নুতুন ফ্যাশনের তালিকায় চলছে কটি

sub-editor · Jul 17, 2016 · 1 min read

 [topbanner]

পোশাকে স্টাইলিশ লুক ফুটিয়ে তোলার জন্য আজকাল তরুণীরা নানা রকম জামা-কাপড় পরে থাকেন। পোশাকে একটু আনকমন ভাব নিয়ে আসার জন্য তরুণীদের চেষ্টা থাকে সবসময়। আধুনিক ফ্যাশনে বিভিন্ন ডিজাইনের পাশাপাশি পোশাকে ভিন্নতা আনতে তরুণীরা এখন পরছে কটি। আগে এক সময় কটি অনেকে পরতেন বাঙ্গালী এবং ভারতীয় মেয়েরা। আগে পাশ্চাত্যে কটি পরা হতো স্যুটের সাথে। কটির শুরুটা পাশ্চাত্য থেকে হলেও জমকালো রঙ, হাতের কাজ এবং বিভিন্ন দেশীয় ডিজাইন রেখে অনেক পরে তৈরি করা হয় কটি। যা পরবর্তীতে ভারতীয় এবং পরে বাঙ্গালীরা সাজগোজে ভিন্নতা আনতে পরে থাকেন।

[picture]

সে সময় বিভিন্ন ভারী কাজে এবং নানা রঙ্গে ফুটে থাকতো পোশাক। সেই চল এখন আবার শুরু হয়েছে।

বর্তমানে বিশেষ করে ভারতীয় রাজস্থানী কারুকার্যে করা কটি পরে থাকেন সবাই। এই কাজ এখনকার তরুণীদের সবথেকে প্রিয়। কেননা এই কারুকার্যে থাকে বিভিন্ন রঙিন সুতোর হাতের কাজ বা এমব্রয়ডারি কাজ। এই কাজ সাধারণত খুব ঘন করে করা হয়। কটির কাজ ঘন না হলে পোশাকের সাথে তার রঙ ফুটে উঠে না।

ঘন কাজ করা কটি অনেকে পরতে স্বস্তি বোধ করেন না। আবার ঘন কাজ করা কটি শুধু এক কালারের বা হালকা কাজের টপস বা কামিজের সাথেই মানায়। সে ক্ষেত্রে কাতানের কাপড়ের তৈরি কটি ব্যবহার করতে পারেন।

বেশি হালকা কাপড়ে কটি বানালে সেটা গায়ের সাথে কটির কাটিং অনুযায়ী ঠিকমতো থাকবে না। তাই নিচে আস্তর অবশ্যই দিতে হবে।

রেডিমেড কটির থেকে কটি বানিয়ে নেয়াই ভালো। এতে আপনি আপনার মনের মতো করে কটি বানিয়ে নিতে পারবেন। আবার আপনার পছন্দের মতো আরামদায়ক কাপড় দিয়ে বানাতে পারবেন।

সুতির পাশাপাশি হাফসিল্ক, কোটা কাপড়ের কটিও বেশ আরামদায়ক। তবে ফুলহাতা , হাতাকাটা বা হাফহাতা কটি যেকোন ডিজাইনে বানাতে পারেন। সাথে দিতে পারেন জর্জেট হাতা। এটা পোশাকে বেশ আকর্ষণীয় লুক এনে দিবে।

কটি অনেক রকমের ডিজাইনের হতে পারে। বোতাম দেয়া, হাই নেক, ভিন্ন গলার ডিজাইন, লং কটি, সর্ট কটি, পাইপিং বা লেইস দেয়া কটি আবার আলাদা কটি পরা ছাড়াও কামিজ বা টপসের সাথে লাগানো কটিও পরে থাকছেন অনেকে।

কোথায় পাবেন –

রাজধানীর বিভিন্ন সপিং সেন্টারে পাবেন স্টিচ, আনস্টিচ কটি কামিজ। তবে কটি কামিজের পাশাপাশি আলাদা কটি পরতে চাইলে সেটা রেডিমেডের থেকে বানিয়ে পরাই ভালো।

