রুক্ষ ও নিষ্প্রভ ত্বকের কারণ ও প্রতিকার জানেন কি?

sub-editor · May 29, 2018 · 1 min read

রুক্ষ ও নিষ্প্রভ ত্বকের কারণ ও প্রতিকার জানেন কি?

“আমার ত্বক খুব তৈলাক্ত কিন্তু রুক্ষ!”, “ত্বক খুব সেনসিটিভ, কিছু ব্যবহার করতে গেলেই দানা ওঠে, চুলকুনি হয়!”, “এত তেলতেলে স্কিন কিন্তু কোন গ্লো নেই, উল্টো বয়সের আগেই ফাইন লাইনস দেখা যাচ্ছে!”, “আমার স্কিন তো একেবারেই ড্রাই, তাও আমার মাঝে মাঝেই  রুক্ষ ও নিষ্প্রভ ত্বকের ব্রণ উঠে!”

আপনাদের মাঝে হয়ত অনেকেই আছেন যারা ভাবছেন “আরে এটা তো আমার সমস্যা”! আমরা কমবেশি সবাই ত্বকের যে ৪ টি ধরন আছে (শুষ্ক, তৈলাক্ত, নরমাল এবং মিশ্র), এ সম্পর্কে ওয়াকিবহাল।  তবে উপরোক্ত সমস্যাগুলোতে যারা ভুগছেন তারা অনেক সময়ই  তাদের ত্বকের ধরন নিয়ে বেশ কনফিউজড থাকেন। সাধারণত শুষ্ক ত্বকের অধিকারীগণ সারাবছরই ত্বকের পর্যাপ্ত তেলের অভাব বা সেবাম এর অভাবে ভোগেন। ফলে তাদের স্কিনের ন্যাচারাল গ্লো নরমাল বা অয়েলি স্কিনের তুলনায় কম থাকে। কিন্তু এর ভালো দিক হচ্ছে এ ধরনের স্কিন টাইপে ব্রণের ঝুঁকি অনেকটাই কম থাকে। তবে অন্য স্কিন টাইপ যাদের, তাদের স্কিন কি কখনোই ড্রাই হয় না? আপনাদের মাঝেই হয়ত অনেকে আছেন, যাদের স্কিন খুব তেলতেলে কি­­­­­ন্তু তারপরও স্কিনের ময়েশ্চার লেভেল অনেক কম এবং ত্বকে কোন ঔজ্জ্বল্য তো নেই-ই, বরঞ্চ অকালেই যাদের মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে।

রুক্ষ ও নিষ্প্রভ ত্বকের কারণ

প্রশ্ন হচ্ছে, এমন কেন হয়?

কারণটি হচ্ছে পানিশূন্যতা বা ডিহাইড্রেটেড স্কিন। এ ধরনের স্কিনের সমস্যায় ত্বকের পানি ধারণ ক্ষমতা কমে যায়। আর সুস্থ ত্বকের জন্য ত্বকের গভীরে পানি ও তেলের ভারসাম্য বজায় থাকা জরুরী। পানিশূন্যতার ফলে ত্বকের যে নরমাল ব্যারিয়ার ফাংশন বা বাইরের ধূলোবালি, জীবাণু ত্বকের গভীরে ঢুকতে বাধা দেয়ার ক্ষমতা থাকে সেটি মূলত নষ্ট হয়ে যায়। পাশাপাশি ত্বকের নরমাল সেল টার্নওভার বা ডেড সেল রিমুভালের যে স্বাভাবিক ক্ষমতা সেটিও নষ্ট হয়ে যেতে থাকে।

ফলাফল? 
  • বাইরের পদার্থ ত্বকে সহজেই ঢুকে গিয়ে ইরিটেশন করা এবং ত্বককে সেনসিটিভ করে ফেলা।
  • যেকোনো মেকআপ বা প্রসাধনী ব্যবহারে সেনসিটিভিটি, চুলকোনি বা র‍্যাশ হওয়া।
  • ত্বকের টাইটনেস ও সহজেই চামড়া ওঠা।
  • ত্বকের গ্লো কমে যাওয়া, ডালনেস।
  • ত্বকের ময়েশ্চার লেভেল কমে যাওয়ার দরুন আরো বেশি সেবাম নিঃসরণ, ফলস্বরূপ ব্রণের ঝুঁকি বেড়ে যাওয়া (এমনকি শুষ্ক ত্বকেও)।
  • ত্বকে একইসাথে শুষ্ক এবং তৈলাক্তবোধ হওয়া।

এবার বুঝলেন তো, শুরুতেই আমরা যে সমস্যাগুলোর কথা বলেছিলাম তার পেছনে মূল কারণটি কী...

