শীতকালীন হাত-পা ও নখের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Dec 30, 2013 · 1 min read

শীতকালীন হাত-পা ও নখের যত্ন

শীতকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের হাত-পায়ের নখ এবং ত্বক। তাই শীতকালে হাত-পায়ের নখ ও ত্বক সুন্দর রাখতে, চাই বাড়তি যত্ন এবং সেই যত্ন অবশ্যই হতে হবে যথাযথ আর এই যত্ন কীভাবে নিবেন তা নিয়েই আমার আজকের প্রতিবেদন। চলুন দেখে নেওয়া যাক -

হাত-পায়ের যত্নে লোশনঃ

শীতকালে লোশনের ব্যবহার অপরিহার্য। কারণ লোশন ত্বককে রুক্ষতা থেকে বাঁচায়। কিন্তু এই লোশন কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে যে লোশন টার মধ্যে কী কী উপাদান আছে। যদি শিয়া-বাটার উপাদান হিসেবে মিশ্রিত থাকে তাহলে তো আর কোন কথাই নেই। চোখ বুজে নিয়ে নেওয়া যাবে। কারণ শিয়া-বাটার ত্বককে করে তুলে কোমল ও মোলায়েম। যা ত্বককে রুক্ষতা থেকে বাঁচিয়ে রাখে। আরেকটা দিকে অবশ্যই খেয়াল রাখতে ভুলবেন না আর সেটা হল শীতকালে ময়েশ্চারাইজারের ব্যবহার আর হাতে-পায়ে ময়েশ্চারাইজার ব্যবহারের জন্য সবচেয়ে ভালো সময় হল গোসলের পর। শীতকালে আমাদের ত্বক থেকে প্রচুর পরিমাণে পানি শুকিয়ে যায় যার কারণে হাত-পায়ের চামড়ায় টানটান ভাব আসে আর ময়েশ্চারাইজারের কাজ হল শরীরের পানির অভাব পূরণ করে ত্বককে আবার সজীব করে দেওয়া যার ফলে ত্বক শীতকালেও অনেক মোলায়েম থাকে। এছাড়া ব্যবহার করতে পারেন এভোকাডো এসেনশিয়াল অয়েল, সানফ্লাওয়ার অয়েল। শুধু তাই না, শীতকালে ত্বক রুক্ষ হয়ে চামড়া মরে যায় যার কারণে প্রয়োজন এক্সফোলিয়েশনের। আপনার হাতের কাছেই মার্কেট গুলোতে পাবেন পিউমিক স্টোন যা দিয়ে পায়ের গোড়ালি এবং হাতের মরা চামড়া হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চামড়া নরম হলে আলতো ভাবে এক্সফোলিয়েট করতে পারবেন। এক্সোলিয়েশনের জন্য সবচেয়ে ভালো সময় হল গোসলের সময়। কারণ তখন চামড়া নরম হয়ে যায় তাই কোনরকম ব্যথা ছাড়াই এক্সফোলিয়েট করা যায়।

নখের যত্নঃ

শীতকালে নখের যত্ন নেওয়ার সবচেয়ে ভালো সময় হল গোসলের পরের সময়টা। আলতো ভাবে কিউটিকেল পুশার দিয়ে নখের কিউটিকেল ভিতরের দিকে ঢুকিয়ে দিন। তারপর অলিভ অয়েল বা লোশন দিয়ে নখ ও আঙুল আলতো ভাবে মাসাজ করুন কিছুক্ষণ। তারপর তেল বা লোশন যেটাই ব্যবহার করেছিলেন তা মুছে ফেলুন এবং নেইল হার্ডেনার ব্যবহার করে কাজ সম্পন্ন করুন। নেইল হার্ডেনার নখ শক্ত করতে সহযোগী হিসেবে কাজ করে আর কিউটিকেল অয়েল নখ শক্ত ও হেলদি রাখতে সাহায্য করে। তাই কিউটিকেল অয়েল নখে দিয়েই নখের যত্ন শেষ করবেন।

মনে রাখবেনঃ

১) শীতকালে বার বার হাত-পা ধুবেন না।

২) ভালো হ্যান্ড ওয়াশ ব্যবহার করুন।

৩) নখে ফাঙ্গাল ইনফেকশন হলে বেশি দিন ধরে রাখবেন না। দ্রুত ট্রিটমেন্ট করাবেন।

৪) সপ্তাহে অন্তত ১ বার হলেও এক্সফোলিয়েট করবেন টুথ ব্রাশ বা পিউমিক স্টোন দিয়ে।

৫) নখ শক্ত করতে প্রতিদিন রাতে অলিভ অয়েল কুসুম গরম করে তুলা দিয়ে নখে ভালো ভাবে লাগাবেন। কেউ চাইলে ভ্যাসলিন বা কিউটিকেল অয়েল লাগাতে পারেন।

৬) হাত পা কখনই খুব ঠাণ্ডা বা খুব গরম পানিতে ধোবেন না। সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।

৭) নখের হলদে ভাব দূর করতে লেবুর কোষ ঘষবেন নখে।

৮) যেকোনো ম্যানিকিওর করার আগে নখে বেস কোট দিয়ে নিবেন।

লিখেছেন - ইসরাত জাহান অর্চি

ছবি -​ শিনোস ডট কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

আরও পড়ুন

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ
নেইলস

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে এ...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?
বিউটি টিপস

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?

টিনেজারদের মধ্যে নখ ভেঙ্গে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, এমনকি ছেলেদের ক্ষেত্রেও। যদিও মাঝেমাঝে ভঙ্গুর নখ কোন অভ্যন্তরীণ শারীরিক সমস্যার লক্ষণও হতে...

নখের যত্নে করণীয়
বিউটি টিপস

নখের যত্নে করণীয়

একটি সুন্দর হাতের সাথের মানানসই সুন্দর নখ না থাকলে চলে না। তবে শুধু নখ থাকলেই চলবে না, নখের পরিচর্যার প্রয়োজনও আছে। মনে রাখবেন, নখ ত্বকেরই অংশ। প্রেস্...

হাত পায়ের ঘরোয়া পরিচর্যা কিভাবে করবেন জানা আছে কি?
ত্বকের যত্ন

হাত পায়ের ঘরোয়া পরিচর্যা কিভাবে করবেন জানা আছে কি?

মুখের ত্বকের যত্ন আমরা কমবেশি সবাই নিতে ভুলিনা কিন্তু হাত-পায়ের যত্নের কথা অনেকে প্রায়ই ভুলে যায়। মুখের ত্বকের যতখানি যত্ন দরকার তেমনি হাত-পায়েরও যত্ন...

…