ছেলেদের চুলের রাফনেস এবং খুশকি দূর করুন খুব সহজেই

পল্লবী · Apr 08, 2021 · 1 min read

ছেলেদের চুলের রাফনেস এবং খুশকি দূর করুন খুব সহজেই

আমার ভাইকে দেখে আমার মাথায় বেশ কিছু প্রশ্ন কয়েকদিন ধরেই ঘুরছে। কয়েক দিন ধরেই বলছে যে আমার চুল পড়ছে, শীত চলে গেল কিন্তু খুশকি যাচ্ছে না! কিন্তু চুল পড়া বা খুশকি কমানো নিয়ে সে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। যত্ন নেয়ার কথা বললেই বলে, “ছেলেদের আবার কিসের যত্ন” তাই সেইম কিছু প্রশ্ন আমি কয়েকজনকে করেছি। অবাক হয়ে দেখলাম সব ছেলেদেরই সেইম উত্তর!!!

প্রশ্নঃ স্কিন কেয়ার করার জন্য কী কী করা হয়?

- বাইরে থেকে এসে মাঝে মধ্যে ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলি! আর মুখ শুষ্ক লাগলে হাতের কাছে যা পাই লোশন বা ক্রিম মেখে নিই। 

প্রশ্নঃ চুলে কী কী দেয়া হয়? - শ্যাম্পু ছাড়া আর কী দিবো!! প্রশ্নঃ সপ্তাহে চুলের যত্নে কিছু করা হয়? - সময় নেই কিছু করার। প্রশ্নঃ চুলে কী কী সমস্যা ফেইস করেন? - চুল পড়ে, রাফনেস, ইদানিং চুল পেকে যাচ্ছে, খুশকি হয়, আরও কত কী!

এই প্রশ্নগুলো আমি ২৬ থেকে ৩৫ বছর বয়সের ছেলেদের করি এবং সবার উত্তরই প্রায় একরকম। চুলের যত্নের ক্ষেত্রে এমন সমাধান চায় যা ঝটপট কাজ করবে। তাই আজকে আমি এমনই কিছু টিপস শেয়ার করছি যাতে খুব সহজেই হেয়ার কেয়ার করে নিতে পারবেন। নিজের একটু যত্নের জন্য ১০ মিনিট সময় তো দিতেই হবে। তবে চলুন জেনে নেয়া যাক।

ছেলেদের চুলের রাফনেস কমানোর টিপস 

১) সপ্তাহে ১-২ বার চুলে হট অয়েল ম্যাসাজ নিতে হবে। নারিকেল তেলের সাথে চাইলে ক্যাস্টর অয়েল, বাদাম তেল কয়েক ড্রপ দিয়ে ম্যাসাজ নিতে পারেন। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে। চুল পড়া অনেকটাই কমে আসবে। চাইলে কয়েক ফোঁটা টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ রয়েছে। ফলে খুশকির সমস্যা অনেকটাই কমে আসবে।

২) কাজের জন্য বা অন্য কোন কারণে হলেও ছেলেদের বাহিরে যেতে হয়। বাহিরে থেকে এসে চুল পরিষ্কার করে নিন। ঘাম আর ময়লা ক্লিন হয়ে যাবে। মাথার তালু পরিষ্কার থাকবে। সেই সাথে খেয়াল রাখুন, চুল যাতে ভালোভাবে শুকিয়ে যায়।

৩) প্রয়োজন বুঝে শ্যাম্পু সিলেক্ট করুন। খুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন, এতে খুশকি কমে আসবে।

৪) অনেকেই কন্ডিশনার ব্যবহার করতে চান না। কিন্তু চুলের রাফনেস কমাতে কিন্তু কন্ডিশনারের জুড়ি নেয়। বেশির ভাগ মানুষই সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকে। এতে প্রোপার ওয়েতে চুল পরিষ্কার হলেও একটু রাফ হয়ে যায়। তাই কন্ডিশনার ব্যবহার করতে হবে। আর খেয়াল রাখুন কন্ডিশনার যাতে স্ক্যাল্পে না লেগে যায় এবং ২-৩ মিনিট রেখে চুল ধুয়ে ফেলবেন।

