গ্রীষ্মের দাবদাহে ত্বকের যত্ন নিবেন কীভাবে?

সামান্তা · May 17, 2016 · 1 min read

গ্রীষ্মের দাবদাহে ত্বকের যত্ন নিবেন কীভাবে?

এই তীব্র দাবদাহে আমরা সবাই রীতিমত অতিষ্ট। আর আমাদের ত্বকের অবস্থার কথাও আমাদের জানা আছে। এই আগুন ঝরানো রোদ আর চিটচিটে আদ্রতা মিশে আমাদের ত্বকের যে অবস্থা তা আর বিস্তারিতভাবে নাই বা বললাম । এখন কথা হচ্ছে যে, কী এমন ঘরোয়া উপায় আমরা অবলম্বন করতে পারি যা আমাদের ত্বককে এই গ্রীষ্মেও করে তুলবে সঞ্জীবিত। চলুন জেনে নেই কীভাবে গ্রীষ্মের দাবদাহে ত্বকের যত্ন নিবেন তা বিস্তারিত।

একটা কথা প্রথমেই জানিয়ে রাখি যে ত্বককে সুন্দর রাখতে শুধু এক্সটারনাল কেয়ার নিলেই হবে না, তার সঙ্গে অভ্যন্তরীণ কেয়ার ও খুবই জরুরি। আর শরীরকে ভেতর থেকে উজ্জীবিত করতে পানি খাওয়া অত্যন্ত জরুরি। এই প্রখর গরমে যত পারেন পানি গ্রহণ করুন। রোজা রাখছেন যারা তারা ইফতারের সময় পর্যাপ্ত পানি গ্রহণ করবেন। সেহরি পর্যন্ত সময়টাতে পর্যাপ্ত পানি পান নিশ্চিত করবেন যাতে সারা দিন রোজায় আপনার পানি স্বল্পতা দেখা না দিতে পারে। পানি খাবার সময় একটা কথা মনে রাখবেন যে পানি প্রত্যেক ১ ঘণ্টা অন্তর  অন্তর ১ গ্লাস করে খাবেন, আর সবার চেয়ে ভাল হয় যদি সকাল বেলা ঘুম থেকে উঠবার পর খালি পেটে ২ গ্লাস পানি খেতে পারেন। রোজদাররা সেহরির সময় খাওয়ার পরে পানি পান করে নেবেন। তাতে শরীরের সিস্টেম সুচারুভাবে চলবে । পানি আমাদের শরীরকে ডিটক্সিফাই করে, আর হাইড্রেট করে।

গ্রীষ্মের দাবদাহে ত্বকের যত্ন নিতে ফেসপ্যাক

(১) তৈলাক্ত ত্বকের ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের বেসন, হলুদ এর ফেইসপ্যাক - shajgoj.com

একটি পাত্র নিন, আর তাতে ২ চামচ বেসন, ১ চামচ হলুদ, ১ চামচ মধু আর একটু কাঁচা দুধ এক সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি লাগাবার আগে মুখমণ্ডল ভাল করে ক্লিন করে নিন পানি দিয়ে, তারপর পুরো মুখে ভাল করে লাগান। গলাও বাদ দেবেন না। এভাবে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। এরপর কুসুম কুসুম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন। একটি ওয়াশ ক্লথ ভাল করে কুসুম পানিতে ভিজিয়ে মুখে ঢাকা দিন। এতে মুখের পোরগুলো খুলে যাবে, আর আপনার ত্বক ভালোভাবে শ্বাস নিতে পারবে। এবার মুখে একটু বরফ ঘষে নিন। ব্যস, আপনার তৈলাক্ত ত্বক এর পরিচর্যা সম্পূর্ণ। এবার জাস্ট বাইরে বের হবার আগে অবশ্যই সানস্ক্রিন লোশান ব্যবহার করবেন।

(২) ড্রাই ত্বকের পরিচর্যায়

ড্রাই ত্বকের জন্য ওটমিল ফেইসপ্যাক - shajgoj.com

যে মেথড এ তৈলাক্ত ত্বক এর যত্ন নিতে বলেছি ঠিক সে ভাবেই ড্রাই স্কিন বা শুষ্ক ত্বকের যত্ন নেবেন, শুধু ফেইস প্যাকটা আমি জানিয়ে দিচ্ছি আলাদা করে। আর সব মেথড একই থাকবে। একটি পাত্রে ১ চামচ মধু, ১ চামচ অ্যালোভেরা এক্সট্রাক্ট, আর ২ চামচ ওটমিল নিয়ে একটি মিশ্রণ বানান। তারপর সেটি ক্লিন মুখে লাগান। গলা বাদ দেবেন না। ২০ মিনিট পর এবার কুসুম পানি দিয়ে  ঘষে ঘষে তুলে ফেলুন। এরপর একই মেথড ফলো করুন, যা আমি তৈলাক্ত ত্বক এর সময় করতে বলেছি।

(৩) নরমাল ত্বকের জন্য ফেইসপ্যাক

নরমাল ত্বকের জন্য শসা, দুধ ও টমেটোর ফেইসপ্যাক - shajgoj.com

একটি পাত্রে টমেটো পেস্ট , শসার পেস্ট এবং কাঁচা দুধ নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।  তারপুর পুরো মুখে আর গলাতে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে  দেবেন, তারপর কুসুম পানি দিয়ে তুলে ফেলবেন। এর পরের মেথড একই যা উপরে তৈলাক্ত আর ড্রাই ত্বকের ক্ষেত্রে যা লিখেছি, সেটাই  ফলো করুন।

এত গেল গ্রীষ্মের দাবদাহে ত্বকের যত্ন নিতে বাহ্যিক রূপচর্চার কথা যা করবেন কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে। এবার দেখে নেওয়া যাক শপ সাজগোজ এর কিছু প্রডাক্টস যেগুলো গ্রীষ্মের দাবদাহে ত্বকের যত্ন নিতে খুবই কার্যকরী। চলুন দেখে নেই প্রডাক্টসগুলো...

গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমানে শাক-সবজি আর মৌসুমি ফল অবশ্যই খাবেন, আর ভাজা ভুজিটা একদম ত্যাগ করুন। মনটা সব সময় খুশী রাখার চেষ্টা করুন।

আশা করি সবাই ভালো থাকবেন।

ছবি - সংগৃহীতঃ Shutterstock

সম্পর্কিত লেখা

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!

পিম্পল তৈলাক্ত ত্বকের নারীদের জন্য সবচেয়ে ভয়ংকর একটি স্কিন প্রবলেম। তৈলাক্ত ত্বকের জন্য এমনিতেই একটু বেশি যত্নের প্রয়োজন পরে। একটি নির্দিষ্ট পরিমাণ তে...

আরও পড়ুন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!
ত্বকের যত্ন

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!

চিকিৎসকদের চোখে তৈলাক্ত ত্বক আশীর্বাদ হলেও শীতকালে তৈলাক্ত ত্বকের সুরক্ষায় যত্নটা একটু বেশি নিতেই হয়। আবার ত্বক সারা বছর তৈলাক্ত মানে এই নয় যে শীতেও ত...

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে...

…