বিয়ের আগের রূপচর্চা

সাজগোজ সম্পাদক · Jul 02, 2013 · 1 min read

বিয়ের আগের রূপচর্চা

সামনে আপনার বিয়ে, আপনার ত্বক অবশ্যই সবার মনোযোগ আকর্ষণ করতে চাইবে। কিছু রূপচর্চা, আপনার জীবনের সব চেয়ে বড় দিনে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনার রূপসজ্জা তখনি সুন্দর লাগবে যখন আপনার স্কিন লাবণ্যময়ী থাকবে, কোন মরা কোষ থাকবে না। স্কিন এ সুন্দর করে মেইকআপ বসবে। সামনে আসছে বিয়ের মৌসুম। তো এখনি হয়ে যাক কিছু টিপস, যারা নতুন বউ হবে তাদের জন্য।

[picture]

বিয়ের ৩ মাস আগে থেকেঃ

১। বিয়ের আগে মেয়েদের প্রচুর স্ট্রেস যায়, থাকে অতিরিক্ত দুচিন্তা নতুন জীবন নিয়ে, রাত জাগা, রোদে পুরে শপিং করা। তাতে করে শরীর থেকে আয়রন, ভিটামিন স্বল্পতা দেখা দেয়। প্রতিদিন রাতে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ট্যাবলেট নেওয়া উচিত। এতে করে চুল পড়া কমবে, মুখে বাড়তি স্ট্রেস এর ছাপ পড়বে না, ত্বক ফ্রেশ দেখাবে।

২। একটা স্কিন রুটিনে চলে আশা উচিত। সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ ধোয়া, টনিং করা, ভালো দেখে ডে ক্রিম লাগানো, বাইরে গেলে সানস্ক্রিন লোশান্‌ লাগানো। রাতে একটা নাইট ক্রিম দেওয়া। বাজারে অনেক ধরনের নাইট ক্রিম পাওয়া যায়। oley , ponds নাইট ক্রিম বাংলাদেশের জন্য ভালো। রাতে আই ক্রিম লাগাতে একদম এ ভুলবেন না। সপ্তাহে ২দিন চুলে তেল দিবেন।

৩। যার কাছে সাজবেন  তাকে আগেই বুকিং দিয়ে রাখুন। মনে রাখবেন লাস্ট সময়ের জন্য কিছুই ফেলে রাখবেন না।

৪। প্রতি মাসে একবার পারলার এ গিয়ে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল করাবেন, সপ্তাহে একবার পেডিকিউর, মেনিকিউর করাবেন। মাসে দুইবার হট অয়েল মেসেজ এবং একবার প্রোটিন প্যাক লাগাবেন। এতে করে চুল এ খুশকি হবে না, চুল নরম থাকবে। ভ্রু প্লাক না করিয়ে বড় করুন, বিয়ের আগে নতুন করে ভ্রুর শেপ দিন।

৫। যদি আপনার বাহুর নিচে কালো দাগ থাকে, প্রতিদিন লেবু দিয়ে ঘষবেন, ঠোটে থাকলে কাঁচা দুধ দিয়ে ঘসবেন, কালো দাগ চলে যাবে।

বিয়ের ১ মাস আগেঃ

১। কোন দুচিন্তা না করে, বিয়ের পরের সুন্দর জীবন, নতুন জীবন এর কথা ভাববেন। কি করে জীবনটাকে উপভোগ্য করা যায় সেটা ভাববেন। মোট কথা সুন্দর চিন্তা করবেন।

২। বিয়ের আগে লাস্ট ফেসিয়াল করিয়ে ফেলুন। চুল একটু ছেঁটে নিতে পারেন।

৩। রেগুলার মুখে প্যাক লাগাবেন।

৪। প্রতিদিন রাতে দুধের সাথে কাঁচা হলুদ মিক্স করে খাবেন। এতে ত্বকের রঙ উজ্জ্বল হবে। প্রচুর পরিমাণে পানি খাবেন, কোষ্ঠকাঠিন্য থাকলে ইসবগুলের ভুসি খাবেন।