৫) চুলের রাফনেস কমাতে একটি ম্যাজিক শিখিয়ে দেই! এই ট্রিক আমি নিজে সপ্তাহে একদিন হলেও ফলো করি। চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। যতটুকু পানি নিবেন তার একভাগ ভিনেগার নিবেন। একটি ছোট স্প্রে বোতলে নিয়ে পুরো চুলে স্প্রে করুন। ১০-১৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের রাফনেস কমে যাবে, পি এইচ ব্যালেন্স হবে। এটি মাথার ত্বকে ব্যাক্টেরিয়াল অ্যাটাক কমাতেও হেল্প করবে।

applying apple cider vinegar on hair

৬) ছেলেরা প্যাক অ্যাপ্লাই করতে চায় না। কিন্তু খুশকি হলে তো একটু এক্সট্রা যত্ন নিতেই হবে, তাই না? তেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে নিন। ১ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। এতে খুশকি গায়েব হবে আর লেবুর রস কিন্তু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। তবে সরাসরি লেবু ত্বকে লাগাবেন না।

৭) কাজের তাগিদে অনেককেই বাইক চালাতে হয়। হেলমেটের মধ্যে ময়লা থাকলেও কিন্তু চুল পড়া, খুশকির সমস্যা হয়ে থাকে। তাই হেলমেট সব সময় পরিষ্কার রাখুন। আর হেলমেট পড়ার ফলে গরমে মাথা ঘেমে যায়। তাই বাসায় ফিরে চুল ভালোভাবে ধুয়ে ফেলবেন।

৮) সময়ের অভাবে কন্ডিশনার বা অন্য কিছু চুলে অ্যাপ্লাই করা হয় না? তাই ঝটপট চুলকে সফট করতে অ্যাপ্লাই করতে পারেন হেয়ার সিরাম। আধভেজা চুলে কয়েক ফোঁটা হেয়ার সিরাম মেখে নিন, চুল নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না!

৯) কাজের প্রেসার, জেনেটিক্যাল ইস্যু বা অনেক কারণেই কম বয়সেই চুল পেকে যায়। অনেকেই ক্যামিকেলযুক্ত কালার অ্যাপ্লাই করতে চান না। তারা চুলে প্রাকৃতিক কালারের জন্য মেহেদি ব্যবহার করতে পারেন। মেহেদি চুল কালারের সাথে সাথে হেয়ার ফলিক্যাল শক্তিশালী করে, গোড়া মজবুত করে।

১০) চুলকে সেট করতে জেল ব্যবহার করে অনেকেই। জেল অ্যাপ্লাই কিন্তু আরেকটি কারণ চুল পড়ার জন্য। বাসায় আসার পর হেয়ার ওয়াশ করে শুকিয়ে নিবেন। আর ভালো ব্র্যান্ডের জেল ব্যবহারে কিন্তু চুল পড়া অনেকটাই রোধ হবে।

একজন বসে আছে কালো টি শার্ট পড়ে পিছে সাদা ব্যাকগ্রাউন্ড

প্রতিদিন নিজেকে একটু সময় দিলেই কিন্তু চুল পড়া, রাফনেস বেড়ে যাওয়া, চুল পাকা, খুশকির সমস্যা অনেকটাই কমে আসবে। সমস্যা শুধু বললেই হবে না, সমাধান পাওয়ার জন্য একটু কাজ করতেই হবে, তাই না? এই ছিল আজকের ছেলেদের চুলের সমস্যা সমাধানে জন্য ঝটপট কিছু টিপস।

অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে আমার সবসময়ই ভরসা শপ.সাজগোজ.কম। অনলাইনে অর্ডার করে ঘরে বসেই প্রোডাক্ট হাতে পেয়ে যাই। আর সাজগোজের চারটি আউটলেট - যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে আপনার প্রয়োজনমতো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্ট, ইভেন অ্যাপেল সিডার ভিনেগার- সবই পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…