শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে বাবা-মায়ের কর্তব্যগুলো কি জানেন?

জুবায়ের আহাম্মেদ · Feb 06, 2022 · 1 min read

শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে বাবা-মায়ের কর্তব্যগুলো কি জানেন?

বর্তমানে একবিংশ শতাব্দীতে চরম অস্থির এক সময় পার করছে বিশ্ববাসী। প্রতিদিন বাড়ছে জনসংখ্যা। বাড়তি জনসংখ্যার বাসস্থানের জন্য ছাড় দিতে হচ্ছে খেলার মাঠ, পর্যাপ্ত খালি জায়গা। সেইসঙ্গে বাড়ছে কর্মজীবনের পরিধি। এতকিছুর ভিড়ে সবচেয়ে বেশি নিঃসঙ্গতায় ভুগছে নতুন প্রজন্মের শিশুরা। স্বাভাবিক সামাজিকীকরণ, বন্ধুর অভাব আর কর্মজীবী বাবা মায়ের সঙ্গে দূরত্ব—সবমিলিয়ে শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে কিংবা বিভিন্ন পরিস্থিতিতে উপযুক্ত আচরণের মত বিষয়গুলো এখন অনেক বেশি প্রশ্নবিদ্ধ।

সাইকোথেরাপিস্ট ক্রিস্টোফার উইলার্ড তার এক নিবন্ধে শিশুর মানসিকতার ঘাটতির জন্য আঙুল তুলেছেন স্মার্টফোনসহ যাবতীয় সব গেজেটের দিকে। তিনি উল্লেখ করেন, ‘আমরা যত বেশি স্ক্রিনের সঙ্গে নিজেদের যোগাযোগ বাড়াচ্ছি, ততটাই নিজেদের উপর থেকে, সেইসঙ্গে নিজের চারপাশ থেকে মনোযোগ হারিয়ে ফেলছি।’ শিশুদের মাঝে অতিরিক্ত ফোন ব্যবহারের নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘স্ক্রিন কখনোই খুব বড় ইস্যু নয়, কিন্তু অতিরিক্ত স্ক্রিনে সময় দেওয়ার কারণে শিশুরা নিজের ভেতরের সকল অনুভূতি সম্পর্কে ভুলে যাচ্ছে। একটা সুন্দর দিন, ক্লাসের শিক্ষকদের বলা কথা, বন্ধুদের সঙ্গে আড্ডা কোনোকিছুই তাদের ভেতর ভালো মুহূর্ত তৈরি করছে না। এমনকি চলার পথে একজন সমবয়সীর সাথে কীভাবে কথা বলা উচিত তাও তারা বুঝতে পারছে না।' তবে একদম নিরাশ হওয়ার কিছু নেই। সাধারণ কিছু চর্চার মাধ্যমে শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরি করা সম্ভব। তবে এ ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই এ বিষয়ে-

১) নিজের মাঝে পজিটিভিটি আনুন

Kids 3

কোন সন্দেহ নেই, শিশুরা অনুকরণপ্রিয়। শিশুদের মাঝে যে অভ্যাস গড়ে ওঠে তার প্রায় সবকিছুর জন্য দায়ী শিশুর চারপাশের বড়রাই। বড়রা ফোনের প্রতি যতবেশি মনোযোগ দেয়, শিশুরাও ঠিক ততটাই মনোযোগ দেয়। ক্রিস্টোফার উইলার্ডের মতে, এমন হলে সবার আগে নিজের মাঝে পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, ‘আমরা খাবার টেবিলে ফোন থেকে যত বেশি দূরে থাকবো কিংবা যতবেশি নিজের প্রতি সময় দেওয়া শুরু করবো, কিংবা যখনই শিশুদের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারবো, তখন তারাও আমাদের মতোই আচরণ প্রদর্শন শুরু করবে।’

সরাসরি নিষেধের পরিবর্তে তাদের সঙ্গে পজিটিভ আচরণ করতে হবে। যেমন- 'ফোনটা রেখে দাও' এর পরিবর্তে 'চলো বাইরে যাওয়া যাক কিংবা পার্কে ঘুরে আসা যাক।’ এ ধরণের কথা বলে তাদের মাঝে পজিটিভ চিন্তাধারার বিকাশ ঘটানো যায়।

২) লম্বা শ্বাস নেওয়ার অভ্যাস

ক্লান্তি দূর করতে ‘লম্বা শ্বাস নিয়ে ধীরে শ্বাস ছাড়া’ এই পদ্ধতিটি বেশ কাজে আসে। এমন অভ্যাস গড়ে তোলা যায় বাচ্চাদের মধ্যেও। লম্বা শ্বাস-প্রশ্বাস আমাদের শান্ত হতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে এ পদ্ধতি তাদের মস্তিষ্কে ইতিবাচক সাড়া দেয়। ধরা যাক, একটি শিশু কোনো এক কারণে প্রচন্ড উত্তেজিত হয়ে আছে। এ সময় তাকে লম্বা দমে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে বলুন। এতে তার রাগ বা উত্তেজনা অনেকটা কমে আসবে। ফলে পরিস্থিতি সামাল দেয়াও অনেক সহজ হবে।

এক্ষেত্রে আরেকটা উপায়, সংখ্যার সাহায্যে শ্বাস প্রশ্বাস ধরে রাখা। যেমন, চার গোণা পর্যন্ত শ্বাস নেয়া, একই সময় পর্যন্ত শ্বাস ধরে রাখা। আবার ঠিক একই সময় নিয়ে শ্বাস ত্যাগ করা। এতে করে গণনা এবং সংখ্যার সঙ্গেও বাচ্চাদের সম্পর্ক বাড়বে।

