কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?

জাফরিন জাহান · Jan 20, 2025 · 1 min read

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?

কম্বিনেশন স্কিন অর্থাৎ মিশ্র ত্বকের পরিচর্যার বিষয়টি অনেকের কাছে বেশ একটু জটিলই মনে হয়। কারন এ ধরনের ত্বকের কিছু অংশ থাকে তৈলাক্ত তো কিছু অংশ হয় শুষ্ক বা স্বাভাবিক। তাই এ ধরনের ত্বকের পরিচর্যা তুলনামূলক বেশ ঝামেলার। অনেকেই বুঝতে পারেন না কম্বিনেশন স্কিনের যত্নে হাইড্রেশন প্রয়োজন কি না। হাইড্রেশন হলো মূলত ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখা। আর তাই এ ধরনের ত্বকের জন্য স্কিন কেয়ার রুটিনে অয়েল কন্ট্রোল করবে এমন উপাদানযুক্ত প্রোডাক্ট যেমন প্রয়োজন তেমনি দরকার হাইড্রেটিং প্রোডাক্ট।

কম্বিনেশন স্কিনের যত্নে হাইড্রেশনের প্রয়োজনীয়তা আছে কি নেই তা জেনে নেওয়ার আগে প্রয়োজন আপনি কীভাবে বুঝবেন আপনার স্কিন কম্বিনেশন কি না।

যেভাবে বুঝবেন আপনার স্কিন কম্বিনেশনঃ

আমাদের মুখমন্ডলকে মূলত তিনটি জোনে ভাগ করা হয়, তা হলো "T" জোন ( কপাল ও নাকের অংশ) , "C" জোন (গালের অংশ) এবং "U" জোন ( চিবুকের অংশ)। যদি ত্বকের "T" জোন ও U" জোন তৈলাক্ত থাকে কিন্তু "C" জোন শুষ্ক হয় তাহলে আপনার স্কিন কম্বিনেশন টাইপ। ঘুম থেকে উঠে আয়নায় দেখে বা টিস্যুর মাধ্যমে পরীক্ষা করে যদি কপাল, নাক ও চিবুক তেলতেলে মনে হয় এবং গাল শুষ্ক মনে হয় তবে বুঝে নিতে হবে স্কিন কম্বিনেশন টাইপ।

যেহেতু কম্বিনেশন স্কিনে তেলতেলে অংশের পরিমাণই বেশি থাকে তাই অনেকেরই একটি ভুল ধারণা থাকে যে এ ধরনের স্কিনে হাইড্রেশনের প্রয়োজন নেই। অথচ স্কিনে তেল উৎপাদন হয় বলেই যে স্কিনে হাইড্রেশন ও ময়েশ্চারাইজেশনের প্রয়োজন নেই তা কিন্তু নয়। স্কিনে উৎপাদিত অতিরিক্ত তেল কখনোই স্কিন কে হাইড্রেশন দেয় না। যার ফলে স্কিন বাহির থেকে তেলতেলে দেখা গেলেও মূলত হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং উপাদানের অভাবে স্কিন সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। স্কিনে পানি ধরে রাখার পরিমান কমে যায়, স্কিন আর্দ্রতা হারায়, যার ফলে স্কিন ও ত্বকের শুষ্ক অংশ গুলো আরো বেশি করে শুষ্ক হতে থাকে। স্কিন ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারায় এবং স্কিনে এজিং দ্রুত চলে আসে। তাই কম্বিনেশন স্কিনের জন্যও হাইড্রেশন প্রয়োজন।

কীভাবে কম্বিনেশন স্কিনের সঠিক হাইড্রেশন বজায় রাখা যায়?

১. কম্বিনেশন স্কিন অনুযায়ী ময়েশ্চারাইজার বাছাই:

অনেকেই স্কিন কেয়ার রুটিনে কম্বিনেশন স্কিনের জন্য ময়েশ্চারাইজার রাখতে চান না। কিন্তু এটা করা যাবেনা, ময়েশ্চারাইজার খুবই বেসিক একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। ময়েশ্চারাইজার স্কিনের হাইড্রেশন ধরে রাখে, স্কিন কে রিজ্যুভিনেট ও রিপেয়ার করে। তাই এটি কখনোই স্কিপ করা যাবেনা।

২. হাইড্রেটিং প্রোডাক্ট স্কিন কেয়ারে যুক্ত করা:

যেহেতু কম্বিনেশন স্কিনের জন্য হাইড্রেশনের প্রয়োজন বেশি তাই হাইড্রেটিং প্রোডাক্ট স্কিন কেয়ারে যুক্ত করা উচিত। যেমন, হায়াল্যুরোনিক এসিড যুক্ত সিরাম বা টোনার অথবা যেকোনো হাইড্রেটিং সিরাম, টোনার, শীট মাস্ক এগুলো স্কিন কেয়ারে যুক্ত করলে স্কিন প্রয়োজনীয় হাইড্রেশন পাবে।

৩. অতিরিক্ত ক্লেনজার ব্যবহার করা থেকে বিরত থাকা:

কম্বিনেশন স্কিনের তৈলাক্ত অংশের তেলতেলে ভাব কমাতে অনেকেই স্কিন বারবার ক্লেনজার দিয়ে ক্লিন করে থাকে, যেটা মোটেই উচিত নয়। অনেকের ধারণা থাকে যে যতো বেশি ক্লেনজার দিয়ে স্কিন ক্লিন করা হবে ততোই তৈলাক্ত অংশের তেলতেলে ভাব কম হবে। কিন্তু বাস্তবে এতে করে স্কিনের তেল উৎপাদনের হার আরও বেড়ে যায়, অপরদিকে স্কিন ডিহাইড্রেটেডও হয়ে পড়ে। এছাড়াও শুষ্ক অংশ মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়। তাই দিন রাত মিলিয়ে দুইবারের বেশি ক্লেনজার দিয়ে স্কিন ক্লিন করা উচিত নয়। স্কিন কেয়ারে কম্বিনেশন ত্বকের জন্য মানানসই প্রোডাক্ট যুক্ত করতে হবে, পাশাপাশি তৈলাক্ত ভাব কমায় এমন প্রোডাক্টও রাখতে হবে। এর ফলেই ত্বকে তেল উৎপাদন কমে আসবে।

৪. পরিমাণ মতো পানি পান:

বিশেষ করে শীতের সময় পানি পানের পরিমাণ অনেকেরই কমে যায়। শীতের সময় এমনিতেই স্কিন থেকে খুব দ্রুত আর্দ্রতা হারিয়ে যায়। আর পানি আমাদের স্কিনের আর্দ্রতা ধরে রাখে। কিন্তু পানি পানের পরিমাণ কম হলে স্কিন আরো বেশি শুষ্ক ও নিষ্প্রাণ । তাই এ সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এর ফলে স্কিন হাইড্রেটেড থাকবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে স্কিন ও ঠোঁট ফাটার পরিমানও অনেক কমে যায় । আর স্কিন শুষ্কতার হাত থেকেও রক্ষা পায়।

৫. ফাইবার যুক্ত খাদ্য গ্রহণ:

হাই ফাইবার যুক্ত খাবার যেমন শাক সবজি, ফলমূল প্রতিদিন পরিমাণ মতো খেতে হবে। ফাইবার যুক্ত খাবার যেমন শরীর সুস্থ রাখে তেমনি স্কিন রাখে সুন্দর ও হাইড্রেটেড। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যে কারণে কম্বিনেশন স্কিনের তৈলাক্ত অংশের তেল নিঃসরণ নিয়ন্ত্রিত হয় সাথে শুষ্ক অংশের সঠিক আর্দ্রতা বজায় থাকে।

৬.পর্যাপ্ত পরিমাণে পানি পান ও তরল খাদ্য গ্রহণ করাঃ

স্কিন কে হাইড্রেট রাখতে বা ত্বকে পানি ধরে রাখতে ডাবের পানি, ফলের রস, তরল খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। এছাড়াও হায়াল্যুরোনিক এসিড, মধু, এলোভেরা, গ্লিসারিন ইত্যাদি উপাদান যুক্ত প্রোডাক্ট স্কিন কেয়ারে যুক্ত করলে তা খুব সহজেই স্কিন কে হাইড্রেট রাখবে।

ড্রাই স্কিন হোক অথবা কম্বিনেশন, সব ধরনের স্কিনের যত্নেই হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাইড্রেশন স্কিন কে রাখে নমনীয়, সুস্থ ও কোমল। তাই স্কিন যেমনই হোক না কেন, হাইড্রেশনের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আজ এ পর্যন্তই, আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে।

ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন
কম্বিনেশন স্কিন

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন

পুরো ফেইস ড্রাই হলেও টি-জোনটা আবার অয়েলি! বলছিলাম কম্বিনেশন স্কিনের কথা। কম্বিনেশন স্কিন সবচেয়ে কমন স্কিন টাইপগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও কীভাবে...

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?
ত্বকের যত্ন

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?

ফ্রেশ ও হেলদি স্কিন আমরা সবাই চাই। কিন্তু আবহাওয়া, পরিবেশ এমনকি বয়সের সাথে সাথে স্কিন তার ন্যাচারাল হাইড্রেশন হারিয়ে নিষ্প্রাণ ও মলিন হয়ে পড়ে। আর ডিহা...

হাইড্রেশন নাকি ময়েশ্চারাইজেশন | কোনটি আপনার ত্বকের দরকার?
বিউটি টিপস

হাইড্রেশন নাকি ময়েশ্চারাইজেশন | কোনটি আপনার ত্বকের দরকার?

সৌন্দর্য কি শুধুমাত্র গায়ের রঙে? একদমই না। হেলদি স্কিন দেখতে কিন্তু সবথেকে সুন্দর লাগে, তাই না? আর হেলদি স্কিন পেতে হলে স্কিন কেয়ারের জুড়ি নেই। হেলদি...

কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার হবে একটি ময়েশ্চারাইজার দিয়েই!
রিভিউ

কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার হবে একটি ময়েশ্চারাইজার দিয়েই!

যাদের ফেইসের টি-জোন অয়েলি কিন্তু ফেইসের বাকি অংশটুকু ড্রাই, তাদের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করাটা বেশ টাফ! কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার নিত...

আরও পড়ুন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন

আমাদের প্রত্যেকের স্কিনই আলাদা। তবে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু পরিবর্তন হয়। আর আমাদেরও উচিত বয়সভেদে স্কিন কেয়ার করা যেহেতু বয়সের সাথে সাথে স...

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড

তৈলাক্ত ত্বক নিয়ে অভিযোগের যেন শেষ নেই! গ্রিজিনেস, মেকআপ করলেই কিছুক্ষণ পর কালচে হয়ে যাওয়া, একনে, ওপেন পোরস, এমন আরও কত সমস্যা! কিন্তু, একটু জেনে বুঝে...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?
বিউটি টিপস

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?

সুন্দর এবং ক্লিয়ার স্কিন কে না চায়! স্কিনকে ভালো রাখতে আমাদের কতই না তোড়জোড়! আর ত্বকের যত্নে তাই আমরা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাক...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

আপনার স্কিন টাইপ কীভাবে আইডেন্টিফাই করবেন?
ত্বকের যত্ন

আপনার স্কিন টাইপ কীভাবে আইডেন্টিফাই করবেন?

হেলদি ও ফ্ললেস স্কিন আমরা সবাই চাই। কিন্তু কীভাবে পাবো সেটা? আজকাল সোশ্যাল মিডিয়ায় কত পণ্যের বিজ্ঞাপন, দেশি বিদেশি কত ব্লগারের রিভিউ! কোনটা আমার স্কিন...

…