি নিয়ে তাতে মিশিয়ে ফেলুন এই রঙ। ব্যাস হয়ে গেলো লিপস্টিক।

Make-A-Custom-Lip-Color-With-A-Spoon

(৮) মুখের কন্ট্যুর ঠিক করুন কানের পাশ দিয়ে গালের হাড়ের ওপর উল্টো করে ধরুন একটি চামচ। এরপর অ্যাপ্লাই করুন পছন্দ মতো ব্লাশ অথবা ব্রঞ্জার।

Contour-With-A-Spoon

(৯) ব্রণ দূর করুন অনুষ্ঠানে যাবার জন্য মেকআপ করতে বসলেন, হঠাৎ খেয়াল করলেন মসৃণ ত্বকের ওপর উড়ে এসে জুড়ে বসেছে একটি ব্রণ। এর ওপর মেকআপ করলেও তো ভীষণ বিশ্রী লাগবে, তাহলে উপায়? হালকা গরম পানিতে রেখে গরম করে নিন একটি চামচ। এরপর এই চামচ ধরে রাখুন ব্রণের ওপর। চামচটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মেকআপ করে ফেলুন ইচ্ছে মতো।

Get-A-Marble-Effect-On-Your-Nails-Using-A-Spoon

(১০) মার্বেল এফেক্ট নেইলপলিশ দিতে পারেন চামচের ওপর নিয়ে নিন আপনার প্রিয় দুইটি রঙের নেইল পলিশ। এরপর একটি কালো ক্লিপ বা টুথপিক দিয়ে ঘুরিয়ে মার্বেল এফেক্ট তৈরি করে নিন। এরপর সাবধানে নখের দিকটি লাগিয়ে নিন এই নেইল পলিশের ওপর। শুকিয়ে আসলে টপ কোট নেইল পলিশ লাগিয়ে নিন ওপরে।

ছবি- এন ডট পেপারব্লগ ডট কম

লিখেছেন – মুমতাহিনা তাবাসসুম

সম্পর্কিত লেখা

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?
মেকআপ

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?

চোখের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। আইশ্যাডো, কাজল, আইলাইনার ইত্যাদি। কিন্তু এত কিছু ব্যবহার করার পর ও চোখের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মাশকারা আ...

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!
মেকআপ

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যা...

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!
চোখের সাজ

মাশকারা ব্যবহারে গর্জিয়াস আইল্যাশ পাবেন ১১টি টিপস জানলেই!

ঘন কালো চোখের পাপড়ি সবাই চায়। ক্লান্ত চোখকেও কিন্তু প্রাণবন্ত দেখানোর জন্য একটু মাশকারা ছোঁয়াই যথেষ্ট। খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিকস মেনে চললে কিন্...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

আরও পড়ুন

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!
মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে...

…