৩) শিশুকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা 

পড়াশোনা, খাবার খাওয়া কিংবা ঘুমাতে যাওয়ার আগের সময়গুলোতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। তাদের মাথা থেকে স্বাভাবিক ব্যস্ততাকে ছুটি দেওয়ার জন্য ভাবুন কী করা যায়। ক্রিস্টোফার উইলার্ড এক্ষেত্রে কিছু সাধারণ উপায় বাতলে দিয়েছেন। যেমন, সারাদিনে তারা কী কী শব্দ শুনেছে, কিংবা জানালার বাইরে ঠিক কী কী রঙ তাদের চোখে আসছে এসব হালকা প্রশ্ন করা যায়।

Kids 1

এগুলো ছাড়া খুব সাধারণ কিছু শরীরচর্চাও শিশুদের ইন্দ্রিয় অর্থাৎ সিক্স সেন্স অনুভূতির বিকাশে সহায়ক। নিজের হাতে, পায়ে কিংবা মস্তিষ্কের মাঝে তারা কী অনুভব করছে সে সম্পর্কে প্রশ্ন করুন। সহজ কিছু কাজ দিন, যেন প্রয়োজনের সময় নিজেই নিজের মনোযোগ নিয়ন্ত্রণে অভ্যস্ত হয়ে উঠে।

৪) ধন্যবাদ দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ

সারাদিনে যা কিছু হয়েছে তার মাঝ থেকে পজিটিভ কিছু খুঁজে বের করে তার জন্য পরিবারকে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করার মতো নতুন কিছু অভ্যাস তৈরি করতে পারেন। এক্ষেত্রে খাবারের টেবিল খুব ভালো একটি জায়গা। একসাথে খেতে বসার পর সকলেই সারাদিনে নিজের সঙ্গে ঘটে যাওয়া পজিটিভ বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারেন। সেইসঙ্গে এই বিষয়গুলোর জন্য যাদের কাছে আপনি কৃতজ্ঞ তাদের ধন্যবাদ জানান। এর ফলে শিশুর মাঝে শিষ্টাচারের শিক্ষা গড়ে উঠবে।

শিশুদের কাছে প্রশ্ন করুন, সারাদিনে মজার বা ভালো কোন ঘটনা ঘটেছে। কিংবা সারাদিনে তারা সুন্দর কিছু দেখেছে কিনা। এসব ছোট ছোট অভ্যাসের ফলে শিশু নিজের জীবনের বিভিন্ন দিকে নজর দেওয়া শিখবে।

Kids 4

৫) তাদের সঙ্গে যা হচ্ছে তার ব্যাখ্যা দিন

বেশিরভাগ বাচ্চারই ধারণা, তাদের সঙ্গে যা হচ্ছে তা ঠিক নয়। অনেক বাচ্চারই কোনো এক বিষয়ে মনোযোগ দিতে সমস্যা হয় বা স্বাভাবিক কাজের ক্ষেত্রে ক্লান্তি আসে। এক্ষেত্রে তাদের মন সম্পর্কে ধারণা দেওয়া বা চারপাশে ঠিক কী হচ্ছে সেই ব্যাখ্যা দেওয়া হলে পরিস্থিতি অনেক বেশি সহজ হয়ে যায় তাদের জন্য।

এই ধরণের স্বাভাবিক কিছু ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে শিশুদের পরিবেশ সহজ করে তোলা যায়। বিশেষ করে বয়ঃসন্ধির সময়টায় কিশোরদের সঙ্গে এমন চর্চা তাদের মধ্যে বেশ পজিটিভ দিক নিয়ে আসে। এ সময় তাদের ভেতর বাইরে অনেক পরিবর্তনই দেখা যায়। সেসব পরিবর্তন সম্পর্কে তাদের ধারণা দিন। এতে করে শিশু কিশোরদের জীবন নিজেদের কাছে অনেক সহজ হয়ে উঠবে।

শিশুদের মাঝে অল্প বয়স থেকেই এসব চর্চা নিয়মিত করা উচিত। এতে যে কোনো বয়সে যে কোনো ধরনের পরিস্থিতি সামলানোর জন্য তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠবে।

  ছবিঃ সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?
মা ও শিশু

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?

একজন নারীর জীবনে তার সন্তানের আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি পরিবারে একটা নবজাতকের আগমন এতই সুখকর যা বর্ণনা করে শেষ করা যায় না। বাড়িতে নতুন অতিথির...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
মা ও শিশু

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আমাদের দেশে একটি শিশু জন্ম নিলে শিশুদের কিছু রোগ নিয়ে বাবা মায়েরা আতঙ্কে থাকেন। এর মধ্যে নিউমোনিয়া একটি। বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু নিউমোনি...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

আরও পড়ুন

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!
মা ও শিশু

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!

শিশুরা মনের দিক থেকে যেমন কোমল, তেমনি কোমল তাদের ত্বক। আর এই বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হওয়া উচিত একটু বাড়তি ভাবেই। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বক...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়
মা ও শিশু

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়

গরম শেষে যখন আবহাওয়ার বদল হয় তখনই শিশুরা অসুস্থ হয়ে যায়। এরপর আসে শীত। বছরের এ সময়টায় শিশুদের মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। হুটহাট ঠান্...

শিশুদের স্থূলতা | খাবারের ধরন, করণীয় ও সচেতনতা
মা ও শিশু

শিশুদের স্থূলতা | খাবারের ধরন, করণীয় ও সচেতনতা

বাড়ির ছোট্ট সদস্যদের যত্নে আমরা সবাই কম বেশি সচেতন থাকি। কী করলে তারা সুস্থ থাকবে তা নিয়ে চেষ্টার যেন কোনো ত্রুটি থাকে না। বর্তমান সময়ে শিশুদের স্থূলত...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

…