গরমেও থাকুন সুন্দর আর টিপটপ

sub-editor · Aug 01, 2016 · 1 min read

গরমেও থাকুন সুন্দর আর টিপটপ

সময়ের সাথে তাল মিলিয়ে এই গরমেও আপনি যাতে সুন্দর আর সুস্থ থাকতে পারেন তার জন্য অল্প এবং সহজ কিছু সাধারণ নিয়ম মেনে চলুন। মহানগরীর হাসফাঁস গরমেও আপনি ফুরফুরে থাকতে পারবেন।

গরমে আপনার ত্বকেও বেশী ময়লা লাগে। ঘামে বেশী তেল চিটচিটে ভাব হয়। ত্বক অতি দ্রুত শুষ্ক হয়ে ওঠে। আর সূর্যরশ্মির অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব তো আছেই। তাই আপনার ফ্রিজে একটি গোলাপজল সবসময় রাখুন। রোঁদ থেকে বাসায় ফিরে মুখে চোখে গলায় এই গোলাপজলের স্প্রে করুন। একটি গোলাপ জলের স্প্রের বোতল আপনার অফিসেও রাখতে পারেন যাতে সময় সুযোগ পেলে মুখে একটু স্প্রে করে নিতে পারেন। আপনার ত্বক আদ্র, মসৃণ আর মোলায়েম থাকবে।

 [picture]

গমমের মজার ফল তরমুজ এর খোসা ফেলে না দিয়ে দু 'এক টুকরো ফ্রিজে রাখুন। রোঁদে পুড়ে ঘরে ফিরে তমুজের খোসা মুখে একটু আস্তে আস্তে ঘষে লাগান আর এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন ত্বক কত নরম আর মোলায়েম লাগবে।

গরমে আপনার পোশাকের দিকে বিশেষ নজর দিন। গরমে সুতি কাপড় এর বিকল্প নেই। এটা দিয়ে আপনার শরীরে বাতাস ভালভাবে চলাচল করতে পারবে আবার আপনার গায়ে বেশী ঘামও হবে না। ফলে আপনি ঘামের দুর্গন্ধ  থেকে সহজেই রেহাই পাবেন।

গরমে যথা সম্ভব তৈলাক্ত মেকআপ ব্যবহার থেকে বিরত থাকুন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে কিছুক্ষন পর পর ভিজা টিস্যু দিয়ে মুখ মুছে নিতে ভুলবেন  না। হাতের ব্যাগে পরিষ্কার নরম সাদা ছোট সুতির রুমাল রাখুন।

গরমের দিনে ত্বক ও শরীর সুস্থ রাখার আর একটি প্রয়োজনীয় উপায় হল আপনি সাথে অবশ্যই পানির বোতল রাখবেন। চলতে ফিরতে বা আপনার অফিসেও কিছুক্ষন পর পর পানি পান করুন। গরমে ঘামের কারনে শরীর  থেকে প্রচুর পরিমানে পানি বের হয়ে যায়। ফলে শরীর নিস্তেজ হয়ে পড়ে আর ত্বকও রুক্ষ হয়ে ওঠে। তাই বেশী পরিমাণ পানি পান করে আপনি শরীরের সতেজতার পাশাপাশি ত্বকের সজিবতাও রক্ষা করতে পারবেন।

গরমে সূর্যের দাবদাহে অনেকের চোখে জালা হয়। আবার ধুলোবালি বেড়ে যাওয়ার কারনে চোখের উপরে চাপও বেশী পড়ে । ঘরের বাইরের নানা কাজে বের হওয়ার সময় গরমের দিনে সানগ্লাস ব্যবহার করতে কখনও ভুলবেন না। আপনি যদি বার বার সানগ্লাস নিতে ভুলে যান তবে আপনার হাতের ব্যাগে একটি অতিরিক্ত সানগ্লাস রেখে দিন। রোঁদ থেকে ফিরে চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। চোখকে ঠাণ্ডা করতে আবার রোঁদে পোঁড়া দাগ দূর করতে ব্যবহার করা টি ব্যাগ ফ্রিজে জমিয়ে রাখুন।  রোঁদ থেকে ঘরে ফিরে এই টি ব্যাগ চোখের উপরে রেখে একটু শুয়ে থাকুন। চোখ ঠাণ্ডা হওয়ার সাথে সাথে ডার্ক সার্কেলও দূর হবে। আর চোখ ঠাণ্ডা করার এবং চারপাশের কালো দাগ দূর করার জন্য শসার ব্যবহার তো চিরাচরিত ।

