নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!

sub-editor · Sep 11, 2018 · 1 min read

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!

আমাদেরএই কর্মমুখী ব্যস্ত জীবনে বেশিরভাগ সময়ই আমরা নিয়মিত আমাদের চুলের যত্ন ঠিক মতো নিতে পারি না। দীর্ঘ দিনের অযত্নে চুল হয়ে যায় রুক্ষ প্রাণহীন। চুলের যত্নে নারকেল তেলের উপরে আর কিছু হতেই পারে না। আমার কাছে মনে হয়, তার জন্যে প্যারাসুট অ্যাডভান্সড নারকেল তেলই বেস্ট। কারণ এটি একদম খাঁটি নারকেল থেকেই বানানো হয়। একদম পিওর কোকোনাট অয়েল বলতে পারেন।

চলুন তবে চুলের ঝলমলে সুন্দর ভাব ফিরিয়ে আনতে আজ এই তেল ব্যবহার করেই ঘরে তৈরি করে ফেলা যায় সহজেই এমন দু'টি নারকেল তেলের হেয়ার মাস্ক নিয়ে আজ কথা বলা যাক, কেমন?

১) নারকেল তেল ও রসুন

উপকরণ-

  • ৪-৫ টেবিল চামচ প্যারাসুট অ্যাডভান্সড নারকেল তেল
  • রসুনের রস আথবা রসুন গুঁড়ো
  • কাটা রসুনের কোয়া

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-

৪-৫ টেবিল চামচ প্যারাসুট অ্যাডভান্সড নারকেল তেল কুসুম গরম করে নিন। তারপর এক চা চামচ রসুনের রস অথবা রসুন গুঁড়ো তেলের সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন একদম মিহি হয়।

প্রথমে রসুনের কোয়া দুই ভাগ করে নিয়ে মাথার তালুতে আস্তে আস্তে ঘষে ঘষে লাগাতে হবে। তারপর রসুন ও তেলের মাস্ক-টি আলতোভাবে মাথার তালুতে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ। এতে করে মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, চুল পড়া কমে ও চুলের গোঁড়া মজবুত হয়। এভাবে ২-৩ ঘণ্টা রেখে দিন ( চাইলে সারা রাতও রাখতে পারেন)। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ভালোভাবে। এটি চুলে কন্ডিশনার এর কাজও করে। সপ্তাহে ১-২ দিন প্যাক-টি ব্যবহার করুন।

উপকারিতা-

  • রসুনে মিনারেল থাকে-যেমন ক্যালসিয়াম, জিংক এবং সালফার যা আমাদের চুল গজাতে সাহায্য করে।
  • রসুনে ভিটামিন সি থাকে যা চুলের স্বাস্থ্য ভাল রাখে এবং চুলের ভিতরকার ব্যাকটেরিয়া-গুলোকে নষ্ট করে দেয় আর চুলের গোঁড়া মজবুত করে। এটি চুলের ফলিকল-গুলোকে অনেক মজবুত করে দেয়।

২) নারকেল তেল, ডিম ও অ্যাভোকাডো

উপকরণ-

  • এক কাপ প্যারাসুট অ্যাডভান্সড নারকেল তেল
  • একটা ডিম, একটি বাটিতে ফেটে নিন
  • একটা অ্যাভোকাডোর অর্ধেক, পিষে নিন বা ম্যাশ করুন

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-

সবগুলো উপকরণ একসাথে একটি বাটিতে ভালো করে মেশান। পুরো চুলে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। অবশ্যই শ্যাম্পু ও কন্ডিশনার দিতে ভুলবেন না!

সপ্তাহে ২ বার মাস্ক-টি চুলে লাগাবেন।

উপকারিতা-

  • অ্যাভোকাডোতে আছে ভিটামিন এ, ডি ও বি৬, প্রোটিন, অ্যামিনো এসিড, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড ও আয়রন। তাই চুলের পুষ্টি যুগিয়ে দুর্বল, নষ্ট ও রুক্ষ চুলকে পুনরুজ্জীবিত করে মজবুত, ঝলমলে ও সুন্দর করে তুলতে এর জুড়ি নেই।
  • চুলের গ্রোথ বাড়াতে এটি অত্যন্ত কার্যকরী। এর ভিটামিনস ড্যামেজড স্ক্যাল্প-কে রিপেয়ার করে চুলকে বড় করতে সহায়তা করে।
  • এছাড়াও অ্যাভোকাডো চুলকে খুশকিমুক্ত রাখতেও খুবই কার্যকরী।
  • ডিমে আছে প্রোটিন, ভিটামিন এ ও ডি যা চুলকে ময়েশ্চারাইজ করে, গোঁড়া মজবুত করে তোলে, চুলের গ্রোথ বাড়ায় এবং চুল পড়া কমিয়ে চুলকে অত্যন্ত মজবুত করে তোলে।