এক-দেড় গজে ভালোভাবেই কটি বানানো হয়ে যাবে। কাপড় কিনতে যেতে পারেন নিউমার্কেট, গাউসিয়া, চাঁদনিচক।

রেডিমেড কটির জন্য বসুন্ধরা, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা ইত্যাদি সপিং সেন্টার খুঁজে দেখতে পারেন।

অনলাইনেও পাবেন বিভিন্ন ডিজাইনের কটি। অনেক অনলাইন পেইজে পাবেন ভারত থেকে আনা নানা রকম কারুকার্যের কটি।

এসব জায়গা থেকে নিজের রুচি ও পছন্দমতো বেছে নিতে পারেন আপনার কটি।

ছবি - প্লাস.গুগল.কম

লিখেছেন - সোহানা মোরশেদ

           

সম্পর্কিত লেখা

ইন্সট্যান্ট স্লিম লুকের কিছু ট্রিক
ট্রেণ্ডস এন্ড শপ

ইন্সট্যান্ট স্লিম লুকের কিছু ট্রিক

আপনারা অনেকেই হয়ত লক্ষ্য করেছেন, বাংলাদেশে প্রচলিত ফ্যাশন ট্রেন্ডে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখা হয় না। সেটা হল, বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ের কোমর পা...

আধুনিক ফ্যাশনে সিঙ্গেল কামিজ
ফ্যাশন

আধুনিক ফ্যাশনে সিঙ্গেল কামিজ

বর্তমান ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে সিঙ্গেল কামিজ। ফ্যাশন প্রিয় নারীদের পছন্দের তালিকায় সিঙ্গেল কামিজ বেশ ভালো ভাবেই জায়গা দখল করে নিয়েছে। যাদেরকে প...

ফ্যাশন

এবারের ঈদ ট্রেন্ডে চলছে যেসব কালার

আগুন ছড়ানো বদমেজাজি সূয্যিমামা মধ্য আকাশে। প্রখর রোদের ঝাঁজে চোখ মেলে তাকিয়ে থাকাও মুশকিল। আর এমন একটি সময়েই ঈদ এসে পড়ল। আচ্ছা ভাবুন তো ! রাস্তায় হাঁ...

আরও পড়ুন

খাদি | ফ্যাশনে শেকড়ের টান
ফ্যাশন

খাদি | ফ্যাশনে শেকড়ের টান

জমকালো সন্ধ্যা। চারদিকের নিয়ন আলোর ছটায় ম্লান হতে বসা বাংলাদেশের ঐতিহ্য নতুন রূপে আবারো সামনে এলো। দেশ বিদেশের অসংখ্য ফ্যাশন ডিজাইনার। আর কয়েক’শ খাদির...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

দেশীয় বাজারে নকলে ভরা বিদেশি হারবাল প্রোডাক্ট
বিউটি টিপস

দেশীয় বাজারে নকলে ভরা বিদেশি হারবাল প্রোডাক্ট

সাধারণত হারবাল কসমেটিক্স তৈরি করা হয় বিশেষভাবে, এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমাদের দেশের নারীরা অনেকাংশে নির্ভর করে ভারতীয় প্রসাধন সামগ্...

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!
ফ্যাশন

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!

রাস্তায় বের হলেই বড় বড় বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দিয়ে ঠাসা। টিভি খুলে বসলেও সেই একই দৃশ্য। চারিদিকে শুধু স্লিম আর জিরো ফিগারের জয়জয়কার। পণ্যের মডে...

শীতের পোশাকের খোঁজ খবর
ফ্যাশন

শীতের পোশাকের খোঁজ খবর

শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে শহরেও হানা দিচ্ছে। এবারও শীতের পোশাকে আসছে বৈচিত্র্যতা। নতুন আর পাশ্চাত্য ফ্যাশনের মিশ্রণে জমে উঠেছে শীতের পোশাকের বাজার।...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)

গত লেখাটির জেড় ধরেই আজকের লেখাটি। এটি সেই সব পাঠক বন্ধুদের জন্য যারা শাড়ির লেখা দেখে কিছুটা মন খারাপ করেছিলেন-শাড়ি পরার অপারগতার জন্য। চিন্তার কিছু নে...

…