১০ মিনিটেই পার্টি মেকাপ!

সাজগোজ সম্পাদক · May 15, 2013 · 1 min read

১০ মিনিটেই পার্টি মেকাপ!

সাজগোজ কে না ভালবাসে।  এ কথা সব সময় সত্যি নয় যে মানুষ শুধু অন্যকে দেখানোর জন্যেই সাজে। সাজলে নিজের মনও ভাল থাকে। সুন্দর করে সাজা একপ্রকারের শিম্প। কিন্তু সময়ের অভাবে অনেকেই সুন্দর করে সাজতে পারেন  না। আবার অনেকে একটু বেশী সময় নিয়ে থাকেন।  সঠিক ভাবে মেকাপ করতে হলে বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। আসুন ঝটপট জেনে নেই মাত্র ১০ মিনিটের মধ্যেই  কিভাবে নিজেকে তৈরী করবেন।

[picture]

যা যা প্রয়োজন
  • সানস্ক্রিন (Sunscreen)
  • কনসিলার (Concealer)
  • ফাউন্ডেশন (Foundation)
  • আই স্যাডো (Eyeshadow)
  • আই লাইনার (Eyeliner)
  • মাশকারা (Mascara)
  • ব্লাশ (Blush)
  • লিপস্টিক (Lipstick / gloss)
  যেভাবে করবেনঃ

দিন শুরু করুন Sunscreen এর সাথে প্রথমে আপনার মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এবার মুখ এবং ঘাড়ে ভালো ভাবে sunscreen লাগিয়ে নিন। রোদ-বৃষ্টি যাই হোক প্রতিদিন sunscreen ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন । যাদের শুষ্ক ত্বক তারা ফাউন্ডেশন ব্যবহার না করে শুধুমাত্র SPF 15 বা তার অধিক Moisturizer ব্যবহার করুন। আর যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তবে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং মুখ শুকানোর আগে sunscreen ব্যবহার করুন।

১ _n

 কনসিলার এর ব্যবহার কনসিলার দিয়ে আপনার মুখের অসম দাগকে মুছে দিতে পারেন। প্রথমে আপনার মুখের কালো বা সবচেয়ে প্রয়োজনীয় (চোখের নিচে, নাকের দুইপাশে, চিবুকের উপর) স্থানে অনামিকা (ring finger) দিয়ে Concealer বিন্দু বিন্দু আকারে প্রয়োগ করুন। তারপর ভালো ভাবে স্কিনের সাথে মিশিয়ে লাগিয়ে দিন। এবার আপনার মুখের অসম দাগ গুল আর দেখতে পাবেন না।

২

ফাউন্ডেশনের ব্যবহার ফাউন্ডেশন ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে, আপনার মুখের রঙের সাথে সামানজস্য পূর্ন সঠিক ফাউন্ডেশনটি আপনি ব্যবহার করছেন। একবারে আপনার সারা মুখে ফাউন্ডেশন লাগাবেন না। মুখের এক অংশে ফাউন্ডেশন লাগিয়ে প্রথমে তা মুখের স্কিনের সাথে ভালভাবে মিশিয়ে নিবেন। তারপর অন্য অংশে লাগাবেন। এভাবে সমস্ত মুখে ধীরে ধীরে পর্যায়ক্রমে ফাউন্ডেশন লাগাবেন।

৩

Eyeshadow ব্যবহার ফাউন্ডেশন লাগানোর পর আপনার মুখ মেক-আপের জন্য সম্পূর্ন ভাবে তৈরি আছে। এখন চোখের মেক-আপ করার সময়। সাধারনত আমরা সবাই ড্রেসের রঙের সাথে রঙ মিলিয়ে Eyeshadow ব্যবহার করে থাকি। তবে যে রঙই আমরা ব্যবহার করি না কেন চোখের কোনে হালকা Eyeshadow ব্যবহার করলে ভাল লাগে, আর চোখের শেষ দিকে ধীরে ধীরে কালো বা গাড়ো রঙ লাগালে সুন্দর লাগে। ব্রাশ দিয়ে Eyeshadow খুব ভাল ভাবে চোখের সাথে মিলিয়ে দিতে হবে।

৪ Eyeliner ব্যবহারঃ

Eyeshadow এর মত আমরা বিভিন্ন ভাবে Eyeliner দিতে পারি। এর সঠিক কনো নিয়ম নেই, যার চোখে যেভাবে ভাল লাগে সে সেভাবেই লাগায়। Eyeliner সাধারনত চোখের উপরের অংশে প্রয়োগ করে। Eyeliner দিয়ে চোখের অনেক ধরণের লুক দিতে পারেন। এদের আবার আছে বাহারী সব নাম। যেমনঃ সাধারন eyeliner, Smokey চোখ, বিড়াল চক্ষু এবং আরো অনেক কিছু।

৫

Mascara ব্যবহার মাসকারা আপনার চোখের সাজকে আরো পরিপূর্ন করে তোলে। মাসকারা ব্যবহারে আপনার চোখ হয়ে ওঠে আরো বেশি সুন্দর। মাসকারার ব্রাশ ব্যবহার করে অতি সহজে চোখের আইল্যাস গুলো আরো ঘ্ন করতে পারেন।

৬

Blush এর ব্যবহার

যারা একটু বেশি সাজগোজ পছন্দ করে তাদের জন্য ব্লাশ। গালের দুই পাশে নিচ থেকে উপরের দিকে ব্রাশ দিয়ে ব্লাশ দিতে হয়। যাদের রঙ ফর্সা তারা যেকোন রঙের ব্লাশ লাগাতে পারে আর যাদের রঙ একটু কম ফর্সা তারা একটু হালকা রঙ লাগাবেন। তবে রাতের অনুষ্ঠানে সবাই গাঢ় করে লাগাতে পারেন।

lip

lipstick ও gloss এর ব্যবহার প্রথমে lip liner দিয়ে ঠোঁটের চারপাশে একে নিন। তবে lip liner যেন হালকা রঙের হয়। এরপরে আপনার পছন্দের বা আপনার ড্রেসের সাথে মিলিয়ে লিপস্টিক ব্যবহার করুন। আবার আপনার lip liner এর রংটি যদি বেশি সুন্দর হয়, তবে আপনি চাইলে সমস্ত ঠোঁটে lip liner দিতে পারেন, তারপর উপরে লিপ গ্লস বা লিপ balm লাগাতে পারেন। দিনে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন আর রাতে একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। আর খেয়াল রাখবেন যেকনো নামের বা মানের লিপস্টিক ব্যবহার করবেন না। লিপস্টিক ব্যবহারের সময় ভাল মানের লিপস্টিক ব্যবহার করবেন, নয়ত আপনার ঠোঁট কালো হয়ে যাবে। লিখেছেনঃ মেরী মডেলঃ বুলা

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

আরও পড়ুন

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

…