চাই পারফেক্ট ছবি! জেনে নিন, ছবি তোলার কিছু টিপস

sub-editor · Dec 15, 2015 · 1 min read

চাই পারফেক্ট ছবি! জেনে নিন, ছবি তোলার কিছু টিপস

প্রত্যেকটা সময়েরই আলাদা আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। একেক যুগে যুগে একেকটা জিনিসের চল দেখা যায়। এই যেমন এখন চলছে ফেসবুক, ইন্সটাগ্রামের যুগ। আর সেখানে ছবি দেয়া যেন এখন নিত্য দিনের কাজ। এতে খারাপ কিছু নেই। কে না চায় নিজের সুন্দর ছবিটা বন্ধুদের সাথে শেয়ার করতে। তাই বিয়ে বাড়ি, দাওয়াত, বেড়ানো, এমন কি পড়ার টেবিলে বসা অবস্থার ছবিও আমরা পোস্ট করে থাকি। সুন্দর ছবির পাশাপাশি অন্য বন্ধুদের মজার মুহূর্তের ছবিও দেই মাঝেমাঝে।

কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ছবি তুললেন ঠিকই কিন্তু মনেরমতো একটাও হল না। এমনটা হলে কার না খারাপ লাগে বলুন। তাই আজ চলুন জেনে নেই ছবি তোলার ব্যাপারে কয়েকটি টিপস।

১) আলোঃ ছবির ক্ষেত্রে আলোর ব্যাপারটা খেয়াল রাখা খুব জরুরি। ন্যাচারাল বা দিনের আলোয় সবচেয়ে ভালো ছবি আসে। তবে বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যে কড়া আলো থাকে ছবি ভালো আসেনা। সকালে এবং বিকেলের আলোতে যে উজ্জ্বল কমলা আভা থাকে তাতে সবচেয়ে ভালো ছবি আসে।

ঘরের ভেতর ছবি তুললে চেষ্টা করুন জানালা বা দরজার পাশে ছবি তুলতে, যাতে ন্যাচারাল আলোটা পাওয়া যায়। নিতান্তই সম্ভব না হলে চেষ্টা করবেন ফ্লোরোসেন্ট আলো এড়িয়ে চলতে। এবং আলোর উৎস যেন ঠিক মাথার ওপরে না হয়।

11041719_1048865761797482_4166729730464828632_n

২) কম্পোজিশনঃ ছবি তোলার সময় আশেপাশের জায়গাটা ভালোভাবে দেখে নিন। অপ্রয়োজনীয় কোন কিছু যাতে ছবিতে চলে না আসে।

  • আই লেভেল-এর একটু ওপর থেকে ছবি তুলুন। এতে চোখটা অনেক বেশি ভাসবে এবং ডাবল চিন থাকলে বোঝা যাবে না।
  • একটু আর্টিস্টিক বা স্লিমিং ইফেক্ট চাইলে মুখের যেদিকে ছায়া পরে সেদিক থেকে ছবি তুলুন।
  • রুল অফ থার্ডঃ ছবির ফ্রেমটাকে মনে মনে তিন ভাগে ভাগ করুন। এরপরে নিজেকে ফ্রেমের প্রথম ১/৩ অথবা ২/৩ অংশে রাখুন। ছবি ভালো আসবে। নিচের ছবিটি খেয়াল করুন।

৩) ফ্রেমঃ ছবি তোলার আগে ফ্রেমটা কল্পনা করে নিন। ফ্রেমের মধ্যে জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকলে ছবি ভালো দেখায়।

  • ছবির ফ্রেমের মধ্যেই আরেকটি ফ্রেম আনার চেষ্টা করুন। সেটা হতে পারে দরজা, জানালা, অথবা পাশাপাশি দুটো গাছ।
  • এক হাতে সেলফি না তুলে দুই হাতে ক্যামেরা ধরে ছবি তুলুন। এক্ষেত্রে আপনার হাতই ফ্রেম হিসেবে কাজ করবে।

