ঘন এবং লম্বা চুলের জন্যে বায়োটিন শেইক

sub-editor · Jan 01, 2018 · 1 min read

ঘন এবং লম্বা চুলের জন্যে বায়োটিন শেইক

চুলের যত্নের জন্যে আমরা কতো কিছুই মেখে চলেছি। লাভ কিন্তু খুব বেশি হচ্ছে না। কারণ সৌন্দর্য আসে ভেতর থেকে। আমাদের শরীরের কথাই ধরুন, ভেতর থেকেই যদি পুষ্টি না পায় তাহলে শরীর একটা সময় পর দূর্বল হয়ে পড়বে। তেমনি চুলের পুষ্টির জন্যেও ভেতর থেকে পরিচর্যা অত্যন্ত জরুরী।

চুলের পুষ্টি এবং বৃদ্ধির জন্যে ভিটামিন বি ৭ অথবা বায়োটিন অনেক পরিচিত। বাজারে অনেক রকম বায়োটিন পিল পাওয়া যায়। যা গ্রহণে চুল বাড়ে ঠিকই কিন্তু বিভিন্ন সাইড এফেক্টও কিন্তু রেখে যায়।

(১) পিম্পল (২) ওজন বৃদ্ধি (৩) মেজাজ পরিবর্তন। (৪) হজমে সমস্যা। [picture]

তো একটা ভালো করতে গিয়ে অনেকগুলো খারাপ বয়ে আনার তো কোনো মানে হয় না।  কিছু ফুড আছে যাতে প্রচুর মাত্রায় বায়োটিন বা ভিটামিন বি ৭ রয়েছে।  সেই সকল ফুড গ্রহণে চুলের সঠিক বৃদ্ধি সম্ভব। বিভিন্ন ধরনের শেইক তো আমরা খেয়েই থাকি। তো চলুন, এমন একটা শেইক বানিয়ে ফেলি যেটা ভিটামিন বি ৭ অথবা বায়োটিনে  ভরপুর। যা চুলের বৃদ্ধির জন্যে খুবই উপকারী।

বায়োটিন শেইক তৈরিতে যা যা লাগছে-

  • কলা (কলায় রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি ৭, মিনারেলস। যা নতুন চুল গজাতে এবং বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে।)
  • কাঠবাদাম ( কাঠবাদাম বায়োটিন এবং ফ্যাটি এসিডে ভরপুর। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ক্যালসিয়াম, জিংক, ম্যাগনেশিয়াম, আয়রন ইত্যাদি। এটি চুলকে ভেতর থেকে শাইনি এবং হেলদি রাখে।)
  • স্ট্রবেরী (যেকোন ধরণের বেরী ফ্রুটস ত্বক এবং চুলের জন্যে বেশ ভালো। স্ট্রবেরীতে প্রচুর পরিমাণে বায়োটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে।)
  • চিয়া সীড (চিয়া সীডকে নিউট্রিয়েন্টস এর পাওয়ার হাউস বলা হয়। এতে রয়েছে ওমেগা ৩, ফ্যাটি এসিড, ফাইবার, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক ইত্যাদি। চিয়া সীড গ্রহণে চুলের ভলিউম বৃদ্ধি পায়।)
  • টক দই (টক দইয়ে আছে ল্যাক্টিক এসিড, প্রোটিন। এটি চুলের ফলিকল গ্রোথে সাহায্য করে। )
  • কোকোনাট ওয়াটার  (কোকোনাট ওয়াটার চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। এতে থাকা লরিক এসিড চুলের স্বাস্থ্য রক্ষা করে চুল পড়া রোধ করে।)

কীভাবে তৈরি করবেন বায়োটিন শেইক?

