পার্টি মেক-আপ পিকটোরিয়াল

সাজগোজ উপ সম্পাদক · Oct 28, 2013 · 1 min read

পার্টি মেক-আপ পিকটোরিয়াল

লাল শাড়ি, লাল চুড়ি, লাল ঠোঁট আর লাল টিপ... বাঙালিয়ানার এই লাল রঙের আবেদনকে অগ্রাহ্য করা কখনই সম্ভব কি? কোন না কোনও দিন তো নিশ্চয়ই সেজেছেন এরকম সাজে অথবা ভাবছেন...পুরোটা লালের সাথে মেক-আপটাকেও মানিয়ে নেয়াটা জরুরী। লালের সাথে মানানসই ট্রেন্ডী মেক-আপের জন্য আজকে আমরা বেছে নিয়েছি কালো আর ব্রাউন শ্যাডো যা লালের মতো চড়া রঙ কে নিউট্রাল করবে সাথে মাল্টি-কালার গ্লিটার দেবে ট্রেন্ডী ছোঁয়া। চলুন দেখে নিই পিকটোরিয়াল...

t1

প্রথমে চোখের ভাঁজ পর্যন্ত ব্রাউন কালার ক্রিম বেইসড শ্যাডো লাগিয়ে নিন।  

t2

এরপর ব্রাউন কালার পাউডার শ্যাডো তার উপরে লাগান। ক্রিম শ্যাডো বেস আই-মেক-আপ কে দীর্ঘস্থায়ী করবে।  

t3

এবার চোখের কোনা থেকে মাঝ পর্যন্ত চোখের ভাঁজে ছবির মত করে কালো শ্যাডো দিয়ে নিন।  

t4

ভ্রু-র নীচে ম্যাট গোল্ডেন কালার হাইলাইটার লাগান এবং ব্রাউন কালার দিয়ে কালো শ্যাডোটা ব্লেন্ড করে নিন।  

t5

চোখের নীচের কোলে কাজল দিন আর শেষের দিকটা উপরের কালোর সাথে মিলিয়ে দিন।  

t6

এবার যেকোনো গ্লিটার বেস লাগিয়ে তার উপরে গ্লিটার লাগান। গ্লিটার বেস বাজারে কিনতে পাওয়া যায়, তা না পেলে ক্লিয়ার লিপ গ্লস অথবা আইল্যাশ গ্লু ব্যবহার করতে পারেন।  

t7

লিকুইড কালো আইলাইনার দিয়ে সরু করে চোখের উপরের পাতায় লাইন টানুন আর তারপর পর্যাপ্ত পরিমাণ মাসকারা লাগান। চোখের সাজ শেষ। এবার বাকি মেক-আপ সেরে লাল শাড়ি, লাল চুড়ি, লাল লিপস্টিক আর টিপ পরে ফেলুন। বাঙালির সাজ একটা লাল টিপ ছাড়া সম্পূর্ণ রূপ পায় না। তাই টিপ পরতে ভুলবেন না যেন। ব্যাস আপনি তৈরি বাঙালী সাজে যেকোনো পার্টি তে যাবার জন্য।

 এই সাজে যা কিছু ব্যবহার করেছিঃ

fi

*Mix of MAC studio fix fluid NC42 and pro-long wear NC40 *Mac studio fix powder plus foundation NC42 * Revlon colorstay pressed powder in medium *Fashionista bronzer in shade LA *Fashionista blush in shade London *Fashionista eyeshadow as highlighter in shade Cafe Au Lait *10tk pan reddish brown shadow as base *BeautyUK eyeshadow palate 6 for brown and black *LAspalash eyeshadow sealer as glitter base *Local cosmetic glitter(10tk to 20tk one) *Revlon khol pencil in black *Ioni liquid eye liner *Loreal feather lash and Maybelline volume express mascara *Jackelin lipliner in Red *Fashionista double take lipstick in Red Carpet লিখেছেনঃ তামান্না ইসলাম ছবিঃ গ্রীনস্টোরি, তামানজ.ব্লগস্পট.কম  

সম্পর্কিত লেখা

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

যখন যেমন মেক-আপ
মেকআপ

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপট...

ঘরে বসেই চোখের সাজ (স্টেপ বাই স্টেপ)
চোখের সাজ

ঘরে বসেই চোখের সাজ (স্টেপ বাই স্টেপ)

চোখ যে মনের কথা বলে! হ্যা ঠিকই ধরেছেন, বাঙালি মেয়েরা ঘর থেকে বের হলে,না সাজলেও চোখে একটু কাজলের ছোঁওয়া লাগাবেই। আর পার্টি সাজ হলে, চোখটা কে সুন্দর করে...

আরও পড়ুন

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক
চোখের সাজ

ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক

ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক হলো সার্বজনীন আইমেকাপ স্টাইল যা যে কোনও পরিবেশে, যে কোনোও সময়ে এবং পোশাকের সাথে খুব সহজে মানিয়ে যায়। এই লুকটিতে কিছুটা ভিন...

…