Revlon Colorstay Whipped Cream ফাউন্ডেশন

সাজগোজ উপ সম্পাদক · Nov 04, 2014 · 1 min read

Revlon Colorstay Whipped Cream ফাউন্ডেশন

আজকে এমন একটি ফাউন্ডেশন এর কথা বলব যেটা আমাদের দেশের আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে যায় এবং সব ত্বকের জন্য উপযুক্ত। রেভলন কালার স্টে Whipped ফাউন্ডেশন টি হচ্ছে ফাউন্ডেশন এবং মউস ক্রিম দুটোরই মিশ্রণে তৈরি। কেননা এটি দেখতে লিকুইড ফাউন্ডেশন এর মত হলেও কিন্তু এটার ব্যবহার মউস এর মত। বলতে গেলে এটি ফাউন্ডেশন এবং মউস মিশ্রণে একটি হাইব্রিড প্রোডাক্ট। আমাদের দেশে মেকাপ খুব চট জলদি ৪-৫ ঘণ্টার মধ্যেই কালো (অক্সিডাইয) হয়ে যায়, এতে করে মেয়েদের ফাউন্ডেশন বাছাই এর ভোগান্তির শেষ থাকে না। তাদের জন্যই বিশেষ করে এই ফাউন্ডেসন টি নিয়ে লিখা। এই ফাউন্ডেসন টি অক্সিডাইয একদম  হয় না  বললেই চলে। খুবই হালকা এবং প্রতিদিন ব্যবহারের জন্য খুব ই উপযোগী একটি ফাউন্ডেশন বিশেষ করে যারা অনেকসময় ধরে বাইরে থাকেন, যেমন স্টুডেন্ট দের জন্য।

Whipped ক্রিম জিনিসটি একদমই নতুন কসমেটিকস জগতে। পরিমাণে সাধারণ যেকোনো ফাউন্ডেশন অথবা মউস থেকে অনেক কম লাগে। সব চেয়ে মজার ব্যাপার হল এটি হালকা করে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে মুখে ব্লেন্ড করা যায়, কোনো ব্রাশের প্রয়োজন পড়ে না রেগুলার ব্যবহারের জন্য। আর পার্টি মেকাপ অথবা ভালো কভারেজ এর জন্য যেকোনো বাফিং ব্রাশ, স্টিপেল ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার অনেক কার্যকারী।

[picture]

ফাউন্ডেশন দেবার নিয়মঃ

যেহেতু আগেই বলেছি এটি খুব হালকা করে দিতে হয়, তাই বেশি লাগালে ঠিক মত ব্লেন্ডিং হবে না এবং কেকি লাগবে। একদম হালকা করে নিয়ে পুরো মুখে লাগাতে হবে , আর মুখের যেসব জায়গায় দাগ থাকবে সেসব জায়গায় শুধু আরেকবার ফাউন্ডেশন টি লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে দাগ গুলো সুন্দর করে ঢাকার জন্য। এটি মিডিয়াম থেকে ফুল কভারেজ দেয় তাই এই ফাউন্ডেশন এর সব থেকে বড় উপকারিতা হল প্রতিদিন এর ব্যবহার অথবা পার্টি লুক যেকোনো কিছুই এক ফাউন্ডেশন দিয়েই কাজ সেরে নিতে পারবেন। আর এটি আকারে ছোট তাই রেগুলার ব্যাগে নিয়েও ঘোরা যায়। এই ফাউন্ডেশনটি দেবার আধা ঘণ্টা পর মুখে খুব সুন্দর করে বসে যায় এবং দেখতে ফ্লওলেস লাগে। তাই বাইরে যাবার আধা ঘণ্টা আগে এটি লাগানো বেশি ভালো। Whipped ক্রিম ফাউন্ডেশনটি তে কোনও প্রকার কন্সিলার অথবা ফেস পাউডার ছাড়াই একটি সুন্দর ন্যাচারাল লুক আসে এবং এই ন্যাচারাল ভাবটি সারাদিন ধরে বজায় থাকে কোনও ধরনের অক্সিডাইয, ব্রেক আউট ছাড়া। চাইলে সেটিং পাওডার দিয়ে মেকাপটি সেট করে নিতে পারেন।

