অফিস মিটিং এ কনফিডেন্ট থাকার ৭টি কার্যকরী টিপস

Sumaiya Rahman · Jul 29, 2024 · 1 min read

অফিস মিটিং এ কনফিডেন্ট থাকার ৭টি কার্যকরী টিপস

নতুন নতুন জয়েন করেই অফিসের মিটিং! কী করবেন কী বলবেন কিছুই বুঝতে পারছেন না? কাজের ক্ষেত্রে এই মিটিং বা গেট টুগেদারগুলো নিয়ে প্রথমদিকে আমাদের বেশ জড়তা ও অস্বস্তি কাজ করে। কিন্তু জানেন কি, ঠিকঠাক স্ট্র‍্যাটেজিতে এই পরিস্থিতিগুলো কতটা আয়ত্ত্বে নিয়ে আসা যায়? এজন্য প্রয়োজন শুধু একটু কনফিডেন্স, সাথে কিছু টিপস আর ট্রিকস ফলো করা! চলুন তাহলে জেনে নেওয়া যাক তেমনই কিছু টিপস যেগুলো অফিস মিটিং এ আপনাকে রাখবে কনফিডেন্ট -

১.সময় নিয়ে রিসার্চ ও প্র‍্যাকটিস জরুরি

যে বিষয় নিয়ে কথা বলবেন, তা সম্পর্কে অবশ্যই আগে থেকে ভালোভাবে জেনে নিবেন। এতে করে কীভাবে কথা বলতে হবে, সে বিষয়ে আগে থেকেই প্রিপারেশন নেওয়া যাবে। যেমন ধরুন, হতে পারে মিটিং এ আপনি একটা নতুন আইডিয়া দিতে যাচ্ছেন। আগে থেকে প্রস্তুতি নিলে এই আইডিয়াতে সাফল্যের সম্ভাবনা কতটুকু, কী কী বাধা আসতে পারে, কতদিনের মধ্যে কাজ শুরু করা যেতে পারে এসব সম্পর্কে প্রোপার রিসার্চ ও ক্যালকুলেশন করে নিতে পারবেন। এতে করে যখন মিটিংয়ে কথা বলবেন, আপনার আলোচনা বেশ ভালো ভিত্তি পাবে, এবং অন্যান্যদের তুলনায় আপনি অনেকটা এগিয়ে থাকবেন।

২. ড্রেস কোড হতে হবে ঠিকঠাক

যেকোনো অকেশনের জন্য প্রোপার ড্রেসিং মানে হচ্ছে অর্ধেক প্রস্তুতি সম্পন্ন করে ফেলা। কর্পোরেট মিটিং এ আউটফিট পারফেক্ট হলে কনফিডেন্স বেড়ে যায় কয়েকগুণ। চেষ্টা করবেন ফরমাল ড্রেস কোড মেনটেইন করতে। এমন পোশাক পরবেন যা আপনার জন্য অস্বস্তিকর না হয়, আবার খুব ক্যাজুয়াল ও না হয়। কালারের ক্ষেত্রে হালকা কালারগুলোই বেশি স্যুইটেবল। স্যুট, ব্লেজার, সালওয়ার কামিজ, শাড়ি যাই পরুন না কেন, তা হবে পরিপাটি এবং মেকআপ হবে মার্জিত কিন্তু ব্যক্তিত্বপূর্ণ। ঠিকঠাক ভাবে তৈরি হতে পারলে আয়নায় তাকিয়ে দেখতে পাবেন, আপনার কনফিডেন্স নিজে থেকেই কতটা বেড়ে গেছে।

অফিস মিটিং এ প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন

৩. প্রশ্ন করার অভ্যাস

অফিসের মিটিংয়ে মনোযোগ দেওয়া ও প্রশ্ন করা জরুরি। তাই কারো কথা বুঝতে কোনো গ্যাপ থাকলে, অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন। এতে কাজের প্রতি আপনার আগ্রহ প্রকাশ পাবে। একই সাথে সপ্রতিভ হয়ে যেখানে দরকার সেখানে মতামত দিতে পারেন। এতে শুধু নিজের কাজ নয়, অফিসের সব গুরুত্বপূর্ণ দিকেই যে আপনার আগ্রহ আছে, তা স্পষ্ট হবে। প্রশ্ন করতে আন ইজি লাগলেও জড়তা কাটিয়ে কয়েকটা প্রশ্ন করে ফেলতে পারলেই আপনার কনফিডেন্স ফিরে আসবে, তা নিজেই টের পাবেন।

