গ্রীষ্মকালের সাজসজ্জায় আরাম আর ফ্যাশনের মেলবন্ধন

sub-editor · Apr 25, 2018 · 1 min read

গ্রীষ্মকালের সাজসজ্জায় আরাম আর ফ্যাশনের মেলবন্ধন

গ্রীষ্মের কড়া গরমে আরাম ধরে রাখবো না ফ্যাশন, এই চিন্তায় অনেকেই কপালে ভাঁজ ফেলেন। আরাম আর ফ্যাশনের মাঝে যে সন্ধি হতে পারে, সেটা জানা নেই অনেকেরই। অনুষ্ঠান মানেই যাদের কাছে ভারী উপাদান আর জমকালো কাজের পোশাকাদি, গয়নাগাটি আর চড়া সাজ, আরাম তাদের কাছে দূরের জিনিসই বটে! আবার আরামের সাথে বিন্দুমাত্র সমঝোতা না করার অভ্যাস যাদের, তারা ফ্যাশন জলাঞ্জলি দিয়ে থাকেন প্রায়ই। অথচ প্রাণ তাতানো গরমের দিনের জন্যেও আছে দারুণ সব ফ্যাশন ট্রেন্ড। হালকা উপাদানের পোশাক আর স্নিগ্ধ সাজেই নজরকাড়া থাকতে পারেন এই মৌসুমে।

মিষ্টি, নরম রঙগুলো খেলে উঠুক বসনজুড়ে। রোদের অত্যাচারে চোখ এমনিই ঝলসে যেতে চায়, উৎকট সব রঙ দেখিয়ে চোখকে বাড়তি যন্ত্রণা না দেয়াই শ্রেয়। পিচ, সাগর নীল, ফিরোজা, হালকা গোলাপি, হালকা সবুজ, জলপাই, চাপা বাসন্তী, চাপা সাদা- এই রঙগুলো যেকোনো উৎসবের দিনেও ফুটফুটে দেখাবে। আর সাদা তো গরমের দিনের সবচেয়ে আরামের রঙ। সাদা মিলেও যায় বেশিরভাগ রঙের সাথেই, তাই পোশাক পছন্দ করতে সাদার সাথে অন্যান্য রঙের মিশেল বেছে নিন নিশ্চিন্তে।

[picture]

নরম খাদি কাপড়, প্রাকৃতিক তন্তুর কাপড়, ন্যাচারাল ডাই করা শাড়ি, কামিজ, তাঁতের শাড়ি আর থ্রি-পিস, গরমের দিনের জন্য বেশি আরামের। তাঁতের একটু নকশাদার শাড়ি আর থ্রি-পিস অনুষ্ঠানপর্বের আদর্শ পোশাক হতে পারে। সুতি কাতানের পোশাকেও উদযাপন করা যায় গরমকালের উৎসব। সহজ নিয়ম, কাপড়ের উপাদান হালকা রেখে কোনো ১/২ টি অংশে জমকালো কাজ রাখা যায়। কিংবা পুরো পোশাকজুড়েই হালকা নকশা থাকতে পারে। সালোয়ার-কামিজের সাথে কামিজে হালকা কাজ থাকলে ওড়নাটায় ভারী কাজ করা থাকতে পারে। তাতে পোশাকটা আরামদায়কও থাকবে আবার ফ্যাশনেবলও হবে। একটা হ্যান্ডপেইন্টেড শাড়িও হালকার ভেতর দারুণ জমকালো ভাব নিয়ে আসতে পারে গ্রীষ্মকালীন দাওয়াতে।

ফ্লোরাল প্রিন্ট বা ফুলেল ছাপের কাপড় গরমের দিনে তুমুল জনপ্রিয়। স্টাইলিশ শার্ট, কুর্তি তো বটেই, সালোয়ার বানাতেও পছন্দের তালিকায় থাকে এই ফ্লোরাল প্রিন্টের কাপড়। পালাজ্জোর সাথে কয়েকরঙা ফ্লোরাল প্রিন্টের খানিক ঢোলা শার্ট, একটা স্কার্ফ- আরাম আর স্টাইলের মেলবন্ধন করতে যথেষ্ট।

ভারী ধাতব অনুষঙ্গ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ এই গরমে। ছিমছাম গয়নায় সাজ সম্পূর্ণ হোক। মাটি, কাঠ, হালকা পুঁতির গয়না বা সুতায় ঝোলা লকেট- সাজপোশাকের সাথে মিল রেখে গয়না বেছে নিন এগুলো থেকে। ধাতব গয়না পরলে তা বেশ হালকা হওয়া চাই, বিশেষ করে যদি রোদের তাপে বাইরে কোথাও থাকছেন। আর নাহয় পোশাকেই সমস্ত মনোযোগ দিন এবং নিজেকে উপস্থাপন করুন এভাবেই, যাতে গয়না না থাকায় আপনার সাজের আয়োজন শূন্য না লাগে!

লিখেছেন- মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

[topbanner] ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্...

আরও পড়ুন

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম
এক্সেসরিজ

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই।...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

…