আজকাল কিন্তু ইউভি ছাতা পাওয়া যাচ্ছে সব জাইগায়। ছোট একটি ছাতা সানগ্লাসের মতো আপনার ব্যাগে রাখুন। বিশের করে কলেজ বা বিশ্ববিদ্যালয়য়ের মেয়েদের জন্য এটি খুবই জরুরী। এদিক সেদিক ঘোরাফেরায় আপনার ছাতা আপানার মাথায় যেন ছাঁয়া হয়ে থাকে আর ত্বকের জন্য হয়ে ওঠে রক্ষাকবজ।

ছবি - ফেমফ্যাক্টরি.কম

লিখেছেন - রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

রঙ্গীন সঙ্গী - ছাতা
ফ্যাশন

রঙ্গীন সঙ্গী - ছাতা

প্রখর রোদ থেকে শরীর বাঁচাতে প্রয়োজন একটি ছাতার। আরো একটু বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে ছাতা শুধু রোদের তাপ থেকেই রক্ষা করে না, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থে...

জেনে নিন সানগ্লাস ব্যবহারের কিছু নিয়ম-কানুন
ফ্যাশন

জেনে নিন সানগ্লাস ব্যবহারের কিছু নিয়ম-কানুন

সূর্যের আলো থেকে চোখ রক্ষাই কেবল সানগ্লাস পরিধানের উদ্দেশ্য নয়, এটি আপনার ফ্যাশন-সচেতনতার মাপকাঠিও বটে। আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে আপনার চোখের স...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস
ফ্যাশন

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-ক...

আরও পড়ুন

সামার ফ্যাশন - ২০১৮
ফ্যাশন

সামার ফ্যাশন - ২০১৮

"ঋতুর রঙের সাথে মিলিয়ে থাকুন আরামদায়ক এবং ফ্যাশানেবল" ছয় ঋতুর দেশ বাংলাদেশ, তবু বছর জুড়ে গরমের দাপট থাকে। এর মধ্যে আমাদের প্রতিদিন নানা কাজে, অফিসে,...

বর্ষায় সাথে নিন পছন্দের ছাতাটি
লাইফ স্টাইল

বর্ষায় সাথে নিন পছন্দের ছাতাটি

সেই ছোট্টবেলার বৃষ্টির দিন গুলোর কথা কি মনে পরে আপনার? আকাশের এক কোণে যখন কালো মেঘের ঘনঘটা চলে, তখন বন্ধুদের সাথে হৈ চৈ করে মাতে নি এমন কাউকে হয়তো খুঁ...

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?
লাইফ স্টাইল

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?

আমরা মেয়েরা আমাদের ব্যাগে নানারকম জিনিসপত্র নিয়ে ঘুরি, কিছু প্রয়োজনীয় আবার কিছু অপ্রয়োজনীয়, তাই না? এই ব্যাগেই ক্যারি করতে হয় দরকারি জিনিসগুলো। যখন বা...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

রোদ থেকে বাঁচুন | ৪টি উপায়ে দূর করুন বিরক্তিকর কালো দাগ!
ত্বকের যত্ন

রোদ থেকে বাঁচুন | ৪টি উপায়ে দূর করুন বিরক্তিকর কালো দাগ!

প্রতিদিন নানা কারণে আমাদের ঘরের বাইরে যেতে হয়। আর শীত, গ্রীষ্ম বা বর্ষা... মোটকথা যে সময়ই হোক না কেন, বাইরে গেলে রোদের হাত থেকে বাঁচার কোন উপায় নেই।...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

…