শীতে ত্বকের যত্ন | আগেভাগেই প্রস্তুতি নিন ৪টি পদ্ধতির সাহায্যে!

মুমতাহীনা মাহবুব · Oct 15, 2017 · 1 min read

শীতে ত্বকের যত্ন | আগেভাগেই প্রস্তুতি নিন ৪টি পদ্ধতির সাহায্যে!

অপেক্ষা আর কিছু দিনের, তারপরেই সন্ধ্যায় বাইরে যাবার আগে পাতলা শালটা গায়ে চড়ানো হবে। ভোরবেলায় হিম নামলে ভারী চাদরে নিজেকে মুড়িয়ে আরো গাঢ় হয়ে আসবে ঘুমটা। সকালবেলা ঠোঁট তখন বেশিই শুকনো লাগতে থাকবে। রাতে শোবার আগে নজরে আসবে, অনেকটাই খসখসে লাগছে হাত-পা। তাই টুকিটাকি যত্নআত্তি শুরু করুন নিজের, এবং তা শীতকাল আসার আগেই। শীতের রুক্ষতা ত্বকে ছাপ ফেলে যাবে আর তারপর যত্ন করবেন, বড্ড ঝামেলা হয়ে যায় তখন। যেকোনো সমস্যাই প্রতিকার করার চেয়ে প্রতিরোধ করার কথা ভাবা উচিৎ আগে। তবে শীত মোকাবিলায় তা নয় কেন? চলুন তাহলে জেনে নেই শীতে ত্বকের যত্ন নেওয়ার কিছু পদ্ধতি সম্পর্কে।

শীতে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি

১) ময়েশ্চারাইজারকে ভুলবেন না

ত্বকের আর্দ্রতা ধরে রাখা, ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগানো আর খাদ্যাভ্যাস সঠিক রাখা, প্রাণবন্ত ত্বক পাওয়ার এগুলোই মূলকথা। বিশেষ করে রুক্ষতা যখন প্রকৃতিই দিচ্ছে, ত্বকের আর্দ্রতা ধরে রাখা তখন আরও বেশি জরুরি হয়ে পড়ে। আর তাই আপনার ত্বক তেলতেলে খুব, ঘাম হবে, বা স্রেফ বিরক্ত লাগছে এসব বাহানায় ময়েশ্চারাইজারকে ভুলে থাকবেন না। খুব পাতলা ময়েশ্চারাইজার হলেও তা নিয়মিত ত্বকে ব্যবহার করা উচিৎ। লক্ষ্য রাখবেন শীতে ত্বকের যত্ন নিতে অবশ্যই ময়েশ্চারাইজারকে সঙ্গী করে নিবেন।

২) ত্বকের যত্নে তেল

ত্বকে তেলের যে প্রয়োজনীয়তা তা অন্যকিছু পূরণ করতে পারে না। তাই যতই অস্বস্তি হোক, ত্বকের যত্নে তেলের উপস্থিতি রাখুন। গোসলের আগে হলেও শরীরে জলপাই কিংবা বাদাম তেল মাখুন। গোসল করে নিলে বাড়তি তেলটা ত্বকের উপরিভাগ থেকে ধুয়ে যাবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই জিনিস ভীষণ উপকারী। অসুবিধা না থাকলে তেল ব্যবহার করা চলবে গোসলের পরেও, তাতে তেল ত্বকে দীর্ঘ সময় থাকবে এবং রুক্ষতার বারোটা বাজাবে সে। হাত-পা নিষ্প্রাণ লাগতে শুরু করার আগেই আপনি বরং হাত-পায়ের যত্ন নেয়া শুরু করুন। কেননা পায়ের চামড়ায় একবার রুক্ষতা গেড়ে বসলে তা বিদায় করা ভীষণ আপদ। বেশি ঝক্কি নেই এই কাজে, হাতে খানিক নারকেল তেল ঢেলে নিয়ে তাতে সামান্য চিনি মেশান। এবার সেটা হাত ও পায়ে মালিশ করে নিন পাঁচ মিনিট সময় নিয়ে। তারপর একটি গামলায় কুসুম গরম পানি নিয়ে তাতে হাত-পা ডুবিয়ে তেল পরিষ্কার করুন। ত্বকের কমনীয়তা টের পাবেন প্রথম ব্যবহারেই।

৩) ভ্যাসলিন আর লিপবাম হাতের কাছে থাকুক 

ত্বকের শুষ্কতা আর কয়েকদিন পরই টের পাইয়ে দিবে শীতের আগমন ঘটছে। বিশেষ করে ঠোঁট বারবার শুকিয়ে গিয়ে বিব্রত করতে থাকবে যখন তখন। ভ্যাসলিনের কৌটা সবসময় সামনে রাখা চাই, আর সাথে লিপবামটা রাখা চাই বাইরে বের হলেও। শীতের সময়টায় অন্তত কেবল লিপস্টিকে ঠোঁটের দরকার মেটে না। গালের চামড়াও মাঝেমাঝে খসখসে লাগতে পারে, ছোট বাচ্চাদের যেমন হয় প্রায়শই। তেমন হলে রাতে শোবার আগে গালে হালকা ভ্যাসলিন লাগিয়ে নিশ্চিন্তে ঘুম দিন। সকালে উঠে অনেকটাই মসৃণ অনুভব করবেন ত্বক। শীতে ত্বকের যত্ন নিতে অবশ্যই হাতের কাছে ভ্যাসলিন এবং লিপবাম রাখবেন।

৪) শীতের বন্ধু গ্লিসারিন 

গ্লিসারিনের ছোট বোতলটা ছাড়া শীতকাল পার হবে, খুব সুখকর নাও হতে পারে ব্যাপারটা। এখন থেকেই ফেইসপ্যাকে দুই/তিন ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নেয়ার অভ্যাস করুন। পানি কিংবা গোলাপজলে মিশিয়ে পুরো শরীরেই মাঝেমাঝে গ্লিসারিন লাগানো ত্বকের জন্য খুব বেশি ভালো।

 

এইসব অভ্যাস শুরু হোক এখন থেকেই। শীতের আমেজ যেন ত্বকের শত্রু না হয়ে যায় পরে। আপনার ত্বক শীত মোকাবিলায় প্রস্তুত থাকুক আগেভাগেই!

 

ছবি- সংগৃহীত: India.com

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার এবং এর উপকারিতা
ত্বকের যত্ন

ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার এবং এর উপকারিতা

শীত আসার আগে থেকেই ত্বকের প্রতি যত্নবান হওয়া উচিত। কারণ শীতকালে ত্বকে দেখে দেয় নানান রকম সমস্যা। ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা আর শুষ্কতা তো আছ...

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

ভ্যাসলিনের যত গুণ
বিউটি টিপস

ভ্যাসলিনের যত গুণ

আমরা সকলেই ভ্যাসলিনের সঙ্গে পরিচিত। এমন কেউ হয়ত নেই যে ভ্যাসলিন সম্পর্কে জানে না বা ব্যবহার করেনি। বছরের পর বছর ধরে ত্বকের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহ...

আরও পড়ুন

নানা গুণের ভ্যাসলিন
বিউটি টিপস

নানা গুণের ভ্যাসলিন

খুব তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময়ই আমরা নিজের যত্নটা নিতে পারি না। আর বাইরে যাওয়ার সময় কেউ বা ব্যাগ এ লোশন, তেল বা ময়েশ্চারাইজার নিয়ে ঘুরতে পছন্দ করে। ক...

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

…