মেকাপ তোলার সঠিক উপায়

সাজগোজ সম্পাদক · May 23, 2013 · 1 min read

মেকাপ তোলার সঠিক উপায়

আগের রাতে পার্টি ছিলো। পার্টিতে অসাধারণ সেজে আপনি সবার নজর কেড়েছেন, অনেক প্রশংসাও পেয়েছেন। তাই আনন্দচিত্তে বাসায় ফিরে ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরদিন সকালে আয়নার সামনে দাড়িয়ে আপনার আনন্দ উধাও তো হলই, মনটাও খারাপ হয়ে গেল। কারন, মুখভর্তি ব্রণ উঠেছে। অনেকেই পার্টি মেকাপ নেয়ার পর এই ধরণের সমস্যায় ভোগেন। ব্রণ সমস্যার প্রধান দুইটি কারন হল ত্বকের উপযোগী কসমেটিকস ব্যাবহার না করা এবং পার্টি থেকে ফিরে এসে ভালোভাবে মেকাপ না তুলেই শুয়ে পড়া। অনেকেই হয়তো ভাবছেন এ আবার কেমন কথা! মুখ ধোয়ার কথা আবার বলে দিতে হয় না কি! তাদের জন্য বলছি আমরা হয়তো ঠিকই পার্টি থেকে ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই, কিন্তু মেকাপ তোলার সঠিক নিয়ম না জানার জন্যে বিরক্তিকর ব্রণ যন্ত্রণায় পড়ি। চলুন জেনে নিই পার্টি মেকাপ তোলার সঠিক পদ্ধতিটি।

  how-to-wash-face-1 প্রথম ধাপে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন। অনেকেই প্রথমে মেকাপ রিমুভার দিয়ে মেকাপ তোলার চেষ্টা করেন।কিন্তু মেকাপ রিমুভার ব্যাবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেয়াটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। Washing face

দ্বিতীয় ধাপে তুলো তে মেকাপ রিমুভিং লোশন নিয়ে ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। তারপর আর এক টুকরো তুলো দিয়ে মাসাজ করে করে মুখের মেকাপ তুলে ফেলুন।

চোখের মেকাপ তোলার জন্য যদি হাতের কাছে আলাদা করে আই মেকাপ রিমুভার না থাকে সেক্ষেত্রে আপনি ভ্যাসলিন বা অন্য কোন পেট্রোলিয়াম জেলি তুলোতে নিয়ে চোখের মেকাপ তুলে নিতে পারেন।

images[1]

মেকাপ তোলার পর ত্বকে টোনার লাগান। টোনার ব্যাবহারের সময় লক্ষ রাখবেন টোনারটি যাতে অবশ্যই  আপনার ত্বকের উপযোগী হয়। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের জন্য টোনার খুবই গুরুত্বপূর্ণ। হাতের কাছে টোনার না থাকলে এর পরিবর্তে শসার রসে মধু মিশিয়েও ব্যাবহার করতে পারেন।

এবার চোখের চারপাশে আইক্রিম মাসাজ করে নিন। এটি আপনার চোখের চারপাশের ত্বককে কালো ছোপ এবং ভাঁজ পড়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করবে।

সবশেষে আপনার মুখে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ক্রিম  মাসাজ করুন।

পার্টি থেকে কিংবা বাইরে থেকে ফিরে এসে ঘুমোতে যাবার আগে অতি অবশ্যই  আপনার মুখ ভালোভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে কিছুতেই ভুলে যাবেন না। অনেক সময় আমরা বাইরে থেকে ফিরে অলসতা করি অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু এক্ষেত্রে যদি একটু সচেতন হই তাহলেই অবাঞ্ছিত ব্রণের হাত থেকে মুখের ত্বককে খুব সহজেই রক্ষা করতে পারি।

লিখেছেনঃ জান্নাতুল মাওয়া    মডেলঃ নুসরাত দিয়া

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

আরও পড়ুন

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে
মেকআপ

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে

মুখ থেকে মেকাপ তোলার জন্য এতদিনে নিশ্চয়ই বাজারের সমস্ত কিনজিং পণ্য একবার করে ব্যবহার করে ফেলেছেন ! এখনও নিশ্চয়ই কেউ কেউ সবচেয়ে ভালো মেকাপ রিমুভারট...

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?
মেকআপ

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায়...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

…