সাজুগুজুর সহজ পাঠ!

sub-editor · Mar 30, 2016 · 1 min read

সাজুগুজুর সহজ পাঠ!

সাজতে তেমন একটা ভালো লাগে না। সাজ মানেই প্রচুর উপকরণ দিয়ে নিজেকে ঢেকে ফেলা, এমন জিনিষ দেখতে দেখতেও বেশ বিরক্ত। অনেকগুলো দিন এভাবে পার করে দিয়ে কারো কারো হুট করেই সাজার প্রতি আকর্ষন তৈরি হয়। সদ্যই ছেলেমানুষি বয়সটা পার করে এসে মেয়েরা কেউ কেউ খেয়াল করে, সাজগোজ নিয়ে তাদের জ্ঞানের ঝোলা পুরোই খালি। সবে কৈশোর পেরোনো বয়সটায় এসে দাঁড়িয়ে অনেকেই দেখে, আশেপাশে পিচ্চি মেয়েগুলিও সাজতে পটু হয়ে গেছে, অথচ নিজে কিনা এখনো কিছুই চেনে না! তাতে অসুবিধাও কোথায়? নিজের যখন ভালো লাগবে, যেমন ভালো লাগবে তেমন ভাবেই শুরু হোক সাজগোজের পাঠ। অল্পস্বপ্ল করেই নিজের মতন নিজেকে সাজানো এক সময় ঠিকই শেখা হয়ে যাবে।

[picture]

সাজগোজের দুনিয়ায় নতুন পা রাখতে যাচ্ছেন, একেবারে খালি হাতে কি আর হয়? কিছু সরঞ্জাম কিনুন, বেছে বেছে, যা আপনাকে মানাবে। অন্তত এটুকু বুঝে কিনুন যে জিনিষটা আপনার বেশ পছন্দ হচ্ছে। ট্রেন্ড মেনে চলার চিন্তা বাদ থাকুক। নিজের কী ভালো লাগছে আর নিজেকে কেমন মানাচ্ছে, চিন্তা বলতে এইটুকুই আসল।

make-up-tips

বাইরে বের হতে ত্বককে সুরক্ষা দেয় এমন প্রসাধনী ব্যবহার করতে হবে যা সময় এবং ত্বকের ধরনভেদে মানিয়ে যাবে। সেটা কিন্তু সাজের বিষয় নয়, ত্বকের সাধারণ দেখভালেরই অংশ। সাজগোজের সামগ্রী হিসেবে যা কিনবেন তা হলো কাজল, লিপবাম কিংবা লিপস্টিক, ভালো লাগলে আই লাইনারও রাখতে পারেন তালিকায়।

লিপবামক আসলে সাজের অনুষঙ্গ নয় ঠিক, বরং ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ একটি প্রসাধনী। শীতকালে পর্যাপ্ত ময়েশ্চারযুক্ত এবং সবসময়ের জন্যই সূর্যরোধী একটি লিপবাম প্রয়োজনের জিনিষ হিসেবে থাকা উচিত। কিন্তু এই সাধারণ লিপবাম সাজের অংশ হয়ে যায় তখন, যখন তাতে রঙের প্রলেপ থাকে। তাই ভালো কয়েকটি রঙিন লিপবাম রাখুন কেনাকাটার তালিকায়। মিষ্টি গোলাপি,হালকা বাদামি মতন রঙগুলি বেছে নিন প্রথম দিকে ব্যবহারের জন্য। ইচ্ছে হলে লিপস্টিকও কিনতে পারেন। তবে সাজগোজের ধারনাটার সাথেই আপনার নতুন পরিচয় হতে চলেছে যখন, স্বস্তির দিকে সর্বোচ্চ নজর দিন। এই কারনেই বেছে নিন সব হালকা রঙের সামগ্রী, তা লিপবামই হোক বা লিপস্টিক।

লিপবাম বা লিপস্টিকের ছোঁয়াতেই মিটিয়ে ফেলুন আইশ্যাডো দেয়ার শখ। খানিকটা করে আঙ্গুলে লাগিয়ে চোখের পাতায় বুলিয়ে দিন কেবল। ঠোঁটের সংবেদনশীল ত্বকে আপনি যা ব্যবহার করছেন, তা আপনার চোখের পাতায়ও নিরাপদেই ব্যবহার করা সম্ভব।