৫। এই সময় স্কিন নিয়ে কোন পরীক্ষা নিরিক্ষা না করাই ভালো, যা আগে থেকে ব্যবহার করতেন সেটা করাই ভালো। নতুন কিছু ট্রাই করা উচিত না। এতে হিতে বিপরীত হতে পারে।

৬। যাকে দিয়ে মেহেদি লাগাবেন তাকে বুক করে ফেলুন। আজকাল মেহেদি কনের একটা আকর্ষণীও পার্ট।

১ সপ্তাহ আগেঃ

১। বিয়ের ফেসিয়াল টি করে ফেলুন, সেটা হতে পারে গোল্ড, ব্রাইডাল ফেসিয়াল। পেডিকিউর, মেনিকিউর করিয়ে ফেলুন। চুল স্পা করাতে পারেন।

২। নিজেকে রিলাক্স রাখুন। বাইরে বের না হয়ে ঘরে থাকুন, গান শুনুন।

৩। প্রচুর পানি পান করুন।

৪। ভ্রু প্লাক করে ফেলুন।

৫। বিয়ের আগের এই কটা দিন প্রতিদিন হলুদ আর বেসন এর প্যাক সারা গায়ে লাগাবেন। শুকিয়ে গেলে উঠিয়ে গোসল করে ফেলবেন। এতে করে শরীর সুন্দর হবে।

দ্যা বিগ ডেঃ

১। একটা আরামদায়ক গোসল দিন। আগের রাতে ভালো একটা ঘুম দিবেন। না হলে আপনাকে আপনার  দিনে ডাল, মনমরা লাগবে।

২। সুন্দর করে সাজার আগে নিত্য দিনের মত ভালো করে মুখ ধুয়ে, টনার লাগিয়ে, ক্রিম লাগিয়ে নিন। এতে করে ভালো করে মুখে মেক আপ বসবে। গরমের দিনে বিয়ে হলে মেক আপ এর আগে ৪/৫ টা বরফ ঘষে নিবেন এবং লাস্ট এ মেক আপ সেটিং স্প্রে দিয়ে ৩/৪ বার স্প্রে করে নিবেন। এতে করে মুখ ঘামবে না।

বিয়ে নিয়ে সব মেয়ের-ই নিজস্ব স্বপ্ন থাকে। তাই দরকার-ও পড়ে বাড়তি চর্চার। কারণ সব মেয়েই চায় বিয়ের দিন তাকে পৃথিবীর সব চাইতে সুন্দরী মেয়ে লাগুক।

লিখেছেনঃ তাপসী

মডেলঃ ইপসা রহমান

সম্পর্কিত লেখা

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

আরও পড়ুন

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?
বিউটি টিপস

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

সব মেয়েদের জীবনে বিয়ের দিনটা স্পেশাল! কিন্তু বিয়ের দিনে দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে একবার হলেও শঙ্কা জাগে। যান্ত্রিক শহরে ব্যস্ত...

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

বিয়ের আগে প্রস্তুতি
ব্রাইডাল

বিয়ের আগে প্রস্তুতি

বিয়ের মত বিশেষ মুহূর্তে বর কনের দিকেই সবার নজর থাকে। আর তাই এ সময়ে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর দেখাতে চাই বিয়ের আগ থেকেই বিশেষ পরিচর্যা। বর্তমান বিয়ে...

সামাজিক বা পারিবারিক চাপে পড়ে অযৌক্তিক কারণে বিয়ে করছেন না তো?
সম্পর্ক

সামাজিক বা পারিবারিক চাপে পড়ে অযৌক্তিক কারণে বিয়ে করছেন না তো?

জন্ম-মৃত্যু-বিয়ে এই তিনটি বিষয়ই মানুষের জীবনে অজানা থাকে। তবে জন্ম ও মৃত্যু নিয়ে মানুষ যতটা না ভাবে, বিয়ে নিয়ে তার চেয়েও বেশি ভাবে। আর এই বিয়ে আর বিবা...

…