উপাদান সমুহঃ

প্রোডাক্ট এর গায়ে প্রথম উপাদান টি হচ্ছে Dimethicone, যেটা কিনা প্রাইমার এর অন্যতম প্রধান উপাদান। তাই বুঝাই যাচ্ছে এই ফাউন্ডেশন লাগালে আলাদা করে প্রাইমার লাগাতে হবে না। তাছাড়া এই উপাদানটির জন্য মুখের বড় লোমগ্রন্থিও সুন্দর ভাবে ঢেকে যাবে।যেহেতু এটার তিন নাম্বার উপদান টি হচ্ছে পানি, তো এই ফাউন্ডেশনটার টেক্সচার লিকুইড (যেটা কিনা আমি আগেই বলেছি)। এই প্রোডাক্ট এর মধ্যে কোনও শিমার অথবা গ্লিটার উপাদান নেই যাতে করে রোদে গেলে ত্বকটা একটু শাইনি লাগবে।  যারা ত্বকের মধ্যে একটা ন্যাচারাল লুক চান তাদের জন্য বেস্ট ফাউন্ডেসন বটে।

10744961_10204663906505132_1643405911_n

কোন ত্বকে কতক্ষণ স্থায়ী থাকবে ফাউন্ডেশনটি ?

যদি আপনার ত্বক শুষ্ক অথবা সাধারণ ত্বক হয় তাহলে এই ফাউন্ডেশন দিয়ে আপনি ২৪ ঘণ্টা মেকাপ বজায় রাখতে পারবেন।  আর যদি আপনার স্কিন অনেক বেশি তৈলাক্ত হয় তাহলে এই ফাউন্ডেশন দিয়ে নির্দ্বিধায় ৬-৮ ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন।

অরিজিনাল রেভলন কালারস্টে লিকুইড ফাউন্ডেশন এর সাথে রেভলন কালারস্টে Whipped ক্রিম এর পার্থক্যঃ

আমাদের দেশে অরিজিনাল রেভলন কালারস্টে লিকুইড ফাউন্ডেশনটি অনেক বেশি জনপ্রিয় মেয়েদের কাছে। কারণ অনেকটা বাজেটের মধ্যে খুব ভালো মানের এবং ভালো কভারেজ এর ফাউন্ডেশন পাচ্ছি। প্রশ্ন আসতেই পারে কেন আমরা Whipped ভার্সনটা কিনব? রেভলন কালারস্টে Whipped ক্রিম এর কভারেজ নরমাল লিকুইড এর থেকে অনেক বেশি ভালো। তাছাড়া এটি মুখে দিলে কেকি অথবা ভারী লাগে না। নরমাল ভার্সনটা কিছুটা ভারী রেভলন কালারস্টে Whipped ক্রিম এর থেকে। যাদের কাছে লিকুইড ফাউন্ডেশন মুখে ভারী লাগে, তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হল রেভলন কালারস্টে whipped ভার্সনটা। তাছাড়া নরমাল ভার্সন এর মত এটার মধ্যে কোনও কড়া গন্ধ নেই।

এই ফাউন্ডেশন তাদের জন্য যারা বাজেটের মধ্যে ভালো বিল্ডেবেল কভারেজ এর ফাউন্ডেশন চাচ্ছেন। এই ফাউন্ডেশনটি এখন আমাদের দেশেই পাওয়া যায়। যমুনা ফিউচার পার্কে খোলা  নতুন কস্মেটিক্স স্টোর Sapphire এ পাচ্ছেন এই ফাউন্ডেশনটি । তাছাড়া আরও পাবেন বিভিন্ন ব্র্যান্ড এর ইউ এস এ থেকে আমদানি করা কস্মেটিক্স।

লিখেছেনঃ তাপসী মুন

ছবিঃ হেলদিলিভহেলদিওয়ার্ল্ড

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

আরও পড়ুন

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি
মেকআপ

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি

ফাউন্ডেশন বেইজ মেকাপে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ।তাই, ফাউন্ডেশন নিয়ে সবার প্রশ্নেরও শেষ নেই। সাজগোজে সবসময়ই প্রশ্ন পাওয়া যায় যে, কোন স্কি...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

…