মিনারেল মেকাপের সেরা ব্র্যান্ডগুলো

সাজগোজ উপ সম্পাদক · Sep 12, 2014 · 1 min read

মিনারেল মেকাপের সেরা ব্র্যান্ডগুলো

আমরা সাধারণত যে ধরনের মেকাপ ব্যবহারে অভ্যস্ত, সেগুলো হল-প্যানকেক ফাউনডেশন, লিকুইড ফাউনডেশন, কমপ্যাক্ট, লুজ পাউডার, প্রেসড পাউডার ইত্যাদি। তবে এই মেকআপগুলো সাধারণত যারা একটু বয়স্ক বা যাদের বয়স ৫০+, তাদের স্কিনে স্যুট করে না এবং তাদের যে ধরনের স্কিন প্রবলেম আছে, রিঙ্কল এবং অন্য প্রবলেমগুলোর জন্য যথাযথ কভারেজ দিতে পারে না। আবার, যাদের স্কিন সেনসিটিভ, পিম্পল, রেডনেস বা অন্য কোনও প্রবলেম আছে, তারাও ইচ্ছামত যেকোনও মেকাপ ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে তারা মিনারেল মেকাপ ব্যবহার করতে পারেন। মিনারেল মেকাপ হল খুবই হালকা ধরনের পাউডার বেসড মেকাপ যা ন্যাচারাল কমপোনেনট যেমন গ্লিসারিন, ভিটামিন এবং বিভিন্ন স্কিন সফটনারিং উপাদান দিয়ে তৈরি আর তাই খুবই লাইট ওয়েটেড এবং লাইট টেক্সটারের হয়ে থাকে এবং খুব ন্যাচারাল একটা লুক তৈরি করতে সাহায্য করে। এটি স্কিনের বিভিন্ন ফ্ল কভার করা সহ নাচারাল নন- মেকাপ লুক দেয় যা বিভিন্ন ফর্মাল অকেশানের জন্য (অফিস ইন্টার্ভিউ, মিটিং)মানানসই যেখানে মেকাপ একেবারেই কম বা ন্যাচারাল হওয়া দরকার। এখানে কতগুলো জনপ্রিয় মিনারেল মেকাপ ব্র্যান্ডের বর্ণনা দেয়া হলঃ

mineral makeup 2

১. ববি ব্রাউন স্কিন ফাউনডেশন মিনারেল মেকাপ, এসপিএফ১৫-

এটি আমেরিকান এবং ইউরোপিয়ান কন্টিনেন্টের অন্যতম জনপ্রিয় মিনারেল মেকাপ ব্র্যান্ড গুলোর মধ্যে একটি। এটি পারলাইজড মিনারেল পাউডার দিয়ে তৈরি যা অসমান বা আন-ইভেন স্কিনটোন-কে কভার করে এবং ফ্ললেস লুক ক্রিয়েট করতে সাহায্য করে। এটিএসপিএফ১৫ ফর্মুলা সমৃদ্ধ যার কারণে এটি এশিয়ান স্কিন-টোন কে ও খুব ভালো ভাবে কভার বা কমপ্লিমেনট করতে পারে। এটি আলাবাস্তার, এক্সট্রা লাইট, লাইট, লাইট টু মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম টু ডার্ক, ডার্ক, ডিপ এবং রিচ কমপ্লেক্সনে পাওয়া যায়। এটির দাম পড়তে পারে ৩৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।

২. আই ডি বেয়ার মিনারেলস-

বেয়ার মিনারেলস স্কিন কেয়ার ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মিনারেল মেকাপ ব্র্যান্ড। এটি ২২০০-২৮০০ টাকার মধ্যে পাওয়া যাবে। বেয়ার মিনারেলস এর বিভিন্ন স্টার্ট আপ কিট রয়েছে যেখানে ২ টি পাউডার ফাউনডেশন, ১ টি কাবুকি ব্রাশ দিয়ে দেয়া হবে আপনার কমপ্লেক্সন অনুযায়ী। বেশিরভাগ বেয়ার মিনারেলস প্রোডাক্ট, এমনকি মিনারেল মেকআপগুলোর ফিনিশিং অন্যান্য মিনারেল মেকাপের চেয়ে শাইনি ধাচের হয় আর তাই তৈলাক্ত স্কিন যাদের, তারা এটি কেনার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন।

৩. ম্যাক মিনারেলাইজ সাটিন ফিনিশ এসপিএফ ১৫ ফাউনডেশন-

ম্যাক মেকাপ ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। যদিও ম্যাক এর লিকুইড ফাউনডেশন বলতে বেশির ভাগ মানুষ স্টুডিও ফিক্স ফাউনডেশনকেই বুঝে থাকেন, তবে ম্যাক আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট হল ম্যাক মিনারেলাইজ সাটিন ফিনিশ এসপিএফ ১৫ ফাউনডেশন। এটি একটি লিকুইড ফাউনডেশন এবং এটি ন্যাচারাল সান প্রটেকশান, স্কিন কনডিশনিং প্রপারটিজ এবং ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত। এটি ২৪০০-৩০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এটি নরমাল ও শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত।

৪. শিয়ার কভার-

শিয়ার কভার মিনারেল মেকাপের মধ্যে অন্যতম জনপ্রিয় ফার্স্ট জেনারেশন মিনারেল মেকাপ এবং এটি একটি সেলিব্রিটি মিনারেল মেকাপ প্রোডাক্ট এবং হাই এন্ড ফিনিশিং ও কভারেজের জন্য বিখ্যাত। এটি অন্যান্য মিনারেল মেকাপের চেয়ে একটু দামি। এটি ২৮০০-৩৮০০ এর মধ্যে পাওয়া যাবে।

লিখেছেনঃ আনিকা আজহার

ছবিঃ  ইবে.কম, মিসাবিউটি.কম

সম্পর্কিত লেখা

শিয়ার কভার
মেকআপ

শিয়ার কভার

শিয়ার কভার একটি হাই এন্ড ফিনিশিং এর সেলিব্রিটি মিনারেল মেকাপ প্রোডাক্ট । বাইরের দেশের পাশাপাশি আজকাল আমাদের দেশেও মিনারেল মেকাপ খুব জনপ্রিয় একটি মেকাপ...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

আরও পড়ুন

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

…