৪. সময়ের আগেই মিটিংয়ে জয়েন করা

অনেক সময় যেটা হয়, অফিসের মিটিং রুম বা মিটিং স্পেসটা শুধুমাত্র স্পেশাল অকেশনে ব্যবহার করা হয়। এর ফলে সেই জায়গাটা কেন্দ্র করে তৈরি হতে পারে অস্বস্তি। এটা কাটাতে নির্ধারিত সময়ের আগেই অফিসে আসুন, মিটিং স্পেসটা ঘুরে দেখুন, কলিগদের সাথে কথা বলুন। এতে করে আস্তে ধীরে জড়তা কেটে যাবে, দেখবেন আগের মত দমবন্ধ অথবা নার্ভাস লাগছে না। অপ্রত্যাশিত পরিস্থিতি ও অপরিচিত পরিবেশকে এভাবে নিজের মতো করে কমফোর্টেবল করে নিতে পারলে তা আপনার কনফিডেন্স এমনিই বাড়িয়ে দেবে আর আপনার পারফরম্যান্সকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

৫. নিজের উপর বিশ্বাস রাখা

মানুষ নার্ভাস হয়ে প্রথমেই যেসব চিন্তা করে, সেগুলোর মধ্যে একটা হলো, তিনি হয়তো অন্যদের মতো দক্ষ বা মেধাবী নন। এ ধারণা আমাদের মনে দ্বিধার জন্ম দেয়, তাই নিজের উপর প্রথমেই বিশ্বাস রাখতে হবে। অফিস মিটিং এ কী বলবেন তা ঠিক করে নেয়া, কনফিডেন্স এর সাথে সেগুলো প্রেজেন্ট করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপর পূর্ণ আস্থা রাখা। আপনি যোগ্য বলেই এখানে আছেন, এবং আপনার যোগ্যতাই আপনাকে সামনে নিয়ে যাবে, এ ধরনের পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। মনে রাখতে হবে, আপনাকে কনফিডেন্ট দেখেই অন্যরা আপনাকে ভরসা করবেন।

সঠিক বডি ল্যাংগুয়েজ মেনটেইন করুন

৬. বডি ল্যাঙ্গুয়েজ

ড্রেসিং এর সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজও পজিটিভ রাখতে হবে। আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ পুরো পরিস্থিতিই চেঞ্জ করে দিতে পারে। শরীর সোজা রেখে কাঁধ টানটান রাখা, মনোযোগের সাথে আগ্রহী চোখে মিটিং অ্যাটেন্ড করা, এগুলোই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, যা মিটিংয়ে সিচুয়েশন বুঝে অ্যাপ্লাই করতে হবে।

৭. নিজস্বতা রাখতে হবে

নিজেকে জোর করে অন্য কারো মতো দেখানোর চেষ্টা করার দরকার নেই। আপনার নিজস্ব পার্সোনালিটি ও ট্যালেন্ট যাতে প্রকাশ পায় সেদিকে খেয়াল রাখুন। আপনার নিজস্ব চিন্তা ধারা, কাজকর্ম ও পার্সোনালিটি আপনাকে অন্য সবার চাইতে আলাদা করবে এবং প্রত্যেকের চোখে আপনার একটা নিজস্ব পরিচয় তৈরি করবে।

পরিশেষে বলা যায়, অফিস মিটিং বা গেট টুগেদারের ভয় অবশ্য একদিনেই কেটে যাবেনা, এর জন্য প্রয়োজন অভ্যস্ততা ও সঠিক প্র‍্যাক্টিস। আজকের এই টিপসগুলো ফলো করুন, দেখবেন কনফিডেন্স কয়েকগুণ বেড়ে গিয়েছে!

লিখেছেনঃ মৌ মণি পুষ্প ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!
ফ্যাশন

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!