প্রথমে একটা ছোট বাটিতে ১ টেবিল চামচ চিয়া সীড নিবেন। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ১০-১৫ মিনিটের জন্যে ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর দেখবেন চিয়া সীড গুলো ফুলে উঠেছে। চিয়া সীড আপনারা অনলাইনে পেয়ে যাবেন। চিয়া সীড না পেলে পামকিন/সানফ্লাওয়ার সীড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভেজানোর কোনো দরকার নেই।

অন্যদিকে ১ টা বড় কলা, ৪-৫ টি স্ট্রবেরী কেটে ছোট ছোট টুকরা করে নিন। একটি ব্লেন্ডারের জগে কলা, স্ট্রবেরী, ১০ টা কাঠবাদাম, টক দই, অর্ধেকটা চিয়া সীড,পরিমাণ মতো কোকোনাট ওয়াটার নিয়ে নিন।  সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে শেইক তৈরি করে নিন। এবার একটা মগে ঢেলে উপরে বাকিটুকু চিয়া সীড এবং মধু দিয়ে পরিবেশন করুন।

বিঃ দ্রঃ

এই শেইক টি সপ্তাহে ২-৩ দিন ব্রেকফাস্ট এর পরিবর্তে খাবেন। চুলে পরিবর্তন দেখতে হলে এটলিস্ট ২ মাস এই শেইক টি পান করবেন।

এই বায়োটিন শেইক টি কিন্তু অন্যান্য শেইক এর মতোই খেতে অনেক সুস্বাদু। তো এখন থেকে এই শেইক টি পান করে কোনো সাইড এফেক্ট ছাড়াই ঘন এবং লম্বা চুল পেতে পারেন।

ছবি - স্টাইলক্রেজ ডট কম, হেলথলাইন ডট কম, চয়েস ডট কম ডট এইউ

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

চিয়া সিডস বা চিয়া বীজ | ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতার জন্য সুপারফুড
সুস্থতা

চিয়া সিডস বা চিয়া বীজ | ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুস্থতার জন্য সুপারফুড

খুব বেশিদিন হয়নি বাঙালির খাদ্যাভ্যাসে নতুন করে জায়গা করে নিয়েছে একটি ছোট্টো উপাদান, চিয়া সিডস বা চিয়া বীজ। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য...

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?
চুলের যত্ন

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?

স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু চাইলেই কি আর মনের মতো চুল পাওয়া যায়? চুল ঘন ও লম্বা হবে, চুলের গোড়া শক্ত থাকবে, সহজে ঝরে পড়বে না- এমনটা...

চিয়া সিড কফি পুডিং
রেসিপি

চিয়া সিড কফি পুডিং

চিয়া সিড এমন একটি উপকরণ যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতিদিনের ডায়েটে এই উপকরণটি রাখা হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ইনফ্ল্যামেশন কমে এবং গাট হেলথ ভাল...

পাম্পকিন সীড অয়েল দিয়ে রুক্ষ-শুষ্ক চুলের আল্টিমেট সল্যুশন!
রিভিউ

পাম্পকিন সীড অয়েল দিয়ে রুক্ষ-শুষ্ক চুলের আল্টিমেট সল্যুশন!

‘ব্যস্ত জীবনে চুলের যত্ন নেওয়ার এতো সময় কোথায়?’ ‘কীভাবে অল্প ইফোর্টে ন্যাচারালি হেলদি, শাইনি হেয়ার পাবো?’ এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন! ফ্রিজি বা রাফ...

আরও পড়ুন

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!
পানীয়

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!

পৃথিবী যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। সারাদিন অফিসের ডেস্কে বসে কাজ করা, বাসায় গিয়ে টিভি বা ল্যাপটপের সামনে বসে প...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

বায়োটিন বা ভিটামিন বি৭ দিয়ে চুল পড়া কমানোর গ্যারান্টি
রিভিউ

বায়োটিন বা ভিটামিন বি৭ দিয়ে চুল পড়া কমানোর গ্যারান্টি

'চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে' চুল পড়া সবচেয়ে কমন হেয়ার প্রবলেম, তাই না? ইদানিং এত বেশি পল্যুশন, আর আমাদের রেগুলার লাইফের স্ট্রেস, নিজের...

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

…