এবার প্রশ্ন হচ্ছে আপনার ত্বক কি শুষ্ক নাকি পানিশূন্য তা কিভাবে বুঝবেন?

উত্তরটি হচ্ছে পিঞ্চ টেস্ট (Pinch Test)। শরীরের পানিশূন্যতার মাত্রা মাপার জন্য যে টেস্ট করা হয় এক্ষেত্রেও সেই একই টেস্ট করতে হবে। হাতের ওপরের পৃষ্ঠে চামড়া ধরে ছেড়ে দিবেন। যদি চামড়া সহসাই আগের অবস্থানে চলে আসে তবে আপনার ত্বকের ময়েশ্চার বা পানির পরিমাণ ঠিক আছে, শুধু আপনার ত্বকের ধরন হয়ত শুষ্ক। আর যদি চামড়া ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে তবে বুঝতে হবে আপনার ত্বক ডিহাইড্রেটেড বা পানিশূন্য।

নিষ্প্রভ ত্বকের প্রতিকার কিভাবে করবেন?

(১) নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন:

অনেকেই ভাবেন- "আমার ত্বক তো তেলতেলে, তাহলে ময়েশ্চারাইজারের কাজ কি?" আসলে সারাবছর স্কিন ময়েশ্চারাইজড রাখা সমানভাবে জরুরী। কেননা একটি ভাল ময়েশ্চারাইজার ত্বকের ভেতরে পানি সিল করে রাখে। ফলে একদিকে যেমন পানির লেভেল ঠিক থাকে তেমনি স্কিন হাইড্রেটেড থাকার দরুন সেবাম নিঃসরণ কন্ট্রোলে থাকে। গ্রীষ্মকালে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

(২) ভিটামিন বি সমৃদ্ধ খাদ্যগ্রহণ করুন:

বিশেষত ভিটামিন বি৩ ও বি৫ ডিহাইড্রেশন ও রিংকেলস-এর বিরুদ্ধে অনেক ভাল কাজ করে। মুরগীর বুকের মাংস, যকৃৎ, টুনা মাছ বা মটরশুঁটি থেকে ভিটামিন বি৩-এর অভাব পূরণ করা সম্ভব। অন্যদিকে মুরগীর যকৃতের পাশাপাশি ভুট্টা, ফুলকপি, লেটুস এমনকি দই হতে পারে ভিটামিন বি৫ এর আদর্শ উৎস।

(৩) প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন:

দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকার ফলে ত্বকের উপরিভাগের পানি বাষ্পায়িত হয়ে যায় ফলে সানবার্ন ত্বকে ময়েশ্চারাইজেশন বেশি জরুরী হয়ে পড়ে। এ সমস্যা থেকে বাঁচতে নিয়মিত একটি ব্রড স্পেকট্রাম সানব্লক ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

স্পেশাল কোন স্কিনকেয়ার রুটিন বা দামী কোন পণ্য নয়, আপনার একটু নিয়মিত যত্নেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ত্বক।

লিখেছেন- ডাঃ তাসনিম তামান্না হক, ডার্মাটোলজিস্ট, স্কিনেজ ডার্মাকেয়ার

সম্পর্কিত লেখা

স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কীভাবে কন্ট্রোল করা যায়?
অয়েলি স্কিন

স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কীভাবে কন্ট্রোল করা যায়?

ঘুম থেকে উঠে মুখে হাত দিতেই অনুভব করলেন কেমন যেন তেল চিটচিটে ভাব৷ নাক ও নাকের আশেপাশে জমে আছে তেল৷ সামার সিজনে এই সমস্যা বেশি হলেও অনেকের তো সারা বছরই...

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

আরও পড়ুন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে যুক্ত হচ্ছে নানা রকম ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেগুলোর মধ্যে অন্যতম হলো অ্যান্টি অক্সিডেন্ট। এটির নাম মোটামুটি সবার...

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড

তৈলাক্ত ত্বক নিয়ে অভিযোগের যেন শেষ নেই! গ্রিজিনেস, মেকআপ করলেই কিছুক্ষণ পর কালচে হয়ে যাওয়া, একনে, ওপেন পোরস, এমন আরও কত সমস্যা! কিন্তু, একটু জেনে বুঝে...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?
বিউটি টিপস

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?

কম্বিনেশন স্কিন অর্থাৎ মিশ্র ত্বকের পরিচর্যার বিষয়টি অনেকের কাছে বেশ একটু জটিলই মনে হয়। কারন এ ধরনের ত্বকের কিছু অংশ থাকে তৈলাক্ত তো কিছু অংশ হয় শুষ্ক...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

…