হিজাব করলে মন মত ফ্যাশন বা ট্রেন্ড ফলো করা যায় না! এমনটা আমরা অনেকেই ভাবি। তাই না? অথচ এ ধারনাটি কিন্তু একদমই ঠিক নয়। পর্দা করার জন্য মুলত হিজাব ব্যবহ...

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?
ভিডিও

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?

নতুন চাকরি জীবনে প্রবেশ করেছেন? এখন তবে আপনার অফিস এটিকেট শেখার সময়। অফিস এটিকেট মানেই কি অফিসের কাজ মন দিয়ে ঠিক করে সময় মতো করা আর সহকর্মীদের সাথে সু...

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”
অফিস লাইফ

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”

“ইন্টারভিউ” বিষয়টাকে কেউ দেখেন পরীক্ষা হিসেবে, কেউ দেখেন খেলা হিসেবে। আমি ২য় দলে। যে কোন ভাল ক্রিকেট ম্যাচের কথা ভেবে দেখুন, কত ধরনের প্রস্তুতি থাকে...

FAQ বেসিক স্কিন কেয়ার | এপিসোড-২
ত্বকের যত্ন

FAQ বেসিক স্কিন কেয়ার | এপিসোড-২

সাজগোজের ইনবক্স এবং বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই নানা রকম প্রশ্ন করেন। আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেয়ার জন্য সাজগোজ সবসময়ই আছে আপনার পাশে।...

আরও পড়ুন

বাড়ান আপনার সেলফ কনফিডেন্স সহজ ৫টি উপায়ে
ভিডিও

বাড়ান আপনার সেলফ কনফিডেন্স সহজ ৫টি উপায়ে

বাড়ান আপনার সেলফ কনফিডেন্স কারণ এটি খুবই ইম্পরট্যান্ট আমাদের লাইফ-এ। সব ক্ষেত্রেই আমাদের কনফিডেন্স প্রয়োজন। কিন্তু মাঝে মাঝে অন্যের কথায়, চাকরী বা...

ঝরে পড়া চুল এবং আমার কনফিডেন্স!!
চুলের যত্ন

ঝরে পড়া চুল এবং আমার কনফিডেন্স!!

অনেকের কাছেই স্কিনের হেলথ চুলের হেলথ এমনকি নিজের হেলথও খুব একটা চিন্তাউদ্রেককারী কিছু নয়! এই দলেরই এক প্রাক্তন সদস্য হিসেবে আমি জানি আমার কাছে বিষয়টা...

শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে বাবা-মায়ের কর্তব্যগুলো কি জানেন?
মা ও শিশু

শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে বাবা-মায়ের কর্তব্যগুলো কি জানেন?

বর্তমানে একবিংশ শতাব্দীতে চরম অস্থির এক সময় পার করছে বিশ্ববাসী। প্রতিদিন বাড়ছে জনসংখ্যা। বাড়তি জনসংখ্যার বাসস্থানের জন্য ছাড় দিতে হচ্ছে খেলার মাঠ, পর্...

প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং-এ কনফিডেন্ট থাকবেন কীভাবে?
অফিস লাইফ

প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং-এ কনফিডেন্ট থাকবেন কীভাবে?

কিছুদিন আগে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে লামিয়া। আগামীকাল তার প্রথম প্রেজেন্টেশন। এ নিয়ে লামিয়া বেশ টেনশনে আছে। কারণ সবার সামনে কথা বলতে...

কর্ম জীবনের শুরু!
অফিস লাইফ

কর্ম জীবনের শুরু!

অফিসের প্রথম দিন থেকেই বসের মন জয় করুন সহজেই নতুন একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করা প্রত্যেকের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একদিকে যেমন ম...

ছেলেদের চুলের রাফনেস এবং খুশকি দূর করুন খুব সহজেই
চুলের যত্ন

ছেলেদের চুলের রাফনেস এবং খুশকি দূর করুন খুব সহজেই

আমার ভাইকে দেখে আমার মাথায় বেশ কিছু প্রশ্ন কয়েকদিন ধরেই ঘুরছে। কয়েক দিন ধরেই বলছে যে আমার চুল পড়ছে, শীত চলে গেল কিন্তু খুশকি যাচ্ছে না! কিন্তু চুল পড়া...

…