ধূমপান ত্যাগ | মাহে রমজানই এই বাজে অভ্যাস ছাড়ার উপযুক্ত সময়

রক্তিম পলাশ · Jul 04, 2015 · 1 min read

ধূমপান ত্যাগ | মাহে রমজানই এই বাজে অভ্যাস ছাড়ার উপযুক্ত সময়

ধূমপানে বিষপান! যারা ধূমপান করেন না, তারা যেমন এটা মানেন; যারা ধূমপান করেন, তারাও এই কথা মানেন। তবে কেন এই বিষপান? মাহে রমজান এই ধূমপান ত্যাগ করার উপযুক্ত সময়। গবেষণায় দেখা যায়, একজন ধূমপায়ী বছরে যে পরিমাণ কার্বন নির্গত করেন, তা একটি ইট তৈরির চুল্লী নির্গত করতে প্রায় একই সময় নেয়! ভয়ঙ্কর তথ্য হচ্ছে, যে কার্বন ধূমপানের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে, সে কার্বন কণা আপনার দেহে বাস করবে সামনের ২৩ বছর! এত কিছু জেনেও কি ধূমপান করবেন? দুঃখজনক হলেও সত্যি, অধিকাংশ ধূমপায়ী ধূমপানের যাবতীয় ক্ষতিকারক দিক জানা সত্ত্বেও দেদারসে চালিয়ে যান ধূমপান। কী উপায়ে ধূমপান ত্যাগ করবেন তাই দেখে নেই চলুন!

ধূমপান ত্যাগ করার উপায়

ধূমপায়ী দু’ধরনের হয়ে থাকে। প্রথম শ্রেনী তারা, যারা ধূমপানে আসক্ত হওয়া সত্তেও তা ছেড়ে দিতে চান। আর দ্বিতীয় শ্রেনীর ধূমপায়ী হচ্ছে তারা, যারা মনে করেন ধূমপান ছাড়া সম্ভব নয়। যাদের ডিকশনারিতে “অসম্ভব” বলে কিছু নেই, আর যারা এই ধূমপান ছাড়তে ইচ্ছুক, এই পোস্টটি তাদের জন্যই। এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসটিই হতে পারে আপনার বদভ্যাস ত্যাগের “পারফেক্ট” সময়! বলা হয়, পবিত্রতা ঈমানের অঙ্গ। ধূমপানে আপনি থাকেন অপবিত্র। আর তাই, নিজেকে বর্জিত রাখুন ধূমপানের অপবিত্রতা থেকে, রাখুন রমজানের পবিত্রতা।

১) বাসায় ইফতার করার চেষ্টা করুন

এই রমজান মাসের প্রতিটি রোজা পালন করার দৃঢ় প্রত্যয় নিন। তাহলে দিনের পুরোটা সময় থাকতে পারছেন ধূমপানমুক্ত। ইফতার করার জন্য বেছে নিন পরিবার-পরিজন। বাইরে ইফতার করার পর অধিকাংশ সময় ধূমপান করা হয়ে থাকে। যারা সাওম পালন করেন, তারাও ইফতার করে একটি শলাকা প্রজ্জ্বলন করার লোভ সামলাতে পারেন না। তাই সচেষ্ট থাকবেন, বাসায় পরিবারের সাথে ইফতার করার জন্য। প্রয়োজনে বাইরের রেস্টুরেন্ট থেকে ইফতার এনে হলেও বাসায় ইফতার করার চেষ্টা করবেন। ধূমপান করার “ট্রিগারিং পয়েন্ট” এড়িয়ে চলার দরুন আপনার ধূমপান করার প্রবণতা কমে যাবে।

২) নামাজ ধরে রাখুন

নামাজ পড়ার চেষ্টা করুন। নিয়মিত নামাজ আপনাকে ধূমপানসহ আরো বাজে অভ্যাস থেকে দূরে রাখবে। ইফতারের পর নামাজ পড়ার চেষ্টা করুন। পাপ থেকে দূরে রাখতে নামাজ সর্বোত্তম ঔষধ। ধ্যান-চেতনায় পাপ করার ভয় নিয়ে আসুন। এতে করে ধূমপান করার স্পৃহা কমে আসবে।

