চুলের দ্রুত বৃদ্ধির অত্যন্ত কার্যকরী একটি মাস্ক

sub-editor · Mar 07, 2016 · 1 min read

চুলের দ্রুত বৃদ্ধির অত্যন্ত কার্যকরী একটি মাস্ক

বেশির ভাগ ক্ষেত্রেই আমরা খুব তাড়াতাড়ি ফলাফল আশা করি। যেমন আমাদের মধ্যে অনেকেই আছি যারা চাই, খুব কম সময়েই আমাদের চুলের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাদের জন্য আজকে আমি খুবই উপযোগী একটি পদ্ধতি আলোচনা করব।

[picture]

এখানে মূলত একটি মাস্কের বিষয়ে থাকবে যা চুলের বৃদ্ধি খুব দ্রুত ত্বরান্বিত করতে সক্ষম। আসুন প্রথমেই তাহলে জেনে নিই, এই মাস্কটি বানাতে জন্য আমাদের কী কী উপকরণ লাগছে-

প্রয়োজনীয় উপাদান

১। সরিষা পেস্ট বা পাউডার ( এক টেবিল চামচ সমপরিমাণ )

২। কুসুম গরম পানি ( দুই থেকে তিন টেবিল চামচ সমপরিমাণ)

৩। অলিভ অয়েল ( এক টেবিল চামচ সমপরিমাণ )

৪। ডিম ( একটি )

প্রণালী

  • প্রথমে, এক টেবিল চামচ সমপরিমাণ সরিষা পেস্ট কিংবা পাউডারের সাথে দুই থেকে তিন টেবিল চামচ কুসুম গরম পানি মেশান। ঘন একটি মিশ্রণ তৈরি করুন। তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল আর একটি সম্পুর্ণ ডিম যোগ করুন। এখন এই সব উপকরণ ভালোভাবে মেশানোর পরে একটি মিশ্রণ পাবেন। আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী উপকরণের পরিমাণ কম বেশি করতে পারেন। তবে কোনো উপকরণ বাদ দিবেন না। কারণ এই মাস্কটিতে সব উপকরণের আলাদা আলাদা কাজ রয়েছে।
  • এখন এই মাস্কটি আপনার মাথার পরিষ্কার শুকনো স্ক্যাল্পে লাগান। চুলের শাইন বৃদ্ধিতে স্ক্যাল্প বাদে চুলে আপনার পছন্দসই তেল ( কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল) লাগিয়ে নিতে পারেন। তবে এটা সম্পুর্ণ ঐচ্ছিক একটা ধাপ।
  • চুলের গোঁড়ায় সম্পুর্ণ মাস্কটি লাগানো হয়ে গেলে একটি তোয়ালে পেঁচিয়ে রাখুন।
  • সরিষার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বেড়ে যায়। এভাবে চুলের বৃদ্ধিও ত্বরান্বীত হয়। মাস্কটি পাঁচ থেকে সাত মিনিট মাথায় রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহার করুন। পাঁচ থেকে সাত মিনিটের আগেই যদি মাথায় সরিষার উত্তাপ অসহনীয় হয় তবে তখনই ধুয়ে ফেলুন।
  • এই ট্রিটমেন্টটি খুবই কার্যকর। ভালো ফলাফলের জন্য সপ্তাহে একবার ব্যবহার করুন কিন্তু এর বেশি না। এভাবে মাস্কটি পাঁচ থেকে সাত সপ্তাহ ব্যবহার করুন।
ফলাফল

মাস্কটি ব্যবহারে আপনার চুলের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সাথে সাথে এর ঘনত্বও বাড়বে। তবে মনে রাখবেন চুল বৃদ্ধি পাওয়ার দ্রুততা আরও কিছু ফ্যাক্টরের উপরেও নির্ভর করে। যেমন- স্বাস্থ্য, সুষম খাদ্য, আপনার লাইফ স্টাইল, জীন, স্ট্রেসের পরিমাণ, পরিবেশের অবস্থা ইত্যাদি। তাই ব্যক্তি ভেদে এই মাস্কের উপকারীতার তারতম্য হতে পারে। তবে সব ঠিক থাকলে এই মাস্ক ব্যবহারে খুব দ্রুত ভালো ফল পাবেন।

সতর্কতা:

১। এই মাস্কে ব্যবহৃত কোনো উপাদানে আপনার অ্যালার্জি থাকলে মাস্কটি ব্যবহার করবেন না।

২। মাস্কটি সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না।

৩। পাঁচ থেকে সাত সপ্তাহ নিয়মিত ব্যবহারের করুন।

৪। প্রতিবার শ্যাম্পুর করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

৫। শ্যাম্পু করার সময় গরম পানি ব্যবহার করবেন না।

লিখেছেন – নীল

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?
একনে-প্রন

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ...

১ মাসেই লম্বা চুল পেতে ঘরে তৈরি সহজ একটি হেয়ার মাস্ক
চুলের যত্ন

১ মাসেই লম্বা চুল পেতে ঘরে তৈরি সহজ একটি হেয়ার মাস্ক

১ মাসেই লম্বা চুল কথাটি শুনে ভাবছেন হয়ত কোন প্রোডাক্টের বিজ্ঞাপন! তা নয় মোটেও। এ লেখায় আপনাদের জানাবো কি করে হোম মেইড মাস্ক দিয়ে এক মাসেই পাবেন লম্বা...

আরও পড়ুন

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক
চুলের যত্ন

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক

ড্যামেজ হেয়ার নিয়ে আমাদের কনসার্নের শেষ নেই! কী করলে ড্রাই ও ড্যামেজ হেয়ার থেকে রিলিফ পাওয়া যাবে সেটা আমাদের অনেকেরই ভাবনা। নানা কারণে হেয়ার ড্যামেজ হ...

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…