সুস্থ থাকতে সাপ্লিমেন্ট কতটা জরুরী?

সাজগোজ উপ সম্পাদক · May 11, 2014 · 1 min read

সুস্থ থাকতে সাপ্লিমেন্ট কতটা জরুরী?

সাপ্লিমেন্ট কী???

পুষ্টি সাপ্লিমেন্ট হলো এমন কিছু পুষ্টি উপাদান যা খাদ্যকে আরও সমৃদ্ধ করার জন্য এবং খাদ্যের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য খাদ্যে বাইরে থেকে যোগ করা হয় অথবা শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য মেডিসিন রুপে গ্রহণ করা হয়।

পুষ্টি উপাদান কখনো ১টি অথবা কখনো একাধিক মিশ্রণেরও হতে পারে।যেমনঃ

১।ভিটামিন,স

২।মিনারেল’স

৩।এমাইণোএসিড, ইত্যাদি।

ডায়াটারি সাপ্লিমেন্ট অনেক আকারে পাওয়া যেতে পারে- ক্যাপসুল, ট্যাবলেট, নরম জেল, তরল অথবা পাউডার। এই সাপ্লিমেন্ট গুলো যেমন পুষ্টি ঘাটতি পূরণ করে, অন্য দিকে রোগ নিরাময়ে সাহায্য করে।

সাপ্লিমেন্ট শব্দটার সাথে এখন আমরা ভালোই পরিচিত। আদতে আমরা যা খাই তা থেকেই সব রকমের ভিটামিন, মিনারেল পাওয়া উচিত। কিন্তু তার থেকে এখন কম খাবারে কতো টুকু পুষ্টি আছে বা কতোটুকু ভেজাল আছে সেটা আলোচনা করাই বোধ হয় সহজ। ফল ও সবজিতে পেস্টিসাইড ছড়নো, সয়েল কন্ডিশন খারাপ, স্টোরেজ এর সমস্যা তো আছেই। এমন কী আমরা যেভাবে রান্না করি , প্রিজারভেটিভ মিশাই, তাতেও খাদ্যগুন অনেকটা নষ্ট হয়ে যায়। অগত্যা আমাদের ভরসা সাপ্লিমেন্ট।

খাবার থেকে যে পুষ্টি আমাদের পাওয়া উচিত কিন্তু আমরা পাইনা, সাপ্লিমেন্ট আমাদের সেটাই পূরণ করে। আমাদের লাইফ স্টাইল এখন এতটা যান্ত্রিক হয়ে গিয়েছে যে খাওয়া দাওয়া নিয়ে বেশি মাথা ঘামাতে আমরা অভ্যস্থ নই। কী খেতে ভালো লাগে বা লাগেনা তা জানি কিন্তু খাবার টা কোথা থেকে আসলো , কীভাবে স্টোরেজ করা ছিল , রান্নার সময় ভালো ভাবে রান্না করেছিলো কিনা এসব খুঁটিনাটি বিষয় নিয়ে ভাবার সময় কই?? সব মিলিয়ে যা হলো পেট ভরল কিন্তু পুষ্টি বাকি থেকে গেল। এখন এরকম জীবন ব্যাবস্থায় সাপ্লিমেন্ট কতটা জরুরী তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না।

তবে অনেকের ধারনা সাপ্লিমেন্ট খাওয়া নাকি ভালোনা, প্রচুর পার্শ্বপতিক্রিয়া আছে। আমরা যে জীবন ব্যাবস্থায় আছি তার পার্শ্বপতিক্রিয়াই বা কী কম?? মাথাব্যথা, পেটেব্যথা, এলার্জি এসব এরই তো ফল। তাই শুধু সাপ্লিমেন্ট কে দোষী বললেই হবে না। হ্যা, এটা ঠিক যে সাপ্লিমেন্টস কোনও খাবারের নিজস্ব গুনকে  রিপ্লেস করতে পারেনা। কিন্তু যদি আপনাদের বেস ডায়েট ঠিক থাকে, নিয়মিত ব্যায়াম করেন তাহলে সাপ্লিমেন্টস ভালো ফল দেয়।

কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো ওজন বাড়াতে সাহায্য করে। যেমন কিছু ভিটামিন এবং মিনারেল, হেলথ্‌ ড্রিংক ইত্যাদি। আপনার শরীরের ঘাটতির কথা চিন্তা করে এগুলো গ্রহণ করলে উপকার পাওয়া যায়। তবে অপ্রয়োজনীয় ভাবে এগুলো গ্রহণে ক্ষতির সম্ভাবনা আছে। এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করা উচিত।

ভিটামিন এ, ই, ডি, সি, জিঙ্ক, ক্রমিউয়াম, ক্যালসিয়াম এর মতো মিনারেলস সাপ্লিমেন্ট আমাদের নিয়মিত দরকার। হার্টএটাক এর পর ভিট-ই খেয়ে বা ফ্র্যাকচার এর পর ক্যলসিয়াম খেয়ে লাভ কী?? এগুলো কিউরাটিভ নয় প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে নেয়া উচিত। রিকভার করার জন্য ভালো হলে ডেমেজ প্রিভেন্ট এ কতটা কাজ করবে ভেবে দেখুন। সুস্থ থাকার জন্য তাই সাপ্লিমেন্টস খাওয়া ক্ষতিকর নয়। আমাদের ডায়েট এ যা বাদ থেকে যায় আদতে কিন্তু সাপ্লিমেন্টস দ্বারা তাই পূরণ করা হয় তাই সাপ্লিমেন্টস নিয়ে ভুল ধারনা করে বসে থাকবেন না। try it to believe it .

লিখেছেনঃ ফারিয়া

ছবিঃ ইটহেলদিকোয়াইট.কম

সম্পর্কিত লেখা

ভিটামিন সাপ্লিমেন্টস ত্বক ও চুলের জন্য কি আসলেই বেনিফিসিয়াল?
বিউটি টিপস

ভিটামিন সাপ্লিমেন্টস ত্বক ও চুলের জন্য কি আসলেই বেনিফিসিয়াল?

জাপানে একটি কথা বেশ প্রচলিত আছে, মানুষের বাহ্যিক সৌন্দর্য আসে ভেতর থেকে। জাপানিজরা বিশ্বাস করে সুন্দর ত্বক ও চুলের গোপন রহস্য হলো ব্যালেন্সড ডায়েট, পর...

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?
চুলের যত্ন

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?

স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু চাইলেই কি আর মনের মতো চুল পাওয়া যায়? চুল ঘন ও লম্বা হবে, চুলের গোড়া শক্ত থাকবে, সহজে ঝরে পড়বে না- এমনটা...

আয়রন ডিফেসেন্সি হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

আয়রন ডিফেসেন্সি হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আয়রন মানব শরীরের জন্য একটু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি মানব শরীরের হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা তৈরির কাঁচামাল। আজকাল প্রায়ই শোনা যায় শরীরে রক্তস...

আরও পড়ুন

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

পিরিয়ডের সময় বিশেষ পুষ্টি | কী খাবেন ও খাবেন না?
সুস্থতা

পিরিয়ডের সময় বিশেষ পুষ্টি | কী খাবেন ও খাবেন না?

পিরিয়ড প্রতিটি নারীর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি মাসের এই ৩ থেকে ৭ দিন অনেকটা রক্ত বের হয়ে যায় শরীর থেকে, যার ফলে আয়রনসহ নানা পুষ্টি উপাদান...

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!
সুস্থতা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!

রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম, সুস্বাদু , সুপাচ্য ও জীবানুমুক্ত করা। রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা, ধোয়া, পরিষ...

মিনারেল মেকাপের সেরা ব্র্যান্ডগুলো
মেকআপ

মিনারেল মেকাপের সেরা ব্র্যান্ডগুলো

আমরা সাধারণত যে ধরনের মেকাপ ব্যবহারে অভ্যস্ত, সেগুলো হল-প্যানকেক ফাউনডেশন, লিকুইড ফাউনডেশন, কমপ্যাক্ট, লুজ পাউডার, প্রেসড পাউডার ইত্যাদি। তবে এই মেকআপ...

শিয়ার কভার
মেকআপ

শিয়ার কভার

শিয়ার কভার একটি হাই এন্ড ফিনিশিং এর সেলিব্রিটি মিনারেল মেকাপ প্রোডাক্ট । বাইরের দেশের পাশাপাশি আজকাল আমাদের দেশেও মিনারেল মেকাপ খুব জনপ্রিয় একটি মেকাপ...

…