৩) ইফতারের পর ধূমপায়ীদের সঙ্গ এড়িয়ে চলুন

যাদের সাথে ধূমপান করা হয়, তারা যদি ধূমপান ত্যাগ না করে তবে তাদের সাথে ইফতারের পর দেখা না রাখাই মঙ্গলজনক। দিনের বেলা তাদের সাথে সাক্ষাৎ করুন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিবারকে বেশি সময় দেয়ার চেষ্টা করুন। ট্রিগারিং পয়েন্টস, অর্থাৎ যেসব স্থানে গেলে ধূমপান সাধারণত করা হয়, সেসব জায়গায় না যাওয়ার, অথবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

নিজেকে প্রমাণ করুন। নিজেকে মেলে ধরুন ভালো কিছুর জন্য, ভালো পথ হাসিলের জন্য। নিজের জন্য না হোক, নিজের কাছের মানুষদের জন্য হলেও পরিত্যাগ করুন বিষপান।

রমজানের এই রোজা শেষে খুশির ঈদ যেন সত্যিকারের খুশিতে রাঙ্গিয়ে দিতে পারেন ধূমপানের মৃত্যু থাবা থেকে নিজেকে মুক্ত করে, সে শুভ কামনা রইলো।

 

ছবি- সংগৃহীত: blog.gov

সম্পর্কিত লেখা

ধূমপান ছাড়ার ৫ টি উপায়
সুস্থতা

ধূমপান ছাড়ার ৫ টি উপায়

অধিকাংশ ধূমপায়ীদের তামাকের নেশা প্রবল থাকে। তামাকের নেশা ছেড়ে দেয়া অনেকের পক্ষেই তাই কষ্টকর মনে হয়। তবে মনে রাখতে হবে, মানুষের ইচ্ছাশক্তির চেয়ে প্রবল...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য
বিউটি টিপস

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

রমজান হলো আত্মা ও শরীর শুদ্ধিকরণের মাস। এবার রমজান মাস গরমে পড়েছে। গরমের এই দিনে প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন...

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?
স্বাস্থ্য

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?

রমজান মাসে সেহেরি ও ইফতার ঘিরে থাকে আমাদের নানা আয়োজন। মুখরোচক খাবারের পাশাপাশি রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতারের কথাও কিন্তু মাথায় রাখতে হয়। নইলে...

আরও পড়ুন

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস
সুস্থতা

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস

পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। ইফতার নিয়ে তাই আমাদের প্রস্তুতির শেষ নেই। সারাদিন রোজা রেখে ইফতারের সময় পরিবারের সবাই একসাথে টেবিলে বসে দোয়া করা, কখন...

ক্যান্সারের ঝুঁকি কমানোর ৭টি উপায়!
সুস্থতা

ক্যান্সারের ঝুঁকি কমানোর ৭টি উপায়!

কিছু অভ্যাসে পরিবর্তন এনে সাবধানতার মাধ্যমে ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কখনও বা সাবধান হওয়ার মাধ্যমে ক্যান্সার হলেও সেটাকে নিয়ন্ত্রণে আনা...

৫টি উপায়ে পান নীরোগ দীর্ঘ জীবন (২য় পর্ব)
সুস্থতা

৫টি উপায়ে পান নীরোগ দীর্ঘ জীবন (২য় পর্ব)

ফাইবার থাকুক খাবারে নিয়মিত পেট পরিষ্কার না হওয়া শরীরের অনেক রোগের কারণ। কোষ্ঠবদ্ধতা থেকে আস্তে পারে উচ্চ রক্তচাপ, কোলন, পাকস্থলি, প্রোস্টেট এর ক্যা...

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?
এজিং

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?

বলিরেখা সম্পর্কে সাধারণত সবার একটি ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে এটি হবে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আসলেই কি তাই? অল্প বয়সে মুখে বলিরেখা যে...

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  
ফিটনেস

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  

নারীদের জন্য সবচেয়ে বিব্রতকর একটি সমস্যা হচ্ছে স্তনের আকৃতি নষ্ট হয়ে যাওয়া কিংবা স্তন ঝুলে যাওয়া। নানা কারণে এই সমস্যাটি হয়ে থাকে। বয়স, ওজন, যত্নের অভ...

রমজানের খাদ্য | ১৩টি গ্রহণীয় ও বর্জনীয় খাবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!
সুস্থতা

রমজানের খাদ্য | ১৩টি গ্রহণীয় ও বর্জনীয় খাবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!

রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সকল মুসলমানদের জন্য। রমজান এমন একটা মাস যা আমাদের ঐতিহ্য এবং অভ্যাসকে সাজিয়ে দেয় তার নিজের মত করে। সেই সাথে...

…