**এবার আসি একটু নারকেল তেলের উপকারিতায়-

  • প্যারাসুট অ্যাডভান্সড নারকেল তেলে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টস, ভিটামিন ই ও কে এবং আয়রন থাকে। এই প্রত্যেকটা উপকরণ আলাদাভাবে চুলকে মসৃণ ও ঝলমলে করে। আয়রন চুলের খুশকি দূর করে। এক কথায় স্ক্যাল্প-কে উকুন ও খুশকিমুক্ত রাখতে এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে।
  • নারকেল তেলে উপস্থিত ফ্যাটি এসিড চুলের প্রোটিন হিসাবে কাজ করে।
  • এটি চুলের একদম ভিতর অবদি পর্যন্ত ঢুকে গিয়ে চুলের ড্যামেজড ফলিকল রিপেয়ার করে চুলকে মজবুত করে চুলের গ্রোথ বাড়ায়।
  • চুলের কোমলতা ও ঝলমলেভাব ফিরিয়ে আনে।
  • চুলের ফেটে যাওয়া ও ঝরে পড়া রোধ করে।
 

চুলের একটা কমপ্লিট কেয়ার যদি চান যা কিনা একই সাথে চুলকে সুন্দর ও স্বাস্থ্যজ্জল করে মজবুত করে তুলবে, এই মাস্ক দুটি হতে পারে তার জন্য পারফেক্ট সল্যুশন! তবে, একটা ব্যাপারে সব সময় খেয়াল রাখবেন যে কোন হেয়ার মাস্ক ব্যবহারের আগে মাস্ক-টি আপনার চুলে সুট করছে কি না!

আর চুলের যত্নে নারকেল তেলের কোন বিকল্প নেই। আপনার হেয়ার কেয়ার রুটিন-এ প্যারাসুট অ্যাডভান্সড নারকেল তেলকে করুন আপনার বিশ্বস্ত সঙ্গী।

 

লিখেছেন- তামান্না তাবাসসুম

ছবি- Shutterstock

সম্পর্কিত লেখা

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

বিয়ের মৌসুমে চুলের যত্ন | ৪টি প্যাকে দূর হবে আগা ফাটা ও রুক্ষতা!
চুলের যত্ন

বিয়ের মৌসুমে চুলের যত্ন | ৪টি প্যাকে দূর হবে আগা ফাটা ও রুক্ষতা!

পাশের বাড়িতে গান বাজছে। কি গান জানেন? “লীলাবালী লীলাবালী ভর যুবতি সই গো, কী দিয়া সাজাইমু তরে….”- তার মানেই হলুদ সন্ধ্যা। আর একটু দূরে এক কনভেনশন হল থে...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য ফাস্ট অ্যান্ড ইজি সলিউশন
চুলের যত্ন

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য ফাস্ট অ্যান্ড ইজি সলিউশন

চরম শীত পড়লো এবার তাই না? নরমালি চুলের যত্নে একটু রেগুলার তেল মাখা বা সপ্তাহে একবার নিয়ম করে মাস্ক ইউজ করে, এমন মানুষ খুঁজে পাওয়া ভার! আর গরমে আর স্যা...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?
চুলের যত্ন

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

দীঘল লম্বা চুলের যুগ থেকে শর্ট ব্যাংস হেয়ার স্টাইল পর্যন্ত চুলের যত্নের সব সময়ই একটা বিষয় প্রাধান্য পেয়ে আসছে আর তা হল সুস্থ চুল। সুস্থ চুল হল নিয়মিত...

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক
চুলের যত্ন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক

চুলের অবস্থা একটু খারাপের দিকে গেলেই মা বলতেন কি এখনও বলেন নিয়মিত নারকেল তেল দিলে তো এই অবস্থা হতো না !! আমার কাছে মনে হতো নারকেল তেল যে আসলেই চুলের য...

…