Quick-Eye-Makeup-tips-and-tricks

কাজল রাখুন সবসময়। একটি নয়, দুই/তিনটি কিনুন কাজল। কালোর পাশাপাশি নীল, ছাই রঙের কাজলও পরুন, ভালো লাগবে বেশ। এমন রঙগুলি একটুও উগ্র নয়, বরং সহজেই আপনার সাজে অন্য মাত্রা এনে দিতে সক্ষম।

কাজলের হালকা টানেই আপনার সাজুগুজুর অভ্যাস হতে থাকুক রোজ। পুরো খালি চোখের চেয়ে ওই একটুখানি কাজলই চেহারায় বদল এনে দেবে, খুব সামান্য হলেও।একটু আয়োজন করে চোখ সাজানোর ইচ্ছা হলে চোখের কোলে কাজল দেয়ার পাশাপাশি চোখের পাতায়ও রেখা বরাবর আই লাইনারের আঁচড় কাটুন, যদি এখনি সোজা করে লাইনার দেয়ার হাত থাকে আপনার! চোখের কোলে কালো কাজল দিলেন, তো চোখের নিচে সামান্য নীল বা ছাই রঙের কাজল বুলিয়ে মিশিয়ে দিন ভালো মতন। তাতেও বেশ লাগবে দেখতে।

লিপবাম লাগানোর পর যদি ঠোঁট চিটচিটে লাগতে থাকে, তবে নরম কাপড় বা টিস্যু দিয়ে চেপে শুকনো করে নিন খানিকটা। লিপস্টিকের ক্ষেত্রেও এটাই করণীয়। তবে লিপস্টিক এর রঙ ধরে রাখতে ঠোঁট টিস্যুতে চেপে নিয়ে আঙ্গুলের ডগায় করে সামান্য পাউডার লাগিয়ে নিন ঠোঁটে, তারপর ভালো মতো মুছে ফেলুন। অনেকটা সময়ের জন্য ঠোঁট ঝরঝরে থাকবে।

সাজের সহজ পাঠ শেখা হয়ে গেলো তবে। এবার শুরু হোক আপনার সাজুগুজুর পালা!

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

ছবি - ফটোলিয়া.কম

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?
বিউটি টিপস

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?

লিপবাম হ্যাকস! সেটা আবার কী? শীতকালেই আমরা সবচেয়ে বেশি লিপবাম ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। কারণ, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর ফলে আমা...

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?
মেকআপ

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?

মেকআপ করতে ভালবাসেন বা নাই বাসেন, কিন্তু কাজল দিয়ে চোখ দুটি সাজাতে পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। চোখের সাথে কাজলের সম্পর্কটা কিন্তু যুগ যু...

আরও পড়ুন

কাজল কালো চোখের কাজল সমাচার
চোখের সাজ

কাজল কালো চোখের কাজল সমাচার

কাজল নারীর সাজসজ্জার জন্য যেন এক অবিচ্ছেদ্য অংশ। শুধু মাত্র একটু কাজলের ছোঁয়ায় বাঙালি নারীরা হয়ে ওঠেন আরও মায়াবী। কাজল এমনই এক প্রসাধনী যা আধুনিক...

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?
চোখের সাজ

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?

মেকআপের দুনিয়ায় নতুন করে সাদা কাজলের ব্যবহার শুরু হয়েছে প্রায় ৮-৯ বছর ধরে। নতুন করে বলছি এই কারণেই কারণ সত্তর আশির দশকে চোখের সাজে টেনে কালো কাজল দেওয়...

কাজল কালো আঁখিটি...
চোখের সাজ

কাজল কালো আঁখিটি...

কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ... কবি গুরু রবীন্দ্রনাথ ও কালো মেয়ের কালো চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন। বাঙালি সাজের অন্যতম অনুসঙ্গ ক...

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট
রিভিউ

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট

সুন্দর ঠোঁট পেতে চাই আমরা সবাই। কিন্তু অযত্নে বা বিভিন্ন কারণে অনেক সময় ঠোঁটের বেহাল দশা হয়ে যায়। আর শীতকাল এলে তো কথাই নেই! এসময় স্কিন যেমন রুক্ষ হয়ে...

…