নিস্প্রাণ হাত-পায়ে আনুন কোমল চনমনে ভাব

sub-editor · Nov 22, 2015 · 1 min read

নিস্প্রাণ হাত-পায়ে আনুন কোমল চনমনে ভাব

বেশ কয়েক দিনের অযত্নের ছাপ গেড়ে বসেছে হাতের চামড়ায়। পা-জোড়ার দিকে তো তাকানোই মুশকিল,  এতো কাহিল দশা। সজীবতার ছিটে ফোঁটাও আর দেখা যাচ্ছে না ত্বকে। দিন দিন আরো নির্জীবতায় মিইয়ে যাচ্ছে ত্বক আপনার। আবার খুব বেশি সময় নিয়ে অনেক আয়োজন করে ত্বকের চর্চা করাটাও হয়ে ওঠে না কখনো। তাই একটু সহজ পথে সমাধান খুঁজছেন। যাতে সময় নিয়েও চিন্তা না হয়, আর পরিশ্রমের ঝক্কিও পোহানো না লাগে।তেমনই একটি সহজ ঘরোয়া উপায়ের কথা এখানে বলা হচ্ছে।

খুব সহজে রুক্ষ চামড়ায় মসৃণতা আনতে বেশ কার্যকরী এই পদ্ধতিটি। মজার বিষয় হলো, খুব বেশি ঝামেলাও পোহাতে হবে না এটা করতে।ঘরে থাকা আপনার চিরচেনা একেবারেই সাধারন উপকরণগুলো দিয়ে ইচ্ছে পূর্তি হয়ে যাবে আপনার।

[picture]

কী কী লাগছে তবে দেখে নিন এবার -

  • নারকেল তেল
  • লবণ
  • লেবু
  • কুসুম গরম পানি
  • গ্লিসারিন, গোলাপজল অথবা ময়েশ্চারাইজিং লোশন

যেভাবে করবেন -

হাতের তালু বাবাটিতে আপনার প্রয়োজন অনুযায়ী লবণ নিন। হাত এবং পায়ের জন্য একচা - চামচের খানিকটা বেশি লবণ দরকার হবে। কেবল হাতের জন্য আধচা - চামচেই হয়ে যাবে।

এবার তাতে নারকেল তেল ঢালুন। একটু মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন ভালো করে। এবার আলতো ভাবে ম্যাসাজ করতে থাকুন। দুই/তিন মিনিটের জন্য ম্যাসাজ করতে পারেন বা চাইলে আর সামান্য বেশি সময়ও নিতে পারেন আপনি।

লেবুর ব্যবহার এখানে আপনার ইচ্ছে অনুযায়ী হতে পারে। ত্বক থেকে দাগ - ছোপ দূর করার থাকলে মিশ্রণে কিছুটা লেবুর রস যোগ করে নিন কেবল।

ম্যাসাজ করা শেষে পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে হাত - পা ডুবিয়ে রাখুন। ওই পানিতেই ধীরে ধীরে ত্বক থেকে মিশ্রণ ছাড়িয়ে নিন।আরেকবার পরিষ্কার পানিতে ধুয়ে শুকনো করে মুছে ফেলুন।

নিজের ত্বকের ব্যাপক পরিবর্তন আপনার মনোযোগ কেড়ে নেবে তখনই। খুব সাথে - সাথেই চামড়ায় কোমলতা টের পাবেন আপনি।বিশেষ করে বহু দিন যদি রুক্ষ নিষ্প্রাণ ত্বক দেখে থাকেন তবে হুট করে এই মোলায়েম ভাবটা আপনাকে অবাক করবে নিঃসন্দেহে।

হাত মুছে নিয়ে এবার পছন্দ বা দরকার মতন ময়েশ্চারাইজিং করুন। ডিপ ময়েশ্চারাইজিং এর জন্য গ্লিসারিন ব্যাবহার করতে পারেন, কয়েক ফোঁটা গোলাপজল মিলিয়ে।বা নিজের প্রিয় লোশনেই শেষ করুন ত্বকচর্চার পাট।

বিশেষ করে শীতের এমন রুক্ষতার মৌসুমে এই উপায়টি যেকারোই ভীষণ উপকারে আসবে। কয়েক দিনের টানা প্রয়োগ দীর্ঘ সময়ের নির্জীব ত্বকে প্রাণ ফিরিয়ে আনবে।নারকেল তেল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজিং হিসেবে  খুব কার্যকরী, সাথে লবণ ত্বকের মৃতকোষ দূর করে দিচ্ছে স্ক্রাবিং এর মাধ্যমে। হাত-পায়ের পুরনো মলিনতা চটজলদি কাটিয়ে দিয়ে ত্বকে চনমনেভাব নিয়ে আসতে এই পদ্ধতিটি সত্যিই দারুণ।

 ছবি - হ্যান্ডফুটস্পাকো  ডট ইউকে

লিখেছেন – মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব
চুলের যত্ন

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব

বিশ্বের উপকূলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের মানুষ তাদের ঝলমলে কালো এবং ঘন চুল নিয়ে গর্ববোধ করতে পারেন তার কারণ তারা হাজার হাজার বছর ধরে নারকেল তেলের...

আরও পড়ুন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক
চুলের যত্ন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক

চুলের অবস্থা একটু খারাপের দিকে গেলেই মা বলতেন কি এখনও বলেন নিয়মিত নারকেল তেল দিলে তো এই অবস্থা হতো না !! আমার কাছে মনে হতো নারকেল তেল যে আসলেই চুলের য...

ত্বকের যত্ন

চুল তো বুঝলাম! কিন্তু ত্বকের যত্নে নারকেল তেল আসলে কতটুকু কার্যকরী

সাজগোজে চোখ বোলানো হচ্ছে তো। যারা নিয়মিত পাঠক তারা তো ইতোমধ্যেই জেনে গিয়েছেন চুলের যত্নে নারকেল তেলের বিকল্প আর কিছুই হতে পারে না। তবে চুলের পাশাপাশি...

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!
এজিং

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!

"উফফ!! একী!! মুখে বয়সের ছাপ পড়ে গেছে!! এটা কোত্থেকে এলো?? একে কিভাবে বলিরেখা থেকে মুক্তি পাবো???" আপনি কি এভাবে আপনার ত্বকে ক্রমাগত বয়সের ছাপের লক্ষণ...

অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক জানেন কি?
সুস্থতা

অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক জানেন কি?

আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় লবণ একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। এটি দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে, আবার পেশি সংকোচন, দেহের মধ্যস্থিত সোড...

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!
চুলের যত্ন

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!

আমাদেরএই কর্মমুখী ব্যস্ত জীবনে বেশিরভাগ সময়ই আমরা নিয়মিত আমাদের চুলের যত্ন ঠিক মতো নিতে পারি না। দীর্ঘ দিনের অযত্নে চুল হয়ে যায় রুক্ষ প্রাণহীন। চুলের...

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!
চুলের যত্ন

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!

আমি আজকে সকালে নার্সারি থেকে একটা গোলাপের চারাগাছ কিনে এনেছি। এখন আমি যদি গাছটায় আজকে পানি দেই, সার দেই, চারাগাছের গোঁড়ার মাটিটুকুর অনেক যত্ন নেই, তাহ...

…