রোদ থেকে বাঁচুন | ৪টি উপায়ে দূর করুন বিরক্তিকর কালো দাগ!

superman, মেরী · May 21, 2013 · 1 min read

রোদ থেকে বাঁচুন | ৪টি উপায়ে দূর করুন বিরক্তিকর কালো দাগ!

প্রতিদিন নানা কারণে আমাদের ঘরের বাইরে যেতে হয়। আর শীত, গ্রীষ্ম বা বর্ষা... মোটকথা যে সময়ই হোক না কেন, বাইরে গেলে রোদের হাত থেকে বাঁচার কোন উপায় নেই। রোদ থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই না করি কিন্তু শেষ রক্ষা বুঝি আর হয় না। রোদ আর গরম  দুটো মিলে আমাদের ত্বকের উপর বিরূপ প্রভাব ফেলে। আমাদের ত্বকের উপরের স্তর খুবই পাতলা এবং সংবেদনশীল তাই রোদ থেকে বাঁচুন কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করে। আজকের আর্টিকেলে আমরা রোদ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করবো। চলুন তবে জেনে নেই এবার.....

রোদের ক্ষতিকর দিকগুলো কী কী?

রোদের তাপে ক্লান্ত - shajgoj.com

রোদে পুড়লে শুধুই কি গায়ের রঙ কালো হয়ে যায়? যদিও এই এক চিন্তাতেই আমাদের জীবনে সূর্যের ঝলমলে আলোতেও অন্ধকার নেমে আসে। ত্বক কালো হওয়া ছাড়াও সূর্যের অতিবেগুনী রশ্মির কারণে আমাদের মারাত্নক ক্ষতি হতে পারে। আর সেগুলো হলো-

১. প্রতিনিয়ত রোদে পুড়লে ত্বকের উপর কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়।

২. ত্বকের উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যায়।

৩. চোখের নিচে কালো দাগ পড়ে।

রোদে পুড়ে ত্বকের উপর কালো কালো ছোপ ছোপ দাগ - shajgoj.com

৪. এছাড়াও রোদের কারণে আমাদের ত্বকে নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে।

৫. এমনকি গবেষণায় দেখা গিয়েছে, সূর্যের অতিবেগুনী রশ্মি স্কিন ক্যান্সার-এর জন্যও দায়ী।

কী করবেন?

তার মানে বুঝতেই পারছেন, সানস্ক্রিন আপনার ত্বকের রঙের সুরক্ষাতো করেই, সেইসাথে স্কিন ক্যান্সারের মতো মারাত্মক রোগের  সুরক্ষা কবজ হিসেবেও আপনাকে রক্ষা করে। না। কিন্তু দুঃখের বিষয় মাত্র ২০ শতাংশ লোক প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করেন। কিন্তু তবুও অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন কখন, কিভাবে, কেমন সানস্ক্রিন লাগাতে হয়?

কখন, কিভাবে, কেমন সানস্ক্রিন ব্যবহার করবেন?

ঘর থেকে বের হবার পূর্বে সানস্ক্রিন বা সান ব্লক লোশন লাগিয়ে বের হলে এসব সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। পূর্বেই জানিয়েছি রোদের বেগুণী রশ্মির ফলে পাঁচ ধরনের  ক্ষতি হয়ে থাকে। আর সেগুলো থেকে সানস্ক্রিন আমাদের  সুরক্ষা দেয়! বাসা থেকে বের হবার ঠিক আগেই সানস্ক্রিন লাগালে কিন্তু হবে না। বাহিরে বের হবার অন্তত ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন লাগান। রোদ থাকুক আর নাই থাকুক প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

 

প্রতিবার বাইরে যাওয়ার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে সানস্ক্রিন বা লোশন ব্যবহার করবেন। সানস্ক্রিন ক্রিম বা লোশন কেনার আগে অবশ্যই এসপিএফ (SPF)-এর মাত্রা দেখে কিনবেন। আমাদের দেশের আবহাওয়ার জন্য এসপিএফ ৩০-৫০ এর সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করা উচিত। তাপমাত্রা বাড়ার সাথে সাথে সানস্ক্রিনের সান প্রোটেকশন ট্রিকস  (Sun protection tricks) আপনার ত্বকের সুরক্ষা দিতে শুরু করে। আর অবশ্যই, আপনার ত্বকের ধরন অর্থাৎ আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক, তেমন বুঝে সানস্ক্রিন ব্যবহার করুন।

রোদ থেকে বাঁচুন ঘরোয়া কিছু সহজ টিপস মেনে!

১) টমেটো পিউরি

টমেটো পিউরি ব্যবহারে ত্বক রোদে পোড়া থেকে বাঁচবে - shajgoj.com

টমেটো এখন সবার বাসাতেই থাকে। একটি টমেটো নিয়ে পিউরি করে তার সাথে হালকা মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১ সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবেন নিজের ত্বকের পার্থক্য!

২) বরফ ঘষা

 

রোদের হাত থেকে বাঁচতে ঘরে ফিরেই মুখে বরফের টুকরা ঘষুন। এতে রোদে পোড়া ভাব কমবে।

৩) অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল লাগালে রোদেপোড়া ত্বকের উপকার হয় - shajgoj.com

অ্যালোভেরা জেল লাগালেও রোদেপোড়া ত্বকের উপকার হবে। আপনি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আবার অ্যালোভেরা পাতা থেকেও জেল বের করে ব্যবহার করতে পারেন!

৪) শসার রস

শসার রস রোদে পোড়া থেকে ত্বককে বাঁচায় - shajgoj.com

শসার রস করে তা তুলার সাহায্যে ত্বকে লাগান। চাইলে এতে অল্প লেবু্র রস মেশাতে পারেন। রোদে পোড়া ভাব দূর হয়ে ত্বক ফিরে পাবে নতুন সজীবতা!

ত্বকের যত্নে ভালো অথেনটিক সানস্ক্রিনগুলো যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত শপ.সাজগোজ.কম-এর ফিজিক্যাল শপ দু'টো এবং তাদের অনলাইন ওয়েবসাইটে পাবেন। অবশ্য আরো অনেক ভালো সানস্ক্রিনও আছে সেখান থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি!

তাই ত্বকের চিন্তায় বাহিরে বের হতে আর কোনো বাঁধা নেই! সানস্ক্রিন ব্যবহার করার সাথে সাথে আরও সতর্ক থাকতে সঙ্গে ছাতা ও সানগ্লাস রাখুন এবং রোদ থেকে বাঁচুন!

 

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

আরও পড়ুন

বাংলাদেশি আবহাওয়ার জন্য লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন খুঁজছেন?
রিভিউ

বাংলাদেশি আবহাওয়ার জন্য লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন খুঁজছেন?

‘বাইরে বের হওয়ার আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। স্কিন বেশ ফ্রেশই দেখাচ্ছে। আলাদা করে সানস্ক্রিন লাগানোর কী দরকার?’ আপনিও কি এমন ভাবছেন? তাহলে এই ভ...

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান আর ডার্ক স্পট কমছে না?
ত্বকের যত্ন

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান আর ডার্ক স্পট কমছে না?

আমরা অলরেডি জানি যে দিনের বেলায় সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। ঠিকভাবে হয়তো সানস্ক্রিন অ্যাপ্লাইও করছেন, কিন্তু তাও কেন যেন স্কিনে স্পটস দেখা দিচ্ছে...

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?
ত্বকের যত্ন

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?

বলা হয়ে থাকে, দিনের বেলা সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। বাইরে বের হওয়ার আগে কিংবা ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু কেন? সানস্ক্রিন অ্যা...

নিউট্রজিনা সানব্লক রিভিউ | কড়া রোদের অত্যাচার থেকে বাঁচার উপায়!
ত্বক

নিউট্রজিনা সানব্লক রিভিউ | কড়া রোদের অত্যাচার থেকে বাঁচার উপায়!

নিউট্রজিনা সানব্লক রিভিউ লেখার আগে সানস্ক্রিন ব্যবহার করাটা যে কতটা জরুরি সেটা যখন ভালোভাবে বুঝতে পারি তখন আমি পড়ি ক্লাস নাইনে! সেইবার প্রথম বার্ষিক ক...

সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা
ত্বকের যত্ন

সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা

বাড়ির বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে কত কিছু নিয়ে ভাবতে হয়, তাই না? ওয়াটার বোতল, সানগ্লাস, ছাতা সবকিছু ঠিকমতো ব্যাগে নিয়েছেন, কিন্তু সানস্ক্রিন সাথে নেও...

…