উজ্জ্বল ত্বক ও মেদহীন ফিগারের জন্য ম্যাজিকাল স্মুদি

তানিজা ইসলাম · Apr 05, 2023 · 1 min read

উজ্জ্বল ত্বক ও মেদহীন ফিগারের জন্য ম্যাজিকাল স্মুদি

ফিট ও স্লিম বডি মেনটেইন করতে আমরা কত কিছুই না ট্রাই করি! ওয়েট লসের জার্নিতে আমরা বিভিন্ন ফ্রুটস ও ভেজিটেবলস দিয়ে তৈরি হেলদি স্মুদি ইনক্লুড করতে পারি, যেটা মেদ কমানোর সাথে সাথে সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতেও সাহায্য করবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কম খরচে এটি বানিয়ে নিতে পারেন। উজ্জ্বল ত্বক ও মেদহীন ফিগারের জন্য ম্যাজিকাল স্মুদির রেসিপি জেনে নেই এখন।

প্রস্তুত প্রণালী

চলুন প্রথমে উপকরণগুলো জেনে নেওয়া যাক-
  • বিটরুট- ১টি
  • গাজর- ১টি
  • আপেল- ১টি
  • শসা- ১টি
  • লেবুর রস- সামান্য

প্রথমে বিটরুট, গাজর, আপেল, শসা ছোটো ছোটো কিউব করে কেটে নিন। এবার এক কাপ পানি দিয়ে সব উপাদান একসাথে ব্লেন্ড করে ফেলুন। এবার সামান্য লেবুর রস মিক্স করে নিন। ব্যস, স্মুদি রেডি!

উপকারিতা

১) বিটরুট আয়রন ও ভিটামিনে ভরপুর। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রোপারটিজ। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে বিটরুট বেশ ভালো কাজ করে।

উজ্জ্বল ত্বক ও মেদহীন ফিগারের জন্য বিটরুট

২) গাজরে আছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন যা ত্বকে কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। সেই সাথে ত্বককে ভেতর থেকে গ্লোয়ি করে।

৩) আপেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যাসেনশিয়াল ভিটামিন যা স্কিন টেক্সচার ইম্প্রুভ করতে দারুণ কার্যকরী। সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফিট থাকতে সহায়তা করে।

৪) শসাতে আছে ফাইবার, হাই ওয়াটার কনটেন্ট, মিনারেল, ভিটামিন কে ও অন্যান্য পুষ্টিগুণ। পেটের অতিরিক্ত মেদ কমিয়ে স্লিম ফিগার পেতে শসা কাজ করে ঠিক ম্যাজিকের মতো।

৫) লেবুতে আছে ভিটামিন সি যা ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়াতে আর ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

উজ্জ্বল ত্বক ও মেদহীন ফিগারের জন্য বোনাস টিপস

এই স্মুদির সাথে চিয়া সিডস বা পছন্দের কোনো টপিং অ্যাড করে সার্ভ করতে পারেন। চিয়া সিডস এরও কিন্তু হেলথ বেনিফিটস আছে। গরমের দিনে আইস কিউব দিয়েও সার্ভ করা যায়। যেহেতু সুগার দেওয়া হচ্ছে না, তাই স্বাদ বাড়াতে চাইলে এক চামচ মধু মিক্স করে নিতে পারেন। গ্লোয়িং স্কিন ও ফিট বডি পেতে সময়মতো ঘুমাতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, হেলদি ফুড হ্যাবিট মেনটেইন করতে হবে, সেই সাথে ডেইলি ওয়ার্কআউট করতে হবে।

তাহলে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ম্যাজিকাল স্মুদি ইনক্লুড করে নিন আপনার রেগুলার ডায়েটে। কিছুদিন পরই বুঝতে পারবেন স্কিন কতটা গ্লো করছে। উজ্জ্বল ত্বক ও মেদহীন ফিগারের সিক্রেট জেনে নিলেন! দেখলেন তো, খুব কম খরচেই কিন্তু ঘরে হেলদি ও টেস্টি স্মুদি বানিয়ে নেওয়া যায়। আজই ট্রাই করুন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চিয়া সিডস বা চিয়া বীজ | ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতার জন্য সুপারফুড
সুস্থতা

চিয়া সিডস বা চিয়া বীজ | ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতার জন্য সুপারফুড

খুব বেশিদিন হয়নি বাঙালির খাদ্যাভ্যাসে নতুন করে জায়গা করে নিয়েছে একটি ছোট্টো উপাদান, চিয়া সিডস বা চিয়া বীজ। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

অল স্কিন টাইপের জন্য স্যুইটেবল ব্রাইটেনিং ফেইস ওয়াশ
রিভিউ

অল স্কিন টাইপের জন্য স্যুইটেবল ব্রাইটেনিং ফেইস ওয়াশ

‘ঘুরে এলাম পানাম, সাথে নিয়ে এলাম পানাম’। কী অবাক হচ্ছেন কথাটি শুনে? ভাবছেন পানাম ঘুরে কী করে পানাম সাথে নিয়ে এলাম? এখানে কিন্তু পানামের স্মৃতির কথা মো...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

আরও পড়ুন

পানীয়

দ্রুত ওজন কমানোর জন্য ৩ ধরনের স্মুদি!

কর্মব্যস্ত এ জীবনে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়ছি। জাংক ফুড খাওয়ার প্রবণতা এবং কায়িক শ্রমের অভাবে ওজনটাও অনেকেরই হয়তো মনের মতো নেই। ওজন কমাতে চাই কিন...

চিয়া সিড কফি পুডিং
রেসিপি

চিয়া সিড কফি পুডিং

চিয়া সিড এমন একটি উপকরণ যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতিদিনের ডায়েটে এই উপকরণটি রাখা হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ইনফ্ল্যামেশন কমে এবং গাট হেলথ ভাল...

ঘন এবং লম্বা চুলের জন্যে বায়োটিন শেইক
চুলের যত্ন

ঘন এবং লম্বা চুলের জন্যে বায়োটিন শেইক

চুলের যত্নের জন্যে আমরা কতো কিছুই মেখে চলেছি। লাভ কিন্তু খুব বেশি হচ্ছে না। কারণ সৌন্দর্য আসে ভেতর থেকে। আমাদের শরীরের কথাই ধরুন, ভেতর থেকেই যদি পুষ্ট...

ওজন নিয়ন্ত্রণের জন্য হেলদি ব্রেকফাস্টে কোন খাবারগুলো থাকা উচিত?
ফিটনেস

ওজন নিয়ন্ত্রণের জন্য হেলদি ব্রেকফাস্টে কোন খাবারগুলো থাকা উচিত?

কথিত আছে, ‘ইট ব্রেকফাস্ট লাইক অ্যা কিং’। অর্থাৎ সকালের নাস্তাটা খাওয়া উচিত রাজার মতো, দুপুরের খাবার রাজপুত্রের মতো আর রাতের খাবারটা গরীবের মতো। পুষ্টি...

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!
পানীয়

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!

পৃথিবী যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। সারাদিন অফিসের ডেস্কে বসে কাজ করা, বাসায় গিয়ে টিভি বা ল্যাপটপের সামনে বসে প...

…