৪) ব্যাকগ্রাউনডঃ ছবির ব্যাকগ্রাউনডের ব্যাপারে খেয়াল রাখুন।

  • ঘরের ভেতর ছবি তুললে পেছনে দেয়াল রাখতে পারেন। ড্রেসিং টেবিলের সামনে ছবি তুলতে আমরা অনেকেই পছন্দ করি সেক্ষেত্রে খেয়াল রাখবেন টেবিল যেন অগোছালো না হয় এবং আয়নায় যেন আপনার ঘরের অগোছালো অবস্থা না দেখা যায়। আর ভুলেও বাথরুমের আয়নায় ছবি তুলবেন না। এটা মোটেই শোভনীয় কিছু নয়।
  • বাইরে ছবি তুললে চেষ্টা করুন ছবির ভেতর একটা গল্প ফুটিয়ে তুলতে। প্রাকৃতিক দৃশ্য আছে এমন জায়গা হলে চেষ্টা করুন ছবি যেন শুধু আপনি আর প্রকৃতি এই দুটো জিনিসই থাকে। দরকার হলে অপেক্ষা করুন। তবে কোন ইভেন্ট যেমন মেলা, কনসার্ট হলে ভিন্ন বিষয়।

৫) পোজ বা ভঙ্গিমাঃ ছবি তোলার সময় সরাসরি ক্যামেরার দিকে না তাকিয়ে ঘাড় সামান্য ঘুরিয়ে অথবা মাথাটা একটু নিচে করে চোখ তুলে তাকান। এতে চোখ বড় দেখাবে।

৬) নতুন কিছু ভাবুনঃ গতানুগতিকভাবে ছবি তুলতে হবে কে বলেছে! পুরো মুখের ছবি না তুলে শুধু চোখের ছবিই তুলুন না। চোখ তো মনের কথাই বলে। অথবা পানি থেকে ডুব দিয়ে ভেসে ওঠার মুহূর্তের ছবি। মজার কোন ভঙ্গিতে ছবি তুলুন, তবে ভুলেও ডাকফেস নয়।

ছবি আমাদের সময়কে ধরে রাখে, তাই ছবি তুলুন, স্মৃতি ধরে রাখুন।

ভালো থাকুন।

লিখেছেন – মাহবুবা বীথি

মডেল- সাবিনা রিমা

ছবি – মর্তুজা আলম

সম্পর্কিত লেখা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

পুরনো ছবি যত্নে রাখুন সহজ কয়েকটি উপায় মেনে
গৃহসজ্জা

পুরনো ছবি যত্নে রাখুন সহজ কয়েকটি উপায় মেনে

অতীতের আনন্দের মুহুর্তগুলো আশ্রয় নেয় ছবি হয়ে। সেসব স্মৃতি নিয়ে এগোতে হয় সামনের নতুন সময়ে। আগের দিনে নেগেটিভ থেকে ছবি ওয়াশ করে রাখা হতো। কেউ ফ্রেমবন্দি...

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস
ফ্যাশন

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-ক...

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

আরও পড়ুন

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?
লাইফ স্টাইল

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?

একটা সময় ছিল, যখন ছবি তোলা বা কারো কাছে ক্যামেরা থাকা যেন বড়সড় ব্যাপার। স্টুডিওতে যেয়ে ছবি তুলতে হতো বা কোনো কিছুর ছবি, ভিডিও এত সহজ ছিল না। অনেকদিন অ...

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন
অন্যান্য

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন

যোধা আকবর ১৫ই ফেব্রুয়ারি, ২০০৮-এ মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিট...

ডিজিটাল ফটোগ্রাফির ৯ টি গাইড-লাইন!!
লাইফ স্টাইল

ডিজিটাল ফটোগ্রাফির ৯ টি গাইড-লাইন!!

ছবি তুলতে কেনা পছন্দ করেন! পারিবারিক উৎসব, জন্মদিন, কলেজ বা ভার্সিটির নবীন-বরণ বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধু-বান্ধব বা আত্মীয়র বিয়ে